এক্সপ্লোর

Howrah News: 'পুজোর মুখে বন্যা পরিস্থিতি..' ! ভাসতে পারে এই গ্রামগুলি, ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়ল DVC

WB Flood Situation Due To DVC: দোরগড়ায় পুজো, আর তার ঠিক আগেই বন্যা পরিস্থিতি রাজ্যের এই এলাকাগুলিতে, কাকে দায়ী করলেন রাজ্যের মন্ত্রী ?

সুনীত হালদার ও মনোজ বন্দ্যোপাধ্যায়, কলকাতা: ডিভিসি র ছাড়া জলে দামোদরের বাঁধ উপচে জল ঢুকতে শুরু করেছে উদয়নারায়ণপুরে। ইতিমধ্যেই হরিহরপুর, কুরচি শিবপুর, টোকাপুর, শিবানীপুর সহ একাধিক জায়গা দিয়ে ঢুকতে শুরু করেছে জল। ইতিমধ্যেই প্লাবিত হয়েছে পাঁচ ছয়টি গ্রাম। জলের তলায় উদয়নারায়নপুর ডিহিভুরসুট রাজ্য সড়ক।

নিম্নচাপের বৃষ্টির জেরে DVC জল ছাড়ায় প্লাবিত হাওড়া, হুগলি ও পূর্ব বর্ধমানের একাংশ। প্লাবিত নিম্ন দামোদর অববাহিকার একাধিক গ্রাম। বাড়ি, দোকানপাট, চাষের জমি, রাস্তাঘাট জলমগ্ন।বুধবার দুর্গাপুর ব্যারাজ লাগোয় বাঁকুড়ার গ্রামগুলিতে পরিদর্শনে গিয়ে DVC-কে আক্রমণ করেন মন্ত্রী মলয় ঘটক। প্রতিবার পুজোর মুখে DVC-র জলে বন্যা পরিস্থিতি তৈরি হয় মন্ত্রীর অভিযোগ। পাল্টা জবাব দিয়েছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ।অন্যদিকে, DVC মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে নতুন করে জল না ছাড়ায় দুর্গাপুর ব্যারাজ থেকেও জল ছাড়ার পরিমাণ কমানো হচ্ছে। গতকাল রাত ১২টা পর্যন্ত সর্বোচ্চ ২ লক্ষ ৭৪ হাজার কিউসেক জল ছাড়া হয়। আজ সকাল ১০টা পর্যন্ত ২ লক্ষ ৫৭ হাজার কিউসেক জল ছাড়া হচ্ছে।

DVC জল ছাড়ায় বাঁকুড়ার সোনামুখী ব্লকের বিস্তীর্ণ এলাকায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। রাধামোহনপুর গ্রাম পঞ্চায়েতের উত্তর নিত্যানন্দপুর, সমিতিমানা, পাণ্ডে পাড়া, ডিহিপাড়া গ্রাম পঞ্চায়েতের রাঙামাটি, কেনেটিমানা-সহ একাধিক এলাকা জলমগ্ন।কোথাও কোথাও কোমর সমান জল। ভেলায় করে যাতায়াত করতে হচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, বেশ কিছু মানুষকে আনা হয়েছে রিলিফ সেন্টারে। বন্য়া পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে। দুর্গাপুর ব্যারাজ সংলগ্ন বাঁকুড়ার একাধিক গ্রাম জলমগ্ন হয়ে পড়ায়, আজ পরিদর্শনে যান মন্ত্রী মলয় ঘটক। 

আরও পড়ুন, বিশ্বকর্মা পুজোয় সরকারি হাসপাতাল চত্বরে 'মদের আসর' ! গ্রেফতার পূর্ত দফতরের ২ কর্মী

অপরদিকে বন্যা পরিস্থিতি নিয়ে আধিকারিকদের ফোনে সারারাত জাগার নির্দেশ সেচ মন্ত্রীর। পাশাপাশি সেচ দফতরের গাফিলতির অভিযোগ তুলে সরব হতে দেখা যায় তৃণমূল পরিচালিত আরামবাগ পৌরসভার চেয়ারম্যানকে। এই বিপর্যয়ের সময় সেচ দফতরের কর্মীদের এলাকায় দেখা না পাওয়ার অভিযোগ তোলেন পুর পিতা। আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারীর অভিযোগ, আরামবাগের দ্বারকেশ্বর নদের বিভিন্ন এলাকায় স্ল্যুইস গেটে অবস্থা খুবই খারাপ। সেই গেট দিয়ে জল ঢুকছে বিভিন্ন এলাকায়। কিন্তু সেচ দফতরের পক্ষ থেকে কোথাও দেখা নেই বলে অভিযোগ।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Monsoon Update : বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
বর্ষা বিদায় শুরু ? সরতে শুরু করল মৌসুমী বায়ু? এ রাজ্যে কবে থামবে বৃষ্টি? IMD - র বড় আপডেট
News Live Updates: মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
মাত্র ৪ ঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন আসানসোলের পুর এলাকা
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Baruipur News: সাতসকালে রাস্তার পাশে বোমা, চাঞ্চল্য বারুইপুরে
Mahua Moitra: ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?
ওম বিড়লার কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস মহুয়া মৈত্রর, কাদের বিরুদ্ধে 'ব্যবস্থা' নেওয়ার আর্জি সাংসদের ?

ভিডিও

Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget