এক্সপ্লোর

Kharagpur IIT: খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ড, চাঞ্চল্য ছড়িয়েছে শিক্ষার্থীদের মধ্যে

ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে ৷শনিবার রাতে খড়গপুর আইআইটি-র লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন লাগে ৷

বিশ্বজিৎ দাস, খড়্গপুর: গভীর রাতে খড়গপুর আইআইটি ক্যাম্পাসে অগ্নিকাণ্ড। রাত ২টো নাগাদ লালবাহাদুর শাস্ত্রী হলের স্টোররুমে আগুন লেগে যায়। দমকলের ২টি ইঞ্জিন ঘণ্টাদেড়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। দাস কীভাবে আগুন লাগল, তা এখনও স্পষ্ট নয়।  

ক্যাম্পাসের কমনরুমের সমস্ত কিছু আগুনে পুড়ে গিয়েছে ৷শনিবার রাতে খড়গপুর আইআইটি-র লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন লাগে ৷ আগুনের লেলিহান শিখায় কালো ধোঁয়ায় ঢেকে যায় আকাশ ৷ তবে কী কারণে আগুন লেগেছে তা এখনও স্পষ্ট নয় ৷ আগুন লাগার কারণ খতিয়ে দেখছে খড়গপুর আইআইটি কর্তৃপক্ষ । এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই । তবে আগুন লাগার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ছাত্র ও গবেষকদের মধ্যে ।

সূত্রের তরফে জানা গিয়েছে, পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর আইআইটিতে গভীর রাতে আগুন লাগে । আনুমানিক রাত তিনটে সাড়ে তিনটে নাগাদ, যখন সবাই ঘুমে আচ্ছন্ন, তখন লাল বাহাদুর শাস্ত্রী হলে আগুন দেখা যায় । সেই আগুন দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে । খবর দেওয়া হয় পুলিশ ও দমকল বিভাগকে । আইআইটি কর্তৃপক্ষ প্রাথমিক ভাবে আগুন নেভানোর চেষ্টা করে । তবে আগুন তাতে আয়ত্তে না আসায়, দমকলে খবর দেওয়া হয় ৷ শালুয়া আর খড়গপুর থেকে দমকলের দুটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।                                                      

আগুন লাগার কারণ স্পষ্ট না হলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে যে, শর্ট-সার্কিট থেকেই আগুন লেগেছে । আগুনে লাল বাহাদুর শাস্ত্রী কমনরুমটি একেবারে ভষ্মীভূত হয়ে যায় । মূলত এই কমনরুমটিতে নতুন ছাত্রছাত্রী এলে তাঁদের জিনিসপত্র রাখা হত । পুরনো ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও যাঁরা পড়াশোনা শেষ করে ফিরে যাবে, তাঁদের বেডিং এখানে রাখা থাকত । ফলে সেই জিনিসপত্র দাহ্য পদার্থ হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে ৷ যেহেতু এখন ছুটি রয়েছে, তাই ছাত্রছাত্রীরা খুব একটা না থাকায় বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেল খড়গপুর আইআইটি । তবে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে ছাত্রছাত্রী, গবেষক ও আইআইটির কর্মীদের মধ্যে । ঘটনার তদন্ত শুরু করেছে আইআইটি কর্তৃপক্ষ ।

 

আরও পড়ুন, ওমপ্রকাশ মিশ্রর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিলেন রাজ্যপাল

সেরা শিরোনাম

Bangladesh News: বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
বাংলাদেশে হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ, ডেপুটি হাই কমিশনের সামনে বিক্ষোভ
West Bengal Live Updates: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর চার বছরের আইনি লড়াইয়ে ইতি, পুরনো মামলা প্রত্যাহার রাজ্যের
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 
Kolkata Name Change: বদলাবে কলকাতার মেট্রো স্টেশনে নাম? লেনিন সরণি, হো চি মিন সরণিরও নাম বদলের প্রস্তাব 

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget