এক্সপ্লোর

Jadavpur University: ছাত্র সংসদ নির্বাচনের দাবি, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল FETSU-র

দাবি এক,  ছাত্র ভোট করতে হবে! গত ডিসেম্বরেও ছাত্রভোটের দাবিতে এবার উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে।

কলকাতা: ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে মিছিল ফেটসুর। এক সপ্তাহের মধ্যে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত না হলে আন্দোলনে নামার হুঁশিয়ারি। দাবি এক,  ছাত্র ভোট করতে হবে! গত ডিসেম্বরেও ছাত্রভোটের দাবিতে এবার উত্তপ্ত হয় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। সমাবর্তনে এসে SFI ও ফেটসুর সদস্যদের বিক্ষোভের মুখে পড়েন আচার্য সিভি আনন্দ বোস। ছাত্রভোট চেয়ে চলল স্লোগান। সমস্যা থাকলে সমাধানও আছে, বিক্ষোভকারীদের প্রতিনিধিদের কথা বলে জানালেন রাজ্যপাল। কলকাতা মেডিক্যালের পর যাদবপুর বিশ্ববিদ্যালয়। ছাত্রভোটের দাবিতে ফের উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস! ওঠে মুহুর্মুহু স্লোগান! শুধু তাই নয়, দায়িত্ব নেওয়ার পর প্রথম কোনও বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে এসে, পড়ুয়াদের বিক্ষোভের মুখে পড়েন, আচার্য সিভি আনন্দ বোস! রাজ্যপালের বিশ্ববিদ্যালয়ে ঢোকা এবং বেরনোর সময় টানা বিক্ষোভ দেখান SFI ও ফেটসুর সদস্যরা!

গতকাল ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। গতকাল বিকেল সাড়ে ৫টা থেকে অবস্থানে বসেছেন SFI সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে ওঠে কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। 

দাবি এক,  ছাত্র ভোট করতে হবে! কলকাতা মেডিক্যাল কলেজ এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পর এবার, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হল প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। সম্প্রতি, কলেজে কলেজে ছাত্র-সংসদ নির্বাচন নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছিলেন শিক্ষামন্ত্রী।

এর পরই, ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে, মঙ্গলবার, বিকেল থেকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থানে বসেছেন SFI-এর সদস্যরা। তাঁদের দাবি, ২০১৯-পর প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আর ছাত্র সংসদ নির্বাচন হয়নি। অবিলম্বে নির্বাচনের দাবি জানিয়েছে প্রেসিডেন্সির বাম ছাত্র সংগঠন।

এই বিষয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এর আগে ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে উত্তাল হয়েছে কলকাতা মেডিক্যাল কলেজ। অবস্থান বিক্ষোভে বসেন মেডিক্যাল কলেজের পড়ুয়ারা। কলেজ কর্তৃপক্ষের সঙ্গে, তাঁদের দীর্ঘ টানাপোড়েন চলে। একইভাবে, ছাত্র ভোটের দাবি ওঠে যাদবপুর বিশ্ববিদ্যালয়েও। সেখানে সমাবর্তনে উপস্থিত রাজ্যপালের সামনেই বিক্ষোভ দেখায় SFI ও ফেটসু। এই অবস্থায়, ছাত্র-ভোটের দাবিতে, বৃহস্পতিবার মিছিল হবে যাদবপুরে। এর আগে ছাত্র সংগঠনের দাবিতে কলকাতা মেডিক্যালেও একই ছবি দেখা গিয়েছিল।  

সেরা শিরোনাম

West Bengal News Live: কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় ভয়াবহ আগুন, অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীরা
CPM News: SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
SIR বাতিলের দাবিতে এবার পথে নামল বাম সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা, মিছিল থেকে উঠল জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবি
Kolkata News : নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
নজরে বেআইনি নির্মাণ, পুলিশকে নিয়ে বহুতলে পৌঁছে গেল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিরোধী তদন্ত কমিশন
Katwa Station : ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?
ভয়াবহ, কাটোয়া স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের কামরায় আগুন ; কী ক্ষতি হল ?

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget