এক্সপ্লোর

TMC News: ফিরহাদ হাকিমের বিরুদ্ধে অভিযোগ দায়ের হল, বিদ্বেষমূলক ভাষণ, মহিলাদের নিয়ে রুচিহীন মন্তব্যের অভিযোগও

Firhad Hakim: কলকাতার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের। বিদ্বেষভাষণ দেওয়ার অভিযোগ। অভিযোগ দায়ের বিজেপি কর্মী সঞ্জয় পয়রার।

কলকাতা: কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন মন্ত্রী ফিরহাদ হাকিমের বিরুদ্ধে এবার বিদ্বেষভাষণের অভিযোগ। বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি কর্মী সঞ্জয় পয়রা। তাঁর দাবি, তৃণমূল জমানাতেই অভিযোগ জানাতে গিয়েছিলেন তিনি। কিন্তু সেই সময় ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ নেওয়া হয়নি। ক্ষমতার পালাবদলের পর ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলেন তিনি। (Firhad Hakim)

বুধবার বিধাননগর দক্ষিণ থানায় গিয়ে ফিরহাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন সঞ্জয়। তাঁর দাবি, দাওয়াত-ই-ইসলাম শব্দবন্ধটি এবং একসময় মহিলাদের সম্পর্কে একসময় এ শব্দবন্ধ ব্যবহার করেছিলেন, তা অনভিপ্রেত, অনুচিত এবং বিদ্বেষমূলক। ফিরহাদের মন্তব্যে তীব্র আপত্তির কথা জানান সঞ্জয়। তাঁর দাবি, আগে তৃণমূলের আমলে যখন অভিযোগ জানাতে গিয়েছিলেন, সেই সময় অভিযোগ নেওয়া হয়নি। আজ তাঁর অভিযোগ গৃহীত হয়েছে। (TMC News)

আরও পড়ুন: মমতার ডাকা বৈঠক থেকেই ক্ষোভের সূচনা? কেন এই বিদ্রোহ? জবাব দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়

অভিযোগ জানিয়ে বেরিয়ে এদিন সংবাদমাধ্যমের মুখোমুখি হন সঞ্জয়। তাঁর বক্তব্য, "মমতা বন্দ্যোপাধ্যায়ের কিচেন ক্যাবিনেটের সদস্য ফিরহাদ হাকিম সেকেন্ড ম্যান, তাঁর বিরুদ্ধে এখানে অভিযোগ নেয়নি। অভিযোগটা কী ছিল আমার, বিজেপি-র! তখন আমি মণ্ডল সভাপতি ছিলাম। অভিযোগ ছিল, সন্দেশখালি উপনির্বাচনে এই ফিরহাদ হাকিম মহিলাদের 'মাল' বলে সম্বোধন করেছেন, প্রধানমন্ত্রীকে 'দাড়িওয়ালা' বলে সম্বোধন করেছেন, কটূক্তি করেছেন, ব্যঙ্গাত্মক মন্তব্য করেছেন। অভিযোগ করতে এসেছিলাম।"

আরও পড়ুন: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন

সঞ্জয় আরও বলেন, "দু'নম্বর অবিযোগ যেটা করলাম, ৩ জুলাই ২০২৪ একটি সরকারি কার্যক্রমে মেয়র এবং পুরমন্ত্রী দাওয়াত-ই-ইসলামের কথা হসেছেন। বিভাজনমূলক কথাবার্তা, প্ররোচনামূলক কথাবার্তা। তখন অভিযোগ নেয়নি আইসি। আমরা স্বাভাবিক বলেছিলাম, মমতার পুলিশ অভিযোগ নেবে না। অভিযোগ নিলে চাকরি থাকবে না ওর। সুন্দরবনে ট্রান্সফার হবে। আজ নেবে। কারণ আইনের শাসন চলছে।"

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর থেকেই তৃণমূলের নেতা এবং আগের সরকারের মন্ত্রীদের বিরুদ্ধে ভূরি ভূরি অভিযোগ সামনে আসছে। সম্প্রতি ফিরহাদের বোন গীতি হাকিমের বিরুদ্ধেও গুরুতর অভিযোগ সামনে এসেছে। ফার্ন রোড সর্বজনীন দুর্গোৎসব কমিটির প্রাক্তন সম্পাদক গীতির বিরুদ্ধে ইচ্ছাকৃত কেওয়াইসি জমা না দেওয়ার অভিযোগ। টাকা তুলতে না পেরে ফাঁপড়ে পড়েছেন নতুন পুজো কমিটির সদস্যরা। এই পুজো কমিটিতে ৩ বছর সম্পাদক ছিলেন ফিরহাদ হাকিমের বোন গীতি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News Live : ৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
৬ বছর আগে শমীকের ওপর হামলা, অভিযুক্ত অভিষেক-সহ ৭৯ জন
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
কীভাবে মৃত্যু হল NRS - এর নার্স রূপালি বর্মনের? ময়নাতদন্তের রিপোর্টে জানা গেল ...
RG Kar Case : অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
অভয়াকাণ্ডে পরপর অ্যাকশন, সকালে নির্মল, রাতেই পুলিশের জালে সঞ্জীব
Ananta Maharaj : বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
বঙ্গবিভূষণ কেড়ে নিতেই সুর নরম অনন্ত মহারাজের, নেতাজি-মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে বললেন ...
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৩.৮.২৬)।নেতাজিকে 'দেশদ্রোহী' বলা অনন্ত মহারাজের 'বঙ্গবিভূষণ' কাড়ল সরকার
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১ (১৩.৮.২৬)। আর জি করকাণ্ডে অবশেষে গ্রেফতার নির্মল ঘোষ। Nirmal Ghosh
Panihati। Nirmal Ghosh : নির্মল ঘোষ গ্রেফতার, খবর ছড়িয়ে পড়তেই পানিহাটিতে উচ্ছ্বাস, চলল মিষ্টিমুখ
Anant Maharaj: অনন্ত মহারাজের দলীয় সদস্য়পদ খারিজের দাবি তুললেন তথাগত রায়। Tathagata Roy
Anant Maharaj: নেতাজিকে 'দেশদ্রোহী' বলা, অনন্ত মহারাজের বঙ্গবিভূষণ সম্মান কেড়ে নিল রাজ্য় সরকার
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget