এক্সপ্লোর

Pashchim Bardhaman: জামুড়িয়ায় ট্রান্সফর্মারে আগুন, বিদ্যুৎহীন বিস্তীর্ণ এলাকা

Pashchim Bardhaman News: ৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তির শিকার প্রায় হাজার দশেক মানুষ।

কৌশিক গাঁতাইত, পশ্চিম বর্ধমান: ফের সাত সকালে বিধ্বংসী আগুনের (fire) ঘটনা। একের পর এক ট্রান্সফর্মারে (transformer) আগুনের ঘটনায় ছড়াল চাঞ্চল্য।

জামুড়িয়ায় বিধ্বংসী অগ্নিকাণ্ড

পশ্চিম বর্ধমানের (Pashchim Bardhaman) জামুড়িয়ায় (Jamuria) ৪টি ট্রান্সফর্মারে বিধ্বংসী আগুন লাগল। আজ সকাল ৬টা নাগাদ শ্রীপুর মাছবাজার এলাকায় একটি ট্রান্সফর্মারে আগুন লাগে। দ্রুত তা ছড়িয়ে পড়ে পাশের আরও ৩টি ট্রান্সফর্মারে। খবর দেওয়া হয় দমকলে (Fire Brigade)। এরপর দমকলের ২টি ইঞ্জিন এসে প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

দমকলের তরফে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে শর্ট সার্কিট থেকে আগুন লাগে। ৪টি ট্রান্সফর্মার ক্ষতিগ্রস্ত হওয়ায় বিস্তীর্ণ এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ে। ভোগান্তির শিকার প্রায় হাজার দশেক মানুষ।

ব্লিচিং পাউডারের ট্রাকে আগুন

গতকাল পেট্রাপোল সীমান্তে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা পণ্যবাহী ট্রাকে আগুন লেগে যায় শনিবার ভোর রাত নাগাদ। ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে সীমান্তে। জানা গিয়েছে আগুন লেগে তিনটি ট্রাকের ক্ষয়ক্ষতি হয়েছে। একটি গাড়ির আংশিক ক্ষতি হয়েছে বলেও দাবি। 

আরও পড়ুন: Paschim Medinipur: আবাস যোজনায় ঘর দিতে টাকা দাবি! ফের কাঠগড়ায় তৃণমূল নেতা

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সেদিন ভোর রাতে আইসিপির ট্রাক টার্মিনাসে দাঁড়িয়ে থাকা লরি থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখতে পান কয়েকজন। তড়িঘড়ি সেখানে ছুটে যান প্রশাসনের আধিকারিকেরা। খবর দেওয়া হয় দমকলে। দমকলের তিনটি ইঞ্জিন প্রায় আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ বিষয়ে পেট্রাপোল ক্লিয়ারিং অ্যান্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক কার্তিক চক্রবর্তী বলেন, 'দাঁড়িয়ে থাকা ব্লিচিং পাউডারের গাড়ি থেকে প্রথমে আগুন লেগে যায়। পরে সেই থেকে পার্শ্ববর্তী আরও দুটি গাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। ফলে তিনটি গাড়িই সম্পূর্ণরূপে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে প্রশাসনের তৎপরতা খুবই প্রশংসনীয় ছিল। তা না হলে বড় কোনও দুর্ঘটনা ঘটতে পারত।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget