এক্সপ্লোর

Kolkata: একলাফে বেড়েছে ৪০ টাকা, পার্কিং ফি নিয়ে বিক্ষোভ চালকদের

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরে পার্কিং ফি বৃদ্ধি করা নিয়ে চালকদের ক্ষোভ। চালকদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই বাড়িয়ে দেওয়া হয়েছে বিমানবন্দরে বাণিজ্যিক গাড়ির পার্কিং ফি।


জয়ন্ত পাল, কলকাতা: আগে ছিল ৬০ টাকা, একলাফে সেটাই হয়েছে ১০০ টাকা। একেবারে ৪০ টাকা বেশি। যা নিয়ে বুধবার দিনভর উত্তপ্ত থেকেছে কলকাতা বিমানবন্দর চত্বর। অভিযোগ, বিমানবন্দর চত্বরে পার্কিংয়ের (Parking) দায়িত্বে থাকা বেসরকারি সংস্থা একলাফে ৪০ টাকা পার্কিং ফি বাড়িয়েছে। সেই কারণেই বুধবার বিক্ষোভ দেখিয়েছেন অ্যাপনির্ভর ক্যাবের (App Cab) চালকদের একাংশ। যদিও এই বিষয়ে সেই সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া দেয়নি।

কী অভিযোগ:
চালকদের অভিযোগ, আগে থেকে কিছু না জানিয়েই বাড়িয়ে দেওয়া হয়েছে বিমানবন্দরে (Kolkata Airport) বাণিজ্যিক গাড়ির পার্কিং ফি। যা নিয়েই বিক্ষোভ দেখিয়েছেন তাঁরা। এ নিয়ে নেতাজি সুভাষচন্দ্র বসু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থানায় স্মারকলিপি দেওয়া হয় অ্যাপনির্ভর ক্যাবচালকদের সংগঠন অনলাইন ক্যাব অপারেটার্সের তরফে। সংগঠনের দাবি, প্রতিদিন কলকাতা বিমানবন্দরে প্রায় ৫ হাজার অ্যাপনির্ভর ক্যাব চলাচল করে। এই বর্ধিত ফি দিতে সবারই খুব সমস্যা হবে। 

ফি-এর লাফ:
অভিযোগ, আগে বিমানবন্দরে পার্কিং করলে ৬০ টাকা ফি (Parking Fee) দিতে হত। মঙ্গলবার থেকে হঠাত্‍ করে সেই ফি একলাফে ৪০ টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে। ফলে এখন সেই ফি ১০০ টাকা। চালকদের দাবি, কোনও অ্যাপনির্ভর সংস্থাই পার্কিং ফি বাবদ তাদের ভাড়া বাড়ায়নি। ফলে অতিরিক্ত পার্কিং ফি-র ৪০ টাকা চালকদের নিজেদের পকেট থেকে দিতে হচ্ছে। দিনে একাধিকবার এটা করলে তাঁদের রোজগারে প্রবল ধাক্কা লাগবে বলে অভিযোগ। 

অনলাইন ক্যাব অপারেটার্সের সম্পাদক ইন্দ্রনীল বন্দ্যোপাধ্যায় বলেন, 'রাতারাতি ১০০ টাকা করেছে। আমরা থানায় লিখিতভাবে জানিয়েছি। আমরা তো এই টাকা যাত্রীদের থেকে নিতে পারব না। না শুনলে বৃহত্তর আন্দোলনে নামা হবে।'

কলকাতা বিমানবন্দরে পার্কিংয়ের দায়িত্বে রয়েছে একটি বেসরকারি সংস্থা। কেন এভাবে রাতারাতি পার্কিং ফি বাড়ানো হল, তা নিয়ে সেই সংস্থার সঙ্গে যোগাযোগ করা হলেও, তারা কোনও প্রতিক্রিয়া দিতে চায়নি।

আরও পড়ুন: রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
West Bengal: ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
ভাসছে গ্রামের পর গ্রাম, যাতায়াতের একমাত্র ভরসা নৌকা, সাপের উপদ্রব, মুখ্যমন্ত্রী বললেন...
Annapurna Yojana: ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’
ভেরিফিকেশনের পরও ‘অন্নপূর্ণা যোজনা’র টাকা ঢোকেনি, দিকে দিকে বিক্ষোভ, কান্নায় ভেঙে পড়লেন মহিলা, বললেন, ‘ভোট দিয়েছি, সব করেছি…’

ভিডিও

Jadavpur University Chaos | ক্যাম্পাসে বহিরাগতরা ঢুকল কীভাবে? কেন গ্রেফতার করল না পুলিশ? | ABVP-SFI
Jadavpur University News:
Kolkata Fire News | কলকাতায় একাধিক হোটেলে অগ্নিকাণ্ডের জেরে শো কজ নোটিস দমকলের | Fire Brigade News
New Market Hotel Fire: ফ্রি স্কুল স্ট্রিটের অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার আবু জাফর | ABP Ananda
Islampur News: ইসলামপুরে STF-এর হাতে আটক তৃণমূল নেতার ভাই | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget