এক্সপ্লোর

KMC: কলকাতার প্রধান সেবক হতে চাই, মেয়র হিসেবে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম

Kolkata Municipal Corporation : আমরা সবাই সেবক। আপনাদের একজন সেবকের নাম ফিরহাদ হাকিম। মেয়র হিসেবে শপথ নিয়ে বললেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই চেয়ারপার্সন হিসেবে শপথ নিলেন মালা রায়।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা: কলকাতা পুরসভার মেয়র পদে আজ শপথ নিলেন ফিরহাদ হাকিম। তাঁর সঙ্গেই শপথ নিলেন ডেপুটি মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদরা। শপথবাক্য পাঠ করালেন প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারি রাম। দুপুর ১টায় শপথগ্রহণ অনুষ্ঠান হয়। তার জন্য পুরসভার ভিতরের চত্বরে তৈরি করা হয় মঞ্চ। সাজিয়ে তোলা হয় পুরভবন। 

কলকাতার নতুন মেয়র হিসেবে শপথ নেওয়ার পর ফিরহাদ হাকিম বলেন, ‘আমরা সবাই সেবক। আপনাদের একজন সেবকের নাম ফিরহাদ হাকিম।’

এর আগে গতকাল কলকাতা পুরসভায় কাউন্সিলর পদে ১৮ জন শপথগ্রহণ করেন। তাঁদের মধ্যে বাম ও বিজেপির পাঁচজন কাউন্সিলরও ছিলেন। শপথগ্রহণ অনুষ্ঠানের আগে পুরসভায় এসে ৯২ নম্বর ওয়ার্ডে সিপিআই-এর জয়ী প্রার্থী মধুছন্দা দেবের সঙ্গে দেখা করেন ৫০ নম্বর ওয়ার্ডে বিজেপি-র জয়ী প্রার্থী সজল ঘোষ।

‘বহুদিনের পুরনো বাম পুর প্রতিনিধি মধুছন্দা দেব। সৌজন্য বিনিময়ের পাশাপাশি, তাই তাঁর কাছে পুর প্রশাসনের কাজ শিখতে চাই। সেই কারণে সাক্ষাৎ’, দাবি সজল ঘোষের।

‘শেখাতে আপত্তি নেই’, প্রতিক্রিয়া মধুছন্দা দেবের। 

অন্যদিকে, কলকাতা পুরসভার মেয়র, চেয়ারপার্সন ও মেয়র পারিষদদের শপথের সময়ই রাস্তায় নামল কংগ্রেস। পুরভোটে সন্ত্রাসের অভিযোগ তুলে দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের তরফে আজ যদুবাবুর বাজার থেকে মিছিল করা হয়। মিছিল যায় ইন্দিরা গাঁধীর মূর্তি পর্যন্ত।

এবারের কলকাতা পুরসভা ভোটে ১৪৪টি আসনের মধ্যে ১৩৪টিতেই জিতেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি-র ঝুলিতে গেল মাত্র তিনটি আসন। বাম-কংগ্রেস দু’টি করে আসনে এবং নির্দলরা তিনটি আসনে জিতেছেন।

প্রাপ্ত ওয়ার্ডের নিরিখে বিজেপি দ্বিতীয় স্থানে থাকলেও, প্রাপ্ত ভোটের হারের নিরিখে তাদের ছাপিয়ে গেছে বামেরা। তৃণমূলের একার ঝুলিতেই গেছে প্রায় ৭২% ভোট। প্রাপ্ত ভোটের হারের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা বামেরা পেয়েছে ১২% ভোট। বিজেপি ৯% এবং কংগ্রেস ৪% ভোট পেয়েছে। 

যদিও বিরোধীরা দাবি করছে, ভোটের নামে প্রহসন হয়েছে। তাই এই ফলাফল দেখে বোঝা যাবে না আসলে মানুষ কী চেয়েছিল।

সেরা শিরোনাম

West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
Agnimitra Paul:
"অ্যান্টি স্কিড রং করা হয়েছে, তাও কেন স্কিড করল...", চিংড়িহাটা ব্রিজে বাইক দুর্ঘটনা নিয়ে কী বললেন পুরমন্ত্রী?
CPM News: পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
পুজো শুরু হতেই বামেদের বুকস্টলে হামলা ও মারধর, অভিযোগের তির বিজেপির দিকে
Abhijeet Dipke:
"তেরঙ্গা ওড়ানোর জন্য সৌরভ ও আশুকে জেলে ঢোকানো হয়েছে...", তেরঙ্গা হাতে প্রতিবাদের ডাক অভিজিৎ দীপকের

ভিডিও

Durga Puja 2026 | বনেদিয়ানায় সেরা পুজোর শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাবের পুজো | #abpananda
Durga Puja 2026 : রঙের প্রয়োগে সেরা সল্টলেকের এফ ডি ব্লকের পুজো, সেখানে থিম 'নকশি কণার মাঠ' | ABP
Durga Puja 2026 : এ বছর আলোকভাবনায় সেরার শিরোপা জিতল অ্যালেন পার্কের পুজো | ABP Ananda
Durga Puja 2026 : ইতিহাস চেতনায় সেরা পুজোর শিরোপা জিতল দমদম পার্ক তরুণ সঙ্ঘ | ABP Ananda
Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget