এক্সপ্লোর

Firhad Hakim: 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই', মমতা-শুভেন্দু সাক্ষাত ইস্যুতে মন্তব্য ফিরহাদের

Firhad on Suvendu: 'মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’, শুভেন্দুর চ্যালেঞ্জের পর কী বললেন ফিরহাদ হাকিম ?

কলকাতা: মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে এরপরেই মমতাকে 'উৎখাতের ডাক' শুভেন্দুর। ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’, ঠাকুরবাড়িতে গিয়ে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)। শুভেন্দুর এই মন্তব্য়ের পর  প্রতিক্রিয়া দিয়েছেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি বলেন, 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই।'

ফিরহাদ হাকিম বলেন, 'সৌজন্যতাকে দুর্বলতা ভাবার প্রশ্ন নেই। সৌজন্য মানবিকতার কর্তব্য। মানুষের কর্তব্য সৌজন্য দেখানো। আপনি আমার কাছে এলে, উঠে দাঁড়িয়ে নমষ্কার করব। তারমানে আপনাকে ভয় পেলাম, তার জন্য় নয়। এটা সংষ্কৃতি। রবীন্দ্রনাথ শিখিয়েছেন।  তাই আপনার সামনে দাঁড়িয়ে আমি নমষ্কার করি।  সেই রকম বিরোধী দলনেতাকে,  নিজের ঘরে ডেকে চা খাইয়ে, যে লড়াইটা তুমি করছো,.. করো, কী সমস্যা আছে বলো ?  কিন্তু ব্যাক্তি কুৎসা করো না।' প্রসঙ্গত, সম্প্রতি মুখ্যমন্ত্রীর ঘরে গিয়ে সৌজন্য সাক্ষাৎ সারেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে ছিলেন আরও ৩ বিজেপি বিধায়ক। সূত্রের খবর, শুভেন্দুর সঙ্গে কুশল বিনিময় হয় মুখ্যমন্ত্রীর। 

শুভেন্দু বলেন, 'বিধানসভার চেয়ারে বসে আছি, মার্শাল এসে বললেন, আপনি বিরোধী দলনেতা। আপনাকে লিডার অফ দ্য হাউস দেখা করতে চান। কথা বলতে চান। আমি বললাম, এ তো ডাল মে কুছ কালা হ্যায়। আমাকে চা খাওয়ার নাম করে একা নিয়ে যাচ্ছেন। তারপর আমার বিজেপি কর্মী, যাঁরা আমাকে বা আমাদের দেখে আশায় বুক বাঁধছেন, ভাববেন সেটিং হয়ে গেছে। আমি বললাম, শর্ত আছে। আমি বললাম, একাধিক বিজেপি বিধায়ককে নিয়ে সৌজন্য দেখাতে পারি। তিনি শর্তে রাজি হলেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা দুই মিনিটের। নমস্কার-প্রতি নমস্কার। আমরা এক কাপ চা-ও গ্রহণ করিনি। সেটা অবশ্য অন্য বিষয়। কিন্তু, আমরা বিজেপি করি। সংসদীয় গণতন্ত্রে বিশ্বাস করি। সংসদীয় রাজনীতির সৌজন্য জানি। আমাদের নরেন্দ্র মোদি সেটা শিখিয়েছেন।'

আরও পড়ুন, 'সবার আগে শুভেন্দুকে গ্রেফতার করা উচিত', বললেন কুণাল ঘোষ

শুক্রবার বিধানসভায় দাঁড়িয়েই  শুভেন্দু বলেন, ‘ভোটের সময় আমরা আমাদের রাজনীতি করব। কিন্তু বাকি সময় সংবিধান অনুযায়ী চলব। বিধানসভা থেকে এটাই শপথ নেওয়া উচিত’। ফের একবার তৃণমূল সরকারকে কাঠগড়ায় তুলে বিরোধী দলনেতা বলেন, ‘প্রশাসনিক সভায় বিরোধীদের ডাকা হয় না। যথা সময় পুরসভা নির্বাচন হয় না, প্রশাসক বসিয়ে চলছে। ' শুভেন্দুর বক্তব্যে আসে কলেজ রাজনীতি প্রসঙ্গও। মূলত, ঠাকুরবাড়িতে গিয়ে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন  ‘মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) গণতান্ত্রিকভাবে প্রাক্তন মুখ্যমন্ত্রী করব’। তিনি চ্যালেঞ্জ জানিয়ে আরও বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীদের কাছে আত্মসমর্পণ করেছেন। আমরা কিন্তু ছাড়ব না।'

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bankura News: মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
মন্ত্রীর দ্বারস্থ খোদ BJP বিধায়ক, 'তৃণমূল আমলে ধ্বংস' হয়ে যাওয়া পার্কের সংস্কারের দাবি বাঁকুড়ায়
Live News Update : দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
দানের রক্তও ভিন রাজ্যে পাচার ! স্ক্যানারে এই সব এলাকার ব্লাড ব্যাঙ্ক
CJP Protest:
"অনেক বড় বিশ্বাসঘাতকতা করতে যাচ্ছেন..”, বিস্ফোরক ককরোচ জনতা পার্টির মুখপাত্র সৌরভ দাস, “হেনস্থা বন্ধ না হলে..", ফের আন্দোলনের হুঁশিয়ারি CJP-র
Swapan Dasgupta : 'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত
'শিল্পক্ষেত্রে নতুন বিপ্লবের সাক্ষী হবে রাজ্য'! উত্তরবঙ্গে শিল্প নিয়ে কী ভাবনা ? জানালেন স্বপন দাশগুপ্ত

ভিডিও

BJP News: গোর্খাল্যান্ডের দাবি থেকে সরছেন বিমল গুরুঙ্গ? মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক নিয়ে যা জানালেন
Abhishek Banerjee | ১১টি দিঘি-সহ ৫২ বিঘা সরকারি জমি হস্তান্তরের অভিযোগ অভিষেকের বিরুদ্ধে। TMC news
Sangsarer Sangkirtan | সিরিয়ালের সেট হঠাৎ হয়ে উঠল যাত্রামঞ্চ। সংসারের সংকীর্তন-এর বিশেষ যাত্রা পর্বে কী অভিজ্ঞতা হল কলাকুশলীদের?
CPM News : NEET নিয়ে তোলপাড়ের মধ্যেই ঐশী ঘোষের খোঁজে সিপিএমের সদর দফতরে দিল্লি পুলিশ
Supreme Court : NEET আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ নয়, নির্দেশ সুপ্রিম কোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Fake Doctor: ১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
১২ পাশ করেই ‘ডাক্তার’, ডিগ্রি ছাড়াই চালাতেন ক্লিনিক! অবৈধ গর্ভপাতের ব্যবসা ফাঁস
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
IND vs SL: নেই সুন্দর, প্রশ্নচিহ্ন বুমরা, সুদর্শনের ফিটনেস নিয়েও, শ্রীলঙ্কা সফরে ভারতীয় দলে এক নবাগত
Viral Video: এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
এসি কোচে জ্বলল প্রদীপ-ধূপ! চলন্ত ট্রেনে খোলা আগুনে পুজো, তীব্র বিতর্ক, নিরাপত্তা নিয়ে উদ্বেগ
Bank holidays in August: SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
SBI, HDFC ছাড়াও অগাস্টে ১৪ দিন বন্ধ থাকবে এই ব্যাঙ্কগুলি, দেখে নিন পুরো লিস্ট
MG Motors Plug In Hybrid: ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
ভারতে বাড়ছে ইলেকট্রিক গাড়ির চাহিদা, সেই ফাঁক পূরণে প্লাগ ইন হাইব্রিড নিয়ে আসছে এমজি
Cockroach Janta Party : ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
ককরোচ জনতা পার্টির পোস্টে পশ্চিমবঙ্গের উল্লেখ, 'সমঝোতার সম্পূর্ণ লঙ্ঘন, পুনরায় আন্দোলনে নামতে বাধ্য হব'
LPG New Rules : ১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
১ অগাস্ট থেকে রান্নার গ্যাসে নতুন নিয়ম, Indane,HP, Bharat গ্যাসের রুলে পরিবর্তন
Cricket News: করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
করতেন গড়াপেটা, খেলতেন জুয়া, তথ্য দিত ক্রিকেটাররাই, বিস্ফোরক দাবি নেটপ্রভাবীর
Embed widget