এক্সপ্লোর

Kolkata News: ৮ ঘণ্টা পেরিয়েও আগুন নেভেনি বানতলা চর্মনগরীতে

Fire At Bantala Leather Complex: প্রায় ৮ ঘণ্টা কেটে গেলেও বানতলা চর্মনগরীতে আগুন নেভেনি। দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা করছেন দমকলকর্মীরা।

সুদীপ্ত আচার্য, কলকাতা: প্রায় ৮ ঘণ্টা (hours) কেটে গেলেও বানতলা (bantala) চর্মনগরীতে (leather complex) আগুন (fire) নেভেনি। দাউ দাউ করে জ্বলছে লেলিহান শিখা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মরিয়া চেষ্টা করছেন দমকলকর্মীরা (fire officials)। কেন এত ক্ষণ কেটে গেলেও আগুন আয়ত্তে আনা যাচ্ছে না?

জ্বলছে চর্মনগরী...
দমকলের ১৬টি ইঞ্জিন নিরলস পরিশ্রম করে যাচ্ছে। স্বয়ং দমকলমন্ত্রী সুজিত বসু ঘটনাস্থলে এসেছিলেন। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে তাতে চর্মনগরীর ওই কারখানা ও গুদামের গ্রাউন্ড ফ্লোরে আগুন লাগে। ওই ফ্লোরে প্যাকেজিংয়ের কাজ হত। চামড়ার ব্যাগ তৈরি হত সেখানে। দাহ্য রাসায়নিক কিছু রাখা ছিল ওই ফ্লোরে। ফলে আগুন ক্রমশ ছড়িয়ে পড়ে। দোতলা থেকে পাঁচ তলা পর্যন্ত ছিল চামড়ার ব্যাগ তৈরির ইউনিট। সম্ভবত সে কারণেই হুড়মুড়িয়ে ছড়াতে থাকে আগুন। দমকল সূত্রে খবর, প্রত্যেকটি ফ্লোর প্রায় কয়েক হাজার বর্গকিলোমিটারের। এই মুহূর্তে দোতলার বড় অংশ ভস্মীভূত হয়ে গিয়েছে। দমকলকর্মীরা আপাতত জানলা ভেঙে ঢোকার চেষ্টা করছেন। তবে প্রধানত দুটি কারণে এই অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে অসুবিধা হচ্ছে। এক, দমকা বাতাসের জন্য আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। পাশাপাশি ঘটনাস্থলে অতি দাহ্য পদার্থও রয়েছে। সব মিলিয়ে অত্যন্ত কঠিন পরিস্থিতি।

কী ঘটেছে?
দীপাবলির দিন দুপুর ২টো নাগাদ বানতলা লেদার কমপ্লেক্সে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ১৬টি ইঞ্জিন। এখনও আগুন নেভানোর কাজ চলছে। দমকল সূত্রে খবর, ছাদে আটকে পড়েছিলেন ১১ জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করা সম্ভব হয়েছে।চ র্মনগরীর জোন ৫-এ কারখানা ও গুদাম মিলিয়ে বিরাট এলাকায় আগুন লেগেছে। পাঁচ তলা ভবনের বিস্তীর্ণ অংশে এখনও আগুনের লেলিহান শিখা দেখা যাচ্ছে। ঘটনাস্থলে পৌঁছে যান দমকলমন্ত্রী সুজিত বসু। স্থানীয় বাসিন্দাদের ধারণা, কোনও ভাবে বাজি থেকে এই অগ্নিকাণ্ড শুরু হয়ে থাকতে পারে। তবে এখনও আগুন লাগার কারণ স্পষ্ট নয়। অগ্নিকাণ্ডের ফলে তীব্র উত্তাপ ছড়াচ্ছে এলাকায়। সঙ্গে কালো ঘন ধোঁয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণের মরিয়া চেষ্টা করছে দমকল। প্রসঙ্গত, দিনদুয়েক আগে কলকাতারই চেতলা এলাকার একটি আবাসনে আগুন লেগেছিল। ধনশ্রী এনক্লেভের চার তলার ফ্ল্যাটে ওই আগুনের ঘটনায় উদ্বেগ ছড়ায়। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। তবে আশঙ্কা ছিল আশপাশের ফ্ল্যাটেও আগুন ছড়িয়ে পড়তে পারে।

আরও পড়ুন:বাড়ছে হাওয়ার বেগ, দুর্যোগের-শঙ্কায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

সেরা শিরোনাম

Weather Alert: কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
কলকাতায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা, বর্ষণ হতে পারে উপকূলের জেলাগুলিতেও, দুর্যোগ পাহাড়ের ৫ জেলায়
West Bengal News Live Updates: শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
শনিবার উপকূল ও সংলগ্ন জেলায় বৃষ্টির সম্ভাবনা, কলকাতায় আংশিক মেঘলা আকাশ, ঝরবে ঘাম
Smit Machchhar : বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
বিমানে এই ব্যক্তিই ক্ষতবিক্ষত করেছিল পাইলট স্মিত মচ্ছরকে, অতীতেও ...বড় দাবি প্রকাশ্যে
North 24 Pargana News: প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?
প্রাক্তন যুব তৃণমূল কংগ্রেস সভাপতি ও তাঁর বাবার অস্বাভাবিক মৃত্য়ু, কী ঘটেছে অশোকনগরে ?

ভিডিও

CM Suvendu Adhikari:
Narendra Modi:
France Student Protest: পড়ুয়া বিক্ষোভ উত্তাল ফ্রান্স, পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষ পড়ুয়াদের, আহত বহু
Suvendu Adhikari: ব্যাঘ্র প্রকল্পের ঐতিহ্য ফিরে পেল উত্তরবঙ্গের বক্সা, মুখ্যমন্ত্রীর হাতে বাঘের রিইন্ট্রোডাকশন
CM Suvendu Adhikari: এখনও পর্যন্ত নন্দীগ্রামে ৭০ হাজার ৩০০ জন অন্নপূর্ণার টাকা পেয়েছেন: মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget