এক্সপ্লোর

Bankura News: ভয়াবহ আগুনের গ্রাসে বাঁকুড়ার আমবাগান !

Bankura Mango Garden Fire: ভয়াবহ আগুনের গ্রাসে বাঁকুড়ার আমবাগান। কে বা কারা এই আগুন লাগিয়েছে ? তা এখনও জানা যায়নি।

পূর্ণেন্দু সিংহ, বাঁকুড়া: ফের ভয়াবহ আগুনের ঘটনা রাজ্যে (Fire Incident)। আগুনে পুড়ে ব্যাপক ক্ষতিগ্রস্থ বাঁকুড়ার আমবাগান (Bankura Mango Garden)। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি। ভয়াবহ আগুনে পুড়ল ফলন্ত আমেরবাগান। আজ দুপুরে ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ওন্দা ব্লকের চৌকিমুড়া গ্রামের কাছে। ঘটনায় কয়েক লক্ষ টাকার আম-সহ আমের বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানা গিয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আজ দুপুর আড়াইটা নাগাদ চৌকিমুড়া গ্রাম লাগোয়া আমের বাগান থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় গ্রাম পঞ্চায়েতের তৈরি সেই বাগানে আগুন লেগেছে, বুঝতে পেরেই বাগানে ছুটে যান স্থানীয়রা। দমকলে খবর দেওয়ার পাশাপাশি  প্রাথমিক ভাবে আগুন নেভানোর কাজে হাত লাগান স্থানীয়রা। দমকল এখনও ঘটনাস্থলে পৌঁছায়নি। এদিকে আগুন ক্রমশই বাগান ছাড়িয়ে ছড়িয়ে পড়ে আশপাশের একাধিক তালগাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাগানে লেগে যাওয়া আগুনে ভস্মীভূত হয়ে যায় বহু গাছ। সবমিলিয়ে ক্ষতি হয়েছে লক্ষাধিক টাকার আম। কে বা কারা এই আগুন লাগিয়েছে ? তা এখনও জানা যায়নি।

তবে একটা বড় প্রশ্ন থেকেই গেল, তা হল যে আমকে ঘিরে এত কথা, এবার সেই আমকে নিয়ে আশঙ্কার কথা শুনিয়েছেন মালদার আমচাষীর দল।গত কয়েকদিনের তীব্রদাবদহের ফলে পোকার উপদ্রব বেড়েছে। আর যে কারণে মালদার অর্থকারী ফসল আম ক্ষতির মুখে। মাথায় হাত আমচাষীদের। চিন্তিত মালদা জেলা উদ্যানপালন ও বাগিচা দপ্তরের আধিকারিকেরা। জরুরী ভিত্তিতে এই পোকা উপদ্রব কমাতে আমচাষীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। মালদা জেলাতে ৩৩ হাজার হেক্টর জমিতে আমচাষ হয়। এই বছর চার লক্ষ মেট্রিক  টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়। পোকা আক্রমণের ফলে আম উৎপাদনের যে টার্গেট জেলা উদ্যান পালন ও বাগিচা দফতরের কর্তারা আশা করেছিলেন তাতে ভাঁটা পড়তে পারে, এমনই আশঙ্কা করছেন তারা। 

আরও পড়ুন, 'বাড়িতে অত্যাচার চালানো হত মুকুল রায়ের উপর', বিস্ফোরক দাবি দিলীপের 

 যদিও এই বছরের শুরুতে  আম উৎপাদনে অনুকূল আবহাওয়ার ফলে চাষী থেকে ব্যবসায়ী সকলেই খুশিতে ছিলেন। সময়ের আগেই মালদার আমবাগান মুকুলে পরিপূর্ণ হয়ে ওঠে। আমজনতাও মালদার আমের স্বাদ অল্প খরচে পাবে আশা করেছিলেন এমন। কিন্তু গত কয়েকদিনের তীব্রদাব কপালে ভাঁজ ফেলেছে সকলের। মালদার  আমে দেখা গিয়েছে দয়ে বা দুধিয়া পোকার আক্রমণ। আমের গাছ বেয়ে গুটি গুটি সাদা পোকা আমের বোটায় গিয়ে সব রস চুষে নিয়ে আমকে ঝরিয়ে দিচ্ছে। আর যা নিয়ে চিন্তিত আম চাষীরা।

সেরা শিরোনাম

Kolkata: রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠক বাতিল, বিক্ষোভ দেখালেন চিকিৎসকদের সংগঠন 'স্যাফরন মেডিকোস'
West Bengal News Live: মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
মানিকতলা ESI হাসপাতালে প্রৌঢ়ার দেহ খুবলে খেল ইঁদুর, ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন, লাইভ আপডেট
Kunal Ghosh: 'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
'ভাবগতিক সুবিধার নয়, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি', নয়নাকে নিয়ে কুণালের মন্তব্যে শোরগোল
Bankura News: ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক
ভালবাসা ফুটবল, MLA Cup টুর্নামেন্টে নিজেই রেফারির দায়িত্বে ওন্দার বিধায়ক

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Mahalaya Tarpan: তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
তর্পণে কী কী নিয়ম মানতেই হবে? কোন কোন উপাদান রাখা আবশ্যক? মহালয়ার পুণ্যলগ্নে জেনে নিন
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
IND vs WI: হোপের শতরানে ওয়েস্ট ইন্ডিজ়ের ইতিহাস, ২৫০ রান তাড়া করে সিরিজ়ে সমতায় ফিরল ক্যারিবিয়ান দল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Embed widget