এক্সপ্লোর

Kolkata Fire: ছুটির সকালে কলকাতায় ফের বড় অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন

Kolkata News: এই কারখানার আশেপাশেও অনেক জনবসতি রয়েছে। সেই কারণেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে

কলকাতা: একের পর এক অগ্নিকাণ্ড শহরে, এবার শিরোনামে চিৎপুর। রবিবার, ছুটির দিন সকালে ভয়ঙ্কর আগুন চিৎপুরের কারখানায়। ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন কাজ করছে। জানা গিয়েছে, রবিবার সকালে চিৎকারের একটি বন্ধ কারখানায় আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। যেহেতু এই কারখানা কেমিক্যালের তাই বিস্ফোরণের সম্ভাবনা রয়েছে। সেই কারণেই আগুন নেভাতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। এখানেই শেষ নয়, বিপদ আরও রয়েছে। চিৎপুর এমনিতেই ঘনজনবসতিপূর্ণ এলাকা। এই কারখানার আশেপাশেও অনেক জনবসতি রয়েছে। সেই কারণেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। একের পর এক কারখানায় আগুন ছড়িয়ে পড়েছে ইতিমধ্যেই, ১০টি ইঞ্জিন মিলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। কারখানার দেওয়াল কেটে ভিতরে ঢোকার চেষ্টা করছেন দমকলকর্মীরা।

ছুটির দিন সকালে কেমিক্যাল কারখানায় আগুন, এলাকায় আতঙ্ক

ঘটনাস্থলে ইতিমধ্যেই এলে পৌঁছেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন, স্থানীয় বিধায়ক। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক রীতেশ তিওয়ারি এদিন ঘটনাস্থলে আসেন। যেহেতু এলাকায় আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে, সেই কারণে আগুন যাতে নিয়ন্ত্রণে আসে সেই চেষ্টা চালাচ্ছে দমকল। যদিই দমকলের তরফ থেকে জানানো হয়েছে, আগুন ছড়িয়ে পড়া থেকে আটকানো গিয়েছে। যদিও এলাকায় এখনও কালো ধোঁয়া রয়েছে। তবে কারখানার ভিতরে এখনও পর্যন্ত ঢুকতে পারেনি দমকল। কীভাবে আগুন লাগল, সেই বিষয়টা এখনও স্পষ্ট হয়। আগুন নিয়ন্ত্রণে আসার পরে, বাকি বিষয়গুলোর দিকে নজর দেওয়া হবে। 

প্রায় ২০ হাজার স্কোয়্যারফুট জুড়ে এখনও আগুন চলছে। প্রথমে দমকলের ৫টি ইঞ্জিন এসেছিল এবং পরবর্তীতে দমকলের আরও ৫টি ইঞ্জিন এসে কাজ চালায়। কেমিক্যাল পোড়ার গন্ধে ঢেকে গিয়েছে গোটা এলাকা। যেহেতু কারখানার পাশেই ঘনজনবসতি রয়েছে, সেই কারণে প্রথমেই কারখানা লাগোয় বাড়িগুলিকে আগেই ফাঁকা করে দেওয়া হয়েছে। যাতে কোনোরকম প্রাণহানি না হয়, সেই কারণেই বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে। তবে এখনও পর্যন্ত কারখানার ভিতরে কালো ধোঁয়া রয়েছে। আগুন নিভে এলে, সাধারণত ধোঁয়া সাদা হয়ে যায়। তবে কারখানার ভিতরে কালো ধোঁয়া দেখা যাচ্ছে এখনও, এর ফলে মনে করা হচ্ছে এখনও পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা যায়নি। জলের পাশাপাশি বালি দিয়েও আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে।

 

আরও পড়ুন: Big Boss Bangla: বিগ বসের ঘরে ভরত-তনুশ্রীর চূড়ান্ত তর্কাতর্কি! আপত্তিকর কথা বলা নিয়ে সতর্ক করে দিলেন সৌরভ

এবিপি লাইভ বাংলায় অ্যাসোসিয়েট প্রোডিউসার হিসেবে বর্তমানে কর্মরত। এবিপি লাইভ বাংলায় কাজের অভিজ্ঞতা ৯ বছর। ২০১৮ সাল থেকে পেশাদারি জগতে। বিশ্বভারতী থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। সমসাময়িক সমস্ত বিষয়েই আগ্রহ। প্রতিবেদন, সম্পাদনা থেকে শুরু করে অডিও-ভিস্যুয়াল, সোশ্যাল মিডিয়ার যে কোনও প্ল্যাটফর্মে সাবলীল। বিনোদন দুনিয়ার যাবতীয় খবর নিঁখুতভাবে পাঠক-দর্শকদের কাছে পৌঁছে দেওয়াতেই তৃপ্তি। যোগাযোগ - torshab@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

Nandigram Bypoll Election Result LIVE Updates: ১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
১ লক্ষ ৫ হাজার ৮৫৪ ভোটে নন্দীগ্রামে এগিয়ে হাসিরানি রথ, শুভেন্দু অধিকারীর দেওয়া টার্গেট পূরণ করলেন বিজেপি প্রার্থী
Nandigram Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে BJP প্রার্থী, ট্রেন্ড দেখেই মুখ্যমন্ত্রী বললেন ... কী বলছেন হাসিরানি?
Nandigram Rejinagar Bypoll : নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
নন্দীগ্রামে রেকর্ড মার্জিনে এগিয়ে বিজেপির হাসিরানি, রেজিনগরেও ছুটছে পদ্মরথ
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
বিকাশরঞ্জনের বাড়িতে হামলার পর তাঁর বিরুদ্ধেই থানায় অভিযোগ কেন? হামলার অভিযোগে ধৃত কে?
Advertisement

ভিডিও

Mamata Banerjee News : এবার বিকাশ ভট্টাচার্যর পাশে দাঁড়ালেন মমতা বন্দ্যোপাধ্যায় | ABP Ananda
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Kolkata News : পুজোর আগে ফের অখাদ্যের খোঁজে সক্রিয় কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা বিভাগ | ABP Ananda
Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget