এক্সপ্লোর

Malda Fraud Case: মোবাইল টাওয়ার বসানোর নামে প্রায় ১৬ লক্ষ টাকার প্রতারণা, কলকাতা থেকে পাকড়াও ১

শুক্রবারই মোবাইলের টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা ফের চালু করার নামে একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করে CID! ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

করুণাময় সিংহ, মালদা: মালদার (Malda) কালিয়াচকে (Kaliachak) মোবাইল ফোনের টাওয়ার বসানোর টোপ দিয়ে প্রতারণার (Fraud) অভিযোগ। কলকাতা থেকে মূল অভিযুক্তকে গ্রেফতার করল মালদা সাইবার ক্রাইম থানা (Malda Cyber Crime Police Station)। নেপথ্যে আর কারা জড়িত? জানতে ধৃতকে ৭ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। 

প্রতারণা চক্রের পর্দাফাঁস: শুক্রবারই মোবাইলের টাওয়ার বসানো ও বন্ধ হয়ে যাওয়া বিমা ফের চালু করার নামে একটি প্রতারণা চক্রের পর্দাফাঁস করে CID! ২০ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়। 

এর রেশ কাটতে না কাটতেই ফের মোবাইল টাওয়ার (Mobile Tower) বসানোর নামে প্রতারণার অভিযোগ উঠল! কলকাতার পর এবার ঘটনাস্থল মালদা। কালিয়াচকের বাসিন্দা ও অভিযোগকারী নজরুল ইসলামের দাবি, বছর কয়েক আগে মোবাইল ফোনের সূত্র ধরে উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) সন্দেশখালির (Sandeshkhali) বাসিন্দা শুভঙ্কর মিস্ত্রির সঙ্গে তাঁর আলাপ হয়।

১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা: অভিযোগ, এরপর মোবাইল টাওয়ার বসানোর টোপ দিয়ে ধাপে ধাপে তাঁর থেকে প্রায় ১৬ লক্ষ টাকা হাতিয়ে নিয়ে বেপাত্তা হয়ে যান অভিযুক্ত। শেষে মালদা সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন প্রতারিত।

অভিযোগকারীর আত্মীয় মহম্মদ আনসারুলের কথায়, মোবাইল টাওয়ার বসিয়ে দেওয়ার নামে বিভিন্ন দফায় টাকা নেয়। মালদা সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করি। অবশেষে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকা থেকে গ্রেফতার হয়েছে। কড়া শাস্তি হোক।

তদন্তে নেমে কলকাতার সার্ভে পার্ক থানা এলাকা থেকে রবিবার অভিযুক্ত শুভঙ্কর মিস্ত্রিকে গ্রেফতার করে মালদার সাইবার ক্রাইম থানা। পুলিশ সূত্রে দাবি, ধৃতের বিরুদ্ধে আরও বেশ কয়েকটি প্রতারণার অভিযোগ সামনে এসেছে।

বড় কোনও প্রতারণাচক্রের সঙ্গে ধৃতের যোগ রয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করছেন তদন্তকারীরা। এদিন ধৃতকে মালদা জেলা আদালতে তোলা হলে তাঁকে ৭ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..

ভিডিও

Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:
Tarapith Fire: তারাপীঠের হোটেলে ভয়াবহ আগুন। পুড়ে-ঝলসে মৃত্য়ু হল ৯ জন মানুষের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget