এক্সপ্লোর

Paschim Medinipur: আবাস যোজনায় ঘর দিতে টাকা দাবি! ফের কাঠগড়ায় তৃণমূল নেতা

Paschim Medinipur Update: অভিযোগ, মেদিনীপুর শহরে আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে ৫০০ টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও অভিযোগ অস্বীকার ওই তৃণমূল নেতার।

অলোক সাঁতরা, পশ্চিম মেদিনীপুর:  ফের কাটমানির অভিযোগ। আবার কাঠগড়ায় রাজ্যের শাসক দলের নেতা। এবার আবাস যোজনায় কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূল (TMC) নেতার বিরুদ্ধে। অভিযোগ, মেদিনীপুর শহরে আবাস যোজনায় ঘর পাইয়ে দিতে ৫০০ টাকা করে নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা। যদিও অভিযোগ অস্বীকার ওই তৃণমূল নেতার। বিষয়টি নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।

আবাস যোজনায় ঘর পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে কাটমানি নেওয়া বন্ধ করতে সম্প্রতি উদ্যোগী হয়েছেন বাঁকুড়ার (Bankura) তৃণমূল পরিচালিত পুরসভার চেয়ারম্যান। এবার তারমধ্যেই পাশের জেলা পশ্চিম মেদিনীপুরে কাটমানি অভিযোগে বিদ্ধ হল রাজ্যের শাসক দল। 

কী অভিযোগ:
মেদিনীপুর পুর এলাকার ২১ নম্বর ওয়ার্ডের উপভোক্তাদের অভিযোগ, আবাস যোজনায় বাড়ি পাইয়ে দিতে ৫০০ টাকা করে কাটমানি নিয়েছেন স্থানীয় তৃণমূল নেতা দুর্জয় গোস্বামী। ডোমপাড়ার বাসিন্দা মল্লিকা খোরসেন বলেন, 'নির্বাচনের সময় তৃণমূল নেতা দুর্জয় এসেছিলেন। তিনি বলেন বাড়ি পাইয়ে দেওয়া হবে কিন্তু কাগজপত্র তৈরি করতে টাকা দিতে হবে। সেইমতো আমাদের কাছ থেকে টাকা নিয়ে গিয়েছিলেন। কিন্তু আজ পর্যন্ত বাড়ি দেয়নি।' সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল নেতা দুর্জয় গোস্বামী। তিনি বলেন, 'এই অভিযোগ মিথ্যা। ভিত্তিহীন ও অপপ্রচার। উল্টে এলাকার লোকজনের স্বাভাবিক কাজকর্মে ব্যাঘাত ঘটাচ্ছে কংগ্রেসের কাউন্সিলর।'

বিরোধীদের তোপ:
মেদিনীপুর পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের কংগ্রেস (Congress) কাউন্সিলর মহম্মদ সাইফুল বলেন, 'নির্বাচনের আগে এইভাবে তৃণমূলের নেতারা বহু জায়গাতেই তোলা তুলেছে। অথচ কোনও কাজ করেনি। এবার সেই কাজ আমি করে দেবো। কারণ মানুষ আমাকে অনেক ভোট দিয়ে আশীর্বাদ করেছেন। আমি জানতে পেরেছি ওই তৃণমূল নেতা নিজের বাড়িতে পুরসভার যে বিলি করার বালতি তাও নিজের বাড়িতে মজুত করে তাতে ফুলের চারা লাগিয়ে রেখেছেন। দুর্নীতির চরম শিখরে পৌঁছে গিয়েছে ওরা।' কটাক্ষ করেছে বিজেপিও (BJP)। মেদিনীপুর সাংগঠনিক জেলার তরফে সহ সভাপতি অরূপ দাস বলেন, 'সারা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেস দুর্নীতি করার জন্যে তোলাবাজি করার জন্যে। চুরি করার জন্যে। কাটমানি আদায়ের জন্য ছড়িয়ে গিয়েছে। এটাই তো কালচার তৃণমূলের নতুন তো কিছু নয়।'

যদিও এমন কোনও অভিযোগ মেলেনি বলে দাবি করেছেন মেদিনীপুর পুরসভার তৃণমূল নেতা সৌমেন খান। তিনি বলেন, 'এরকম ঘটনা নিয়ে কেউ এখনও পর্যন্ত আমাদের কাছে কোনও অভিযোগ করেনি। যদি অভিযোগ করে তদন্ত করে ব্যবস্থা করা হবে।' দুর্নীতি ও কাটমানি বন্ধ করতে একাধিকবার হুঁশিয়ারি দিয়েছে তৃণমূলের রাজ্য নেতৃত্ব। কড়া বার্তা দিয়েছেন খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তারপরেও উঠছে কাটমানি অভিযোগ।

আরও পড়ুন: বিজেপির অফিস থেকেই সিলিন্ডার বিলি! বেনিয়মের অভিযোগ তৃণমূলের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

PM Modi Live: 'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
'হর ঘর তিরঙ্গা যাত্রা' উদযাপনের ডাক দিয়ে পথে মুখ্যমন্ত্রী, শুরু হল পদযাত্রা, লাইভ আপডেট
Debraj Chakraborty: দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
দেবরাজ চক্রবর্তীর বিরুদ্ধে ১৫০ পাতার চার্জশিট, তোলাবাজি নিয়ে একাধিক চাঞ্চল্যকর দাবি পুলিশের
Abhishek Banerjee : কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
কলকাতা হাইকোর্টে ধাক্কা! চিকিৎসার জন্য বিদেশ যেতে চেয়ে এবার সুপ্রিম কোর্টে অভিষেক
West Bengal Live News Update: ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের
ডিম-বিক্ষোভের ভয়ে সুপ্রিম কোর্টে মহুয়া মৈত্র, ভর্ৎসনা সর্বোচ্চ আদালতের

ভিডিও

NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE
Suvendu Adhikari | কবে ঢুকবে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা ? ঘোষণা মুখ্যমন্ত্রীর | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget