এক্সপ্লোর

Partha Chatterjee Bail : ইডি মামলায় জামিন পেলেন পার্থ, জানা গেল জেল মুক্তির দিন?

২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর।

 

বিজেন্দ্র সিংহ, সৌভিক মজুমদার নয়াদিল্লি : সুপ্রিম কোর্টে ইডি মামলায় জামিন পেলেন পার্থ চট্টোপাধ্যায়। ১ ফেব্রুয়ারি, ২০২৫-এর মধ্যে ইডি মামলায় জেল থেকে রেহাই পাবেন প্রাক্তন শিক্ষামন্ত্রী। কিন্তু সিবিআই-এর মামলা চলছে এখনও । তাই এখনই পার্থ চট্টোপাধ্যায় জেল থেকে বেরোনো সম্ভব নয় ! 

ইডির করা মামলায় পার্থকে জামিন দিলেও সুপ্রিম কোর্ট মনে করছে পার্থ চট্টোপাধ্যায় প্রভাবশালীই।  তিনি সাক্ষীদের প্রভাবিত করতে পারেন। তাই নিম্ন আদালতের বিচার প্রক্রিয়ার জন্য একেবারে সময় বেঁধে দিল শীর্ষ আদালত।  ৩১ ডিসেম্বরের আগে চার্জ গঠনের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে নিম্ন আদালতকে। তারপর জানুয়ারি মাসের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহের মধ্যে সাক্ষ্যগ্রহণ শেষ করতে হবে। সেই প্রক্রিয়া শেষ হলেই পার্থ চট্টোপাধ্যায়কে ইডির মামলায় জেল থেকে মুক্তি পেতে পারেন তিনি । তাই আগামী ১ ফেব্রুয়ারির আগে পার্থ চট্টোপাধ্যায়ের মুক্তির আশা ক্ষীণ। পাশপাশি সর্বোচ্চ আদালত জানিয়েছে জামিন পেলেও কোনও সরকারি পদে থাকতে পারবেন না পার্থ। তবে বিধায়ক হিসেবে কাজ করতে পারবেন তিনি। 

গত ২০২২ সালের ২৩ জুলাই পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করে ইডি। সিবিআই তাঁকে গ্রেফতার করে ২০২৪ সালের ১ অক্টোবর। ইডি মামলায় জামিন মিললেও সিবিআই মামলাও চলছে পাশাপাশি। তাই এখনই পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তি হয়ে যাবে, এমন সম্ভাবনা নেই।  ইডির মামলায় জেল থেকে রেহাই পেলেও সিবিআইয়ের মামলায় এখনও জেলেই থাকতে হবে তাঁকে।

ইডির মামলায় ২৭ মাস ধরে জেলবন্দি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। বারবার জামিনের প্রার্থনা করেছেন , মেলেনি। প্রভাবশালী প্রশ্নে বারবার জামিনের আবেদন নাকচ হয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রীর। অন্যদিকে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে একের পর এক অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছেন। মানিক ভট্টাচার্য থেকে পার্থ ঘনিষ্ঠ অর্পিতা, সকলেই এখন জেলের বাইরে। তাই পার্থ চট্টোপাধ্যায় নিজেকে নির্দোষ দাবি করে ও শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন চান পার্থ । 

গত বুধবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি-মামলায় পার্থ চট্টোপাধ্যায়ের জামিন-আবেদনের শুনানি হয় সুপ্রিমকোর্টের বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি উজ্জ্বল ভুঁইয়ার বেঞ্চে। শুনানির শুরুতেই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন, অর্পিতা মুখোপাধ্যায় জামিন পেয়েছেন। প্রাথমিক পর্ষদের তৎকালীন সভাপতি মানিক ভট্টাচার্য এবং তাঁর ছেলেও জামিনে মুক্ত। আমার মক্কেল কেন পাবেন না? তাঁকেও জামিন দেওয়া হোক। কিন্তু সুপ্রিম কোর্ট সেদিন তাঁর প্রার্থনা শোনেননি। 'বাকিরা এবং আপনি এক নন। তাই অন্যদের সঙ্গে নিজেকে তুলনা করার আগে আপনার লজ্জিত হওয়া উচিত।' বলেন বিচারপতি ।  

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

সেরা শিরোনাম

Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
BJP News: 'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
'সেবাদূত' কর্মসূচি নিচ্ছে BJP, “জনপ্রতিনিধিরা হোটেলের বদলে পুরনো কর্মীর বাড়িতে রাতে থাকবেন..”, দাবি শমীকের, কটাক্ষ মমতা তৃণমূলের
Chorbagan Incident: চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT
চোরবাগানের ঘটনায় প্রত্যক্ষদর্শী এবং ক্ষতিগ্রস্ত পরিবারের নতুন করে বয়ান রেকর্ড করল SIT

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget