এক্সপ্লোর

West Bengal Transport: রাজ্য পরিবহণে এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি

West Bengal News: সরকারি বাস, ট্রাম, থেকে ফেরি সার্ভিস। রোজকার যাতায়াতে কি আপনাকে তিনটি সরকারি পরিবহণই ব্যবহার করতে হয়? তাহলে আলাদা আলাদা করে টিকিট কাটার দিন শেষ হতে চলেছে।

সঞ্চয়ন মিত্র, কলকাতা: রাজ্য পরিবহণে (West Bengal Transport) এবার চালু হচ্ছে, ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি। অর্থাত্‍ সরকারি বাস, ট্রাম থেকে ফেরি, একটি কার্ডেই মেটানো যাবে ভাড়া। এই কার্ডের আওতায় আনার জন্য রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বার্তা চলছে বলে জানিয়েছেন প্রাক্তন পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম (Firhad Hakim)।

‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি: সরকারি বাস, ট্রাম, থেকে ফেরি সার্ভিস। রোজকার যাতায়াতে কি আপনাকে তিনটি সরকারি পরিবহণই ব্যবহার করতে হয়? তাহলে আলাদা আলাদা করে টিকিট কাটার দিন শেষ হতে চলেছে। কারণ সরকারি গণপরিবহণে ‘ওয়ান স্টেট ওয়ান কার্ড’ পদ্ধতি চালু করতে চলেছে রাজ্য সরকার। এক্ষেত্রে মেট্রোর স্মার্ট কার্ডের মতোই একটি কার্ড দেওয়া হবে। সেই কার্ড নিয়ে বাস, ট্রাম এবং ফেরিতে উঠলে, কার্ডে থাকা ব্যালান্স থেকে নির্দিষ্ট ভাড়া কেটে নেওয়া হবে। ফলে লাইন দিয়ে টিকিট কাটা বা ভিড় বাসে ভাড়া দেওয়ার সমস্যা থেকে রেহাই পাবেন সাধারণ মানুষ। পাশাপাশি  এ বিষয়ে রেল ও মেট্রো কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলছে রাজ্য পরিবহণ দফতর। গতকাল ফিরহাদ হাকিম বলেন, “বিভিন্ন সরকারি পরবিহণকে একসঙ্গে করে, একটি কার্ডেই সব পরিবহণ ব্যবহারের সুযোগ আসছে। রেল ও মেট্রোর সঙ্গে কথা হচ্ছে।’’ রাজ্যে আরও ১ হাজার ১৮০টি ইলেকট্রিক বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ নিয়ে প্রয়োজনীয় চুক্তিও হয়ে গিয়েছে। অনেক জায়গায় বসানো হয়েছে চার্জিং স্টেশন।

পরিবহণ দফতরের দাবি, আগামী মার্চের মধ্যে প্রথম দফার ইলেকট্রিক বাস রাস্তায় নামানো হবে। এছাড়া ইলেকট্রিক ভেসেল চালানোর বিষয়েও কথাবার্তা চলছে। এর আগে গত ২৬ জুলাই, ৬ মাসের মধ্যে রাজ্যের সর্বত্র, ১৫ বছরের পুরনো ব্যক্তিগত ও বাণিজ্যিক গাড়ি বাতিল করার নির্দেশ দেয় জাতীয় পরিবেশ আদালত। আদালতের এই নির্দেশের বিরুদ্ধে নতুন করে আবেদন জানাতে চলেছে রাজ্য সরকার। সূত্রের খবর, ১৫ বছরের পরিবর্তে আরও ৫ বছরের অতিরিক্ত সময়ের জন্য জাতীয় পরিবেশ আদালতে আবেদন করা হবে। ১৫ বছরের কোনও গাড়িকে CNG-তে কনভার্ট করা হলে, সেক্ষেত্রে অতিরিক্ত ১০ বছরের অতিরিক্ত সময় চাইবে রাজ্য সরকার। গতকাল এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন,  “১৫ বছরের তুলে দিলে অনেক বাস কমে যাবে। মানুষ সমস্যায় পড়বেন। এবার সিএনজিতে কনভার্ট করা হবে। তাতে তো পরিবেশ দূষণের বিষয় থাকছে না। তাই ১০ বছরের কথা বলব।’’ এর আগে রাজ্য সরকারকে CNG এবং বিদ্যুত্‍ চালিত বাসের সংখ্যা দ্রুত বাড়ানোর নির্দেশ দিয়েছিল জাতীয় পরিবেশ আদালত।

আরও পড়ুন: Purba Medinipur News: জরিমানার নামে যখন তখন টাকা আদায়! রেল পুলিশের বিরুদ্ধে প্রতিবাদে হকার ইউনিয়ন, ধুন্ধুমার মেচেদায়

 

সেরা শিরোনাম

Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Arms Recovered: দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
দুর্গাপুজো শুরুর আগেই কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ, কী কী উদ্ধার হল অভিযানে
West Midnapore: সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
সেপটিক ট্যাঙ্কে নেমে বিষাক্ত গ্যাসের শিকার, পশ্চিম মেদিনীপুরে মৃত্যু ৪ জনের
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা

ভিডিও

Kolkata Arms Recovery: দুর্গাপুজোর কলকাতায় বেআইনি অস্ত্র তৈরির কারখানার হদিশ | ABP Ananda
Sabina Yasmin: গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের রাজ্য মহিলা সভাপতি পদ থেকে ইস্তফা দিলেন সাবিনা ইয়াসমিন
Hangla Hesel: ১০০টি আবাসনে ঘুরে ঘুরে ভোগের স্বাদ চেখে দেখবে টিম 'হ্য়াংলা হেঁশেল'
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬) পর্ব ২ : জ্ঞানেশের অপসারণ ইস্যুতে আরও এককাট্টা বিরোধীরা | ABP Ananda
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১২.১০.২৬)পর্ব ১: জ্ঞানেশের বিরুদ্ধে মামলা দায়ের রাহুলের, ২৭ অক্টোবর একসঙ্গে সব মামলার শুনানি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget