এক্সপ্লোর

Dipendu Biswas: ভোটের আগে ফের ভাঙন BJP-তে ! তৃণমূলে যোগদান প্রাক্তন ফুটবলার দীপেন্দু বিশ্বাসের, "ভুল তো হতেই পারে.."

Dipendu Biswas Joined TMC : ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের।

কলকাতা: ভোটের মুখে তৃণমূলে ঘরওয়াপসি দীপেন্দু বিশ্বাসের। তৃণমূল ছেড়ে বিজেপি হয়ে ফের তৃণমূলে প্রাক্তন ফুটবলার দীপেন্দু। বসিরহাট জেলা তৃণমূল কার্যালয়ে অফিসে আনুষ্ঠানিক যোগদান। 

আরও পড়ুন, অনুব্রত মণ্ডলের কনভয় আটকে বিক্ষোভ ! ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমে

২০১৬-২০২১ বসিরহাট দক্ষিণের তৃণমূল বিধায়ক ছিলেন দীপেন্দু। ২০২১-এর বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন। ২০২১ সালে বসিরহাট দক্ষিণ কেন্দ্রে বিজেপির প্রার্থী, ভোটে হার। ধীরে ধীরে বিজেপির সঙ্গে সম্পর্কছেদ, তৃণমূলের সঙ্গে ঘনিষ্ঠতা। আজ বসিরহাটে তৃণমূলে আনুষ্ঠানিক যোগদান দীপেন্দু বিশ্বাসের।এদিন দীপেন্দু বিশ্বাস বলেন, 'গত ৪ বছর ধরে আমরা সারা রাজ্যের, মানে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিটি প্রোগামে থাকার আমি চেষ্টা করেছি। সেখান থেকে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছে। ....ভুল তো হতেই পারে মানুষের। দেখুন আমরা ভূমিপুত্র, এখান থেকে খেলে দিপেন্দু বিশ্বাস হয়েছি।সুতরাং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে, এর আগে বসিরহাটে উন্নয়ন উনি করেছেন, এবং করে যাচ্ছেন, সেই উন্নয়নের সাথে থাকতে চাই।'

প্রসঙ্গত, সম্প্রতি বিধানসভা ভোটের আগে তৃণমূলে যোগ দিয়েছেন বিজেপির বিক্ষুব্ধ বিধায়ক, বিষ্ণুপ্রসাদ শর্মা। যে পৃথক গোর্খাল্য়ান্ড ইস্য়ুতে, বারবার তিনি সরব হয়েছিলেন, কার্শিয়ঙের সাংসদ দাবি করলেন, ওটা বিজেপির সাবজেক্ট ছিল। বিজেপিই স্বপ্ন দেখিয়েছিল। পাল্টা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ বলছেন, তৃণমূল কী প্রতিশ্রুতি দিয়েছে, জানার আগ্রহ থাকবে।  তৃণমূলে যোগদানকারী কার্শিয়ঙের বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা বলেন, আমার চিন্তায় একটাই সমাধান বেরিয়ে এসেছে, এটা হচ্ছে দিদি, হ্য়াঁ, মাননীয়া মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন ধরেই, বিজেপিতে তিনি বিক্ষুব্ধ , গত লোকসভা নির্বাচনে নির্দল হিসেবে দাঁড়িয়েছিলেন , সদ্য বিধানসভা ভোটের ঠিক আগে, তৃণমূলে নাম লিখিয়েছেন, কার্শিয়ঙের বিধায়ক, বিষ্ণুপ্রসাদ শর্মা। নারী ও শিশুকল্যাণমন্ত্রী  শশী পাঁজা বলেন, তিনি নির্বাচিত হয়েছিলেন, ভারতীয় জনতা পার্টির দল থেকে ২০২১-এ, বর্তমানে তিনি কার্শিয়ং-এর বিধায়ক, শ্রী বিষ্ণুপ্রসাদ শর্মা, তিনি আজকে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন। তাঁর অস্বস্তিটা আমরা বুঝতে পারতাম বিধানসভায়।

 ২০২১ সালে বিজেপির টিকিটে কার্শিয়াংয়ের বিধায়ক হন বিষ্ণুপ্রসাদ শর্মা। তবে তারপর পৃথক গোর্খাল্য়ান্ড ইস্য়ুতে, বারবার বিজেপির বিরুদ্ধেই সরব হন তিনি। পোস্টার হাতে বিধানসভায়, অম্বেডকরের মূর্তির সামনে অবস্থানেও বসেন। ২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি, রাজু বিস্তকে দার্জিলিঙে কেন্দ্রের প্রার্থী ঘোষণা করার পর চরম বিদ্রোহী হয়ে ওঠেন বিষ্ণুপ্রসাদ শর্মা। নির্দল হিসেবে লোকসভা ভোটে দাঁড়ান। 
যদিও, শেষমেশ বিজেপি প্রার্থীর কাছে হেরে যান তিনি। ৭ ফেব্রুয়ারি বিধানসভা অধিবেশনের শেষ দিনেও, বিজেপিকে তীব্র আক্রমণ শানান বিষ্ণুপ্রসাদ শর্মা।

 

সেরা শিরোনাম

Kolkata: মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
মা উড়ালপুলের পর নারকেলডাঙা, শহরে ফের চিনা মাঞ্জায় দুর্ঘটনা
Sukanta Majumdar on KMC Post Controversy: কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
কলকাতা পুরসভার পুজো-পোস্ট ঘিরে ভাষা বিতর্ক, 'বাংলার জ্ঞান সীমিত হতেই পারে', পাল্টা প্রতিক্রিয়া সুকান্তর
Durgapuja 2026: পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
পালাবদলের ছোঁয়া দুর্গাপুজোতেও! ৬৪ বছরে হিন্দুস্তান ক্লাবের থিমে সাবেকি দুর্গাদালানের ঐতিহ্য়
Durga Puja 2026: একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির
একদা পুজোয় গমগম করত, আজ কার্যত শ্মশানের নিস্তব্ধতা, খাঁ খাঁ প্রিয়রঞ্জন দাশমুন্সির বাড়ির দুর্গামন্দির

ভিডিও

Supreme Court: 'দিল্লি মেট্রো, রেল পরিষেবা স্বাভাবিক রাখতে হবে', অন্তর্বর্তী নির্দেশ সুপ্রিম কোর্টের
Sukanta Majumdar:
CJP News: প্রায় ২০ ঘণ্টা পর থানা থেকে ছাড়া পেলেন ককরোচের ৩ প্রধান | ABP Ananda
Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget