এক্সপ্লোর

Firhad Hakim: নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে ফিরহাদের ভোলবদল, উদয়নের সুরেই সিপিএমকে আক্রমণ

উদয়ন গুহর সুরেই বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ করলেন তিনি। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে সিপিএম। 

সমীরণ পাল, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: নিয়োগ দুর্নীতি (Recruitment Corruption Case) ইস্য়ুতে নিজের পুরনো অবস্থান থেকে কার্যত সরে এলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। উদয়ন গুহর সুরেই বাম আমলে নিয়োগ দুর্নীতির অভিযোগ করলেন তিনি। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়েছে সিপিএম। 

কী বললেন ফিরহাদ: পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের কথায়, চিরকুট কী লিস্ট জানি না, তবে এটা নিশ্চিত যে বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে চাকরি হয়েছে। দু-দিন পর বাম আমলে নিয়োগ দুর্নীতি নিয়ে মন্ত্রিসভার সতীর্থ উদয়ন গুহর সুরে সুর মেলালেন ফিরহাদ হাকিম। নিয়োগ দুর্নীতি নিয়ে বাম জমানাকে নিশানা করতে গিয়ে, সম্প্রতি নিজের প্রয়াত বাবাকেই কাঠগড়ায় তোলেন উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ।

উদয়নের মন্তব্য: নিয়োগ দুর্নীতি ইস্য়ুতে নিজের দলকে আড়াল করতে গিয়ে, উদয়ন গুহ যেভাবে, তাঁর বাবা, প্রয়াত কৃষিমন্ত্রী ও ফরওয়ার্ড ব্লকের হেভিওয়েট নেতা কমল গুহকেই কাঠগড়ায় তুলেছিলেন, তাকে সেই সময়, সমর্থন করেননি ফিরহাদ হাকিম!

এর আগে ফিরহাদ হাকিম বলেছিলেন, উদয়ন পাগলের মতো কী বলেছেন জানা নেই। চিরকুটে লোক ঢোকানো যায় না, অন্তত একটা অ্যাপ্লিকেশন লাগে। কিন্তু, শেষ অবধি তৃণমূলের নানা নেতা, নিয়োগ ইস্য়ুতে যেভাবে আগের বাম সরকারকে আক্রমণ করছেন, সেই পথেই হাঁটলেন ফিরহাদ হাকিম!

পুরমন্ত্রী ও তৃণমূল বিধায়ক ফিরহাদ হাকিমের (Firhad Hakim) কথায়, চিরকুট কী লিস্ট জানি না, তবে এটা নিশ্চিত যে বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে চাকরি হয়েছে। সেই চাকরি না হলে, সব বাম নেতাদের বাড়ির লোক, স্ত্রী, পরিবারের লোক কী করে চাকরি পায়, এটা সম্ভব হয় কী করে? চিরকুট বা লিস্ট যাই হোক, চাকরি বাম আমলে নিয়ম বহির্ভুতভাবে হয়েছে, এটা নিয়ে আমরা সবাই নিশ্চিত'। দুর্নীতির শিকড় বাম আমলে? নাকি তৃণমূল আমলে? চাকরিপ্রার্থীরা যখন রাস্তায়, তখন এই তরজায় সরগরম হচ্ছে রাজ্য রাজনীতি।

ভাগ্নির মন্তব্য: এ দিন উদয়ন গুহর বিরুদ্ধে এবার বিস্ফোরক মন্তব্য করলেন তাঁর ভাগ্নি উজ্জয়িনী রায়। বললেন হয়ত উনিও চাকরি কেলেঙ্কারিতে জড়িত, তাই নিজের দোষ ঢাকতে বাবাকে টেনে আনছেন। দাদু কমল গুহ অযোগ্যদের চাকরি দিয়েছেন, তা পরিবারের কেউ বিশ্বাস করেন না। বললেন বিজেপি নেত্রী (BJP)। মামার পদত্যাগেরও দাবি করেছেন তিনি।

আরও পড়ুন: Bankim Ghosh:বাম আমলের নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খুললেন প্রাক্তন মন্ত্রী বঙ্কিম ঘোষ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Annapurna Yojana : আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
আজও অন্নপূর্ণা যোজনায় টাকা ঢোকেনি ? আর কি পাবেন না ? যা জানালেন মুখ্যমন্ত্রী...
Kolkata: সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
সোনা সহ কলকাতা বিমানবন্দরে আটক ২ যাত্রী
West Bengal News Live Updates: তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড বাড়ছে মৃত্যু, যথাযথভাবে মানা হত অগ্নিবিধি? উঠছে প্রশ্ন
Weather Alert: বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?
বড় আপডেট হাওয়া অফিসের, গভীর নিম্নচাপ, নাগাড়ে বৃষ্টিতে বানভাসি অবস্থা, আর কতদিন চলবে দুর্যোগ ?

ভিডিও

Purulia : পুরুলিয়ার রঘুনাথপুরে অমিত মেটালিক্স লিমিটেড ইস্পাত কারখানার আজ ভিত্তিপ্রস্তর স্থাপন
Abhishek Banerjee: ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে বলে অভিযোগ জানিয়ে মামলা অভিষেকের
Tarapith Fire: 'ধোঁয়া উপরের দিকে উঠতে থাকে, সকলের দম বন্ধ হয়ে শ্বাসকষ্ট শুরু হয়', বললেন হোটেলকর্মী
Weather News: পাতিপুকুরে চেনা জল-ছবি, জলমগ্ন আন্ডারপাস | Patipukur Waterlogging | ABP Ananda
Tarapith Fire: ভোররাতে তারাপীঠের হোটেলে ভয়ঙ্কর অগ্নিকাণ্ড, ঝলসে অন্তত ৮ আবাসিকের মৃত্যু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget