এক্সপ্লোর

Kolkata Bus Fire: বিমানবন্দরের কাছে সরকারি বাসে দাউদাউ আগুন! প্রাণ বাঁচাতে হুড়মুড়িয়ে বেরলেন যাত্রীরা

যখন বাস থেকে ধোঁয়া বেরতে শুরু করে তখনই টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণ বাঁচান যাত্রীরা

কলকাতা: শুক্রবার সকালেই রাজারহাটের খালে উল্টে পড়ে একটি ভয়ঙ্কর বাস দুর্ঘটনা ঘটে। আর এইদিনই সরকারি বাসে আগুন। বিমানবন্দরের কাছে ফের সরকারি বাসে আগুন লাগে। 

এদিন বিমানবন্দরের ১ নম্বর গেটের কাছে বাসে অগ্নিকাণ্ড ঘটে। আসানসোল থেকে কলকাতাগামী বাসে আগুন লাগে আচমকাই। এক প্রত্যক্ষদর্শীদের কথায়, হঠাৎই ইঞ্জিন থেকে ধোঁয়া বেরতে দেখা যায়। এরপর কিছু সময়ের মধ্যেই হঠাৎ দাউ দাউ করে আগুন লেগে যায়। 

যখন বাস থেকে ধোঁয়া বেরতে শুরু করে তখনই টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।  কোনওক্রমে বাস থেকে নেমে প্রাণ বাঁচান যাত্রীরা। ঘটনাস্থলে বিমানবন্দর থানা বিমানবন্দর ট্রাফিক গার্ড। ঘটনাস্থলে পৌঁছয় দমকল। আগুন নিয়ন্ত্রণে আনা হয় তারপর।  

উল্লেখ্য, বেশ কিছুদিন আগেই সাতসকালে চলন্ত বাসে আগুন লেগেছিল এমনভাবে, ভস্মীভূত হয়ে যায় গোটাটাই। দ্বিতীয় হুগলি সেতুর ওপরে, ঘটে এই অঘটন। প্রায় আধঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। যদিও এই ঘটনায় কোনও হতাহতের খবর নেই। দমকলের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই লেগেছিল এই আগুন।

এদিকে, কিছু বুঝে ওঠার আগেই ব্রিজের রেলিংয়ে সজোরে ধাক্কা দিয়ে রাজারহাটে খালে পড়ে যায় যাত্রীবোঝাই বাস। বেড়াচাঁপা থেকে করুণাময়ী আসার পথে শুক্রবার সাতসকালে এভাবেই ভয়ঙ্কর দুর্ঘটনার সম্মুখীন হয় এই বেসরকারি বাসটি। এই ঘটনায়, বাসের চালক ও খালাসি-সহ আহত হয়েছেন অন্তত ৪৬ জন। তাদের মধ্যে, ৯ জনকে ভর্তি করা হয়েছে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। বাকিরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

এ রাজ্যের পাশাপাশি অন্ধ্রপ্রদেশের কুর্নুলে সম্প্রতি যাত্রীবোঝাই বাসে আগুন লেগে ২০ জনের মৃত্যু হয়েছিল। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরু যাওয়ার পথে দুর্ঘটনা ঘটেছিল। গভীর রাতে এই দুর্ঘটনার সময় যাত্রীরা বেশিরভাগ ঘুমিয়ে ছিলেন। একটি স্কুটারের সঙ্গে ধাক্কা লেগে আগুন ধরে যায় বাসে।  দুর্ঘটনার সময় চালক ও সহকারী-সহ বাসে মোট ৪২ জন যাত্রী ছিলেন। জানলা ভেঙে ১৫ জন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দুর্ঘটনার পর মৃত্যু হয়েছিল ওই স্কুটার আরোহীরও। এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী। দুর্ঘটনায় আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদানের ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী।                                 

সেরা শিরোনাম

News Live: অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
অসুস্থ প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের স্ত্রী মীরা ভট্টাচার্য, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী
Bowbazar Metro: কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
কাজ শেষের পর কেটেছে ২ বছর, তাও মেরামত হয়নি ফাটল, এখনও ঘরে ফিরতে পারেননি বউবাজারের বহু মানুষ
West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
TMC News: ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে
ফের একবার হালিশহরে আক্রান্ত তৃণমূলকর্মীর পরিবারের সদস্য, অভিযোগের তীর বিজেপির দিকে

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget