এক্সপ্লোর

Yogi Adityanath: ‘তিন তালাক’, অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি, স্বাস্থ্যবিমা দেবে উত্তরপ্রদেশ সরকার, বছর ঘুরলেই নির্বাচন

Uttar Pradesh Assembly Elections 2027: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন। তার আগে বড় সিদ্ধান্ত উত্তরপ্রদেশে। 'তিল তালাক' ও অ্যাসিড আক্রান্তদের নিয়ে বিশেষ ভাবনা।

নয়াদিল্লি: বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন উত্তরপ্রদেশে। তার আগে বড় ঘোষণা যোগী আদিত্যনাথ সরকারের। ‘তিল তালাক’ এবং অ্যাসিড আক্রান্ত মহিলাদের চিহ্নিত করার কাজ শুরু হল সেখানে। তাঁদের মাথার উপর ছাদ গড়ে দেওয়া হবে। পাশাপাশি, স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে পীড়িত মহিলাদের। (Uttar Pradesh Assembly Elections 2027)

উত্তরপ্রদেশ সরকার এবং কেন্দ্রীয় সরকারের জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় ‘তিন তালাক’ এবং অ্যাসিড হামলার শিকার মহিলাদের বাড়ি দেওয়া হবে। স্বাস্থ্যবিমার আওতায় আনা হবে চিহ্নিত মহিলাদের। রাজ্যের মহিলা কল্যাণ বিভাগের আধিকারিকরা জানিয়েছেন, মুখ্যমন্ত্রী যোগীর নির্দেশে কাজ শুরু হয়েছে। প্রধানমন্ত্রী আবাস যোজনা অথবা মুখ্যমন্ত্রী আবাস যোজনার আওতায় বাড়ি দেওয়া হবে। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা এবং মুখ্যমন্ত্রী জন আরোগ্য যোজনার আওতায় দেওয়া হবে স্বাস্থ্যবিমা। (Yogi Adityanath)

যোগীর নির্দেশমতো জেলাভিত্তিক তথ্য সংগ্রহের কাজ শুরু হয়ে গিয়েছে উত্তরপ্রদেশে। আগামী দিনে অসহায় মহিলাদেরও এই প্রকল্পের অন্তর্ভুক্ত করা হতে পারে বলে খবর। কারা সরকারি প্রকল্পে বাড়ি এবং স্বাস্থ্য বিমা পাবেন, যোগ্যতার মাপকাঠি কী হবে, কী ভাবে বাড়িবণ্টনের কাজ শুরু হবে, কোন প্রক্রিয়ায় মিলবে স্বাস্থ্য বিমা, শীঘ্র সেই নিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে, শর্তাবলী ঠিক করা হচ্ছে বলে খবর।

আরও পড়ুন: মমতার ডাকা বৈঠক থেকেই ক্ষোভের সূচনা? কেন এই বিদ্রোহ? জবাব দিলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়

২০১৭ সালে সুপ্রিম কোর্ট মুসলিমদের মধ্যে প্রচলিত ‘তিল তালাক’কে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে। তার পরও ‘তিল তালাকে’র অবসান ঘটেনি বলে দাবি করে, ২০১৯ সালে সংসদে ‘দ্য মুসলিম উইমেন (প্রোটেকশন অফ রাইটস অন ম্যারেজ’ আইন চালু করে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। নয়া আইনে মৌখিক, লিখিত অথবা বৈদ্যুতিন মাধ্যমে,  ‘তিন তালাক’কে সম্পূর্ণ রূপে নিষিদ্ধ এবং বাতিল ঘোষণা করা হয়। সেটি জামিনযোগ্য অপরাধ হিসেবেও গণ্য হয়, যার জন্য সর্বোচ্চ তিন বছরের কারাবাস এবং জরিমানার বিধানও রয়েছে।

আরও পড়ুন: এই চাকরিই আর থাকবে না? ভবিষ্যদ্বাণী করলেন ইলন মাস্ক, জানালেন ২০২৬ সালেই আয়ু শেষ

এবার ‘তিন তালাক’ পীড়িত মহিলাদের মাথার উপর ছাদ গড়ে দিতে উদ্যোগী হল উত্তরপ্রদেশের বিজেপি সরকার। লখনউ সূত্রে খবর, আইনি সুরক্ষার গণ্ডির বাইরে সমস্ত নারীর সামাজিক এবং অর্থনৈতিক পুনর্বাসনই লক্ষ্য যোগী সরকারের, যাঁদের অর্থনৈতিক সংস্থান নেই, দাম্পত্যজনিত সমস্যার জেরে ছাদ নেই মাথার উপর। 

অন্য দিকে, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী এবং রাজ্যের আইন অনুযায়ী, উত্তরপ্রদেশে উন্মুক্ত বাজারে অ্যাসিড বিক্রি নিষিদ্ধ। ভেন্ডরদের লাইসেন্স থাকা বাধ্যতামূলক। কেউ অ্যাসিড কিনতে হলে পরিচয়পত্র দেখানো জরুরি। দোকানদারকে সেই পরিচয় নথিবদ্ধও রাখতে হয়। কিন্তু বাস্তবে আজও দেদার খোলা বাজারে অ্যাসিড বিক্রি চলছে, যার তার হাতে তা পৌঁছেও যাচ্ছে। ২০২৩ সালে উত্তরপ্রদেশ থেকে ৩১টি অ্যাসিড হামলার ঘটনা সামনে আসে। ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান বলছে, অ্যাসিড হামলার তথ্য দেওয়ার ক্ষেত্রে দু’বছর পিছিয়ে থাকে রাজ্য। সুপ্রিম কোর্ট জানিয়েছে, উত্তরপ্রদেশ থেকে ১৯৮টি অ্যাসিড হামলার মামলার নিষ্পত্তি হয়নি এখনও।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

Ayushman Bharat: 'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
'আয়ুষ্মান ভারতে'র সুবিধা পাননি ? কোন স্বাস্থ্যবীমার সুবিধা পাবেন ? জানিয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,14 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
Netaji Subhas Chandra Bose: নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
নেতাজির নাম সরিয়ে রাস্তা হয়েছিল শ্যামাপ্রসাদের নামে, চাপে পড়ে ফের 'রাস্তার নাম বদল' বিজেপির
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Advertisement

ভিডিও

Nirmal Ghosh | প্রিজন ভ্যানে তোলার সময় সঞ্জীব-নির্মলের দিকে ধেয়ে এল জুতো-ডিম | ABP Ananda LIVE
Nurse Death News: NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এখনও ধোঁয়াশা
Suvendu Adhikari: আলিপুর মাল্টিপারপাস স্কুলে এমএলএ কাপের উদ্ধোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী
Sabyasachi Dutta | সব্যসাচী দত্তের ফ্ল্যাটে সোনা উদ্ধারকাণ্ডে এবার অভিযোগকারীকে তলব
Ananta Maharaj:নেতাজিকে অসম্মান, চাপের মুখে দুঃখপ্রকাশ অনন্তর দুঃখপ্রকাশ বিজেপি সাংসদ অনন্ত মহারাজের
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget