এক্সপ্লোর

Kolkata News: বাড়ছে হাওয়ার বেগ, দুর্যোগের-শঙ্কায় কেমন থাকবে কলকাতার আবহাওয়া?

Weather Of Kolkata:কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২.৯  ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস।

কলকাতায় আজকের আবহাওয়া (Weather): পুজোর পর লক্ষ্মীপুজোও হয়ে গেল। দীপাবলি আসতে এখনও বেশ কয়েকটা দিন বাকি। পুজোর সময়ে কম-বেশি, বিক্ষিপ্ত বৃষ্টির সাক্ষী থেকেছে কলকাতা (kolkata) । কিন্তু লক্ষ্মীপুজোর পর থেকে দীপাবলি পর্যন্ত কেমন থাকবে এ শহরের হাওয়া-বাতাসের মতিগতি?
    গত কালই বজ্রবিদ্যুৎ-সহ বিক্ষিপ্ত বৃষ্টি হয়েছে হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান-সহ বিভিন্ন জেলায়। কলকাতায় এত ভারী বর্ষণের ইঙ্গিত ছিল না বুধবার। কিন্তু সন্ধেয় ভাসল মহানগরও। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল (minimum temperature)২২.৯  ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিক। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৪ ডিগ্রি সেলসিয়াস। এটিও স্বাভাবিক। সকাল সাড়ে আটটা পর্যন্ত বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৯১  শতাংশ। গত কাল সকাল সাড়ে আটটা থেকে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত শেষ ২৪ ঘণ্টায় ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এদিকে আবহাওয়া দফতর সূত্রে খবর,আলোর উৎসবে ঘূর্ণিঝড় সিত্রাংয়ের ভ্রুকুটি। ক্রমশ বাড়ছে হাওয়ার বেগ। ঘনাচ্ছে দুর্যোগ-শঙ্কা। ১২ ঘণ্টায় সিত্রাং অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, অন্তত তেমনই আশঙ্কার কথা শোনাচ্ছে আবহাওয়া দফতর।  আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী,আগামিকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকার কথা ২৩ ডিগ্রি সেলসিয়াস,সর্বোচ্চ ২৯ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকার কথা। হালকা বৃষ্টি হতে পারে। কিন্তু কালীপুজোর মুখে ঘূর্ণিঝড়ের অশনি সঙ্কেত চিন্তায় রাখছে অনেককেই। এর পর কী রকম থাকবে শহরের মতিগতি?

বঙ্গের আবহাওয়া (West Bengal Weather): জুনের পর জুলাইয়ের মাঝামাঝি পর্যন্ত একটানা বৃষ্টিহীন থেকেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। যার ফলে চাষের উপরেও প্রভাব পড়েছে। তবে অগাস্টে সেই ছবি বেশ কিছুটা বদলেছে। সেপ্টেম্বরে একের পর এক নিম্নচাপ। অক্টোবরে পুজোর মধ্যেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হয়েছে শহরে। সব মিলিয়ে কি মহানগরের বৃষ্টির ঘাটতি মিটে যাবে এই মরসুমে?

ভৌগোলিক অবস্থান (Kolkata Geographical Situation): হুগলি নদীর পূর্ব তীর ও বঙ্গোপসাগরের উত্তর দিকে অবস্থিত কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী। ভারতের বড় শহরের তালিকায় অন্যতম এই মহানগর। দেশের অন্যতম বড় বন্দরও বটে। গোটা পূর্বভারতের শহরকেন্দ্রিক কার্যকলাপের অন্যতম প্রধান জায়গা কলকাতা। তবে সমুদ্রপৃষ্ঠ থেকে এর সর্বোচ্চ উচ্চতা ৯ মিটার। 

আপেক্ষিক জলবায়ু: মহানগরের জলবায়ু অনেকটা উপক্রান্তীয় অঞ্চলের মতো। মোটের উপর বছরভরই উষ্ণ থাকে এখানে। গড় সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে ঘোরাফেরা করে। বছরে গড় বৃষ্টিপাতের পরিমাণ ১ হাজার ৬২৫ মিলিমিটার যার বেশিরভাগই জুন থেকে সেপ্টেম্বর অর্থাৎ বর্ষার মরসুমে দেখা যায়। এই সময়টাই বাতাসে আর্দ্রতা সবচেয়ে বেশি থাকে। অক্টোবর ও নভেম্বরে বৃষ্টির পরিমাণ কমে আসে।

আরও পড়ুন:সারা বছর দুর্গারূপে পূজিতা মা ফুল্লরা, কালীপুজোয় কী রূপে পুজো হয় এই সতীপীঠে ?

সেরা শিরোনাম

West Bengal News Live Update: পুর নির্বাচন কবে, এখনও ফয়সালা হল না; সোমবার এই মামলার ফের শুনানি হবে
পুর নির্বাচন কবে, এখনও ফয়সালা হল না; সোমবার এই মামলার ফের শুনানি হবে
Arjun Singh: 'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
'বাংলাদেশ নিয়ে নেব আমরা, যেভাবে নিতে হবে নিয়ে নেব', হুঁশিয়ারি অর্জুনের, পাল্টা জবাব চন্দ্রিমার
Kolkata Municipal Election: কলকাতায় পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
কলকাতায় পুরভোট কবে? এখনও কাটল না জট, আগামী সোমবার ফের শুনানি সুপ্রিম কোর্টে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে
NCPI Join: আরও ভাঙন তৃণমূলে, এবার হিলি পঞ্চায়েত সমিতির ৮ সদস্য যোগ দিলেন NCPI-তে

ভিডিও

Supreme Court | “এটা তো গণতন্ত্রেরপক্ষে শুভ নয়...”, কেন বললেন Bikash Ranjan Bhattacharya?
Birbhum Tulu Mondal | ফের সিউড়ি থানায় হাজিরা দিলেন টুলু মণ্ডল, প্রায় আড়াই ঘণ্টা জিজ্ঞাসাবাদ
Mallickbazar Fire | মল্লিকবাজারের বহুতলে ভয়াবহ আগুন | ABP Ananda LIVE
University Convocation | প্রচলিত গাউন বা আলংকারিক পোশাক নয়, UGC-র নির্দেশ দেখিয়ে বিজ্ঞপ্তি
Suvendu Adhikari: রাস উৎসব উপলক্ষে কোচবিহারে মুখ্যমন্ত্রী, রাজবংশীদের সঙ্গে করবেন বৈঠক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget