এক্সপ্লোর

Ganga Aarti : বৃহস্পতিতে শুভ সূচনা, বাবুঘাটে রোজ হবে গঙ্গা আরতি, উদ্বোধনে মুখ্যমন্ত্রী

Kolkata News: আরতি করার জন্য বসানো হয়েছে এরকম ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ১১জন পুরোহিত গঙ্গা আরতি করবেন।

অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা:  কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) উদ্য়োগে আগামীকাল শুরু হবে গঙ্গা আরতি (Ganga Aarti)। বাবুঘাটে (Babughat Ganga Aarti) আরতি বন্দনা নামের এই অনুষ্ঠানের প্রস্তুতি চলছে পুরোদমে। আগামীকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাই আজ অনুষ্ঠানের মহড়ার পাশাপাশি নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। 

আগামীকাল এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী

প্রস্তুতি প্রায় শেষ। বৃহস্পতিবার থেকে বাবুঘাটে শুরু হচ্ছে গঙ্গা আরতি। যার উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী। তার আগে সেজে উঠেছে বাবুঘাট চত্বর। বসেছে আরতি বন্দনার বোর্ড। তৈরি হয়েছে মা গঙ্গার অস্থায়ী মন্দির (Kolkata News)। আরতি করার জন্য বসানো হয়েছে এরকম ১১টি অস্থায়ী মঞ্চ। এখান থেকেই ১১জন পুরোহিত গঙ্গা আরতি করবেন। এই পাড়ে যখন পুরোহিতরা গঙ্গারতি করবেন, ওই পাড়ে, হাওড়ার দিক থেকে চলবে শার্পি আলোর খেলা। ঘাটে বসে অপরূপ সেই দৃশ্য উপভোগ করতে পারবেন দর্শনার্থীরা।

সূত্রের খবর, মেয়র পারিষদ তারক সিংহের উদ্যোগেই আরতির এই ব্যবস্থা তৈরি করা হয়েছে। এদিন গোটা  বিষয়টি তদারকি করে দেখেন মেয়র ফিরহাদ হাকিম। এখন থেকে কলকাতা-হাওড়া, গঘঙ্গার দুই পাড়ের মানুষই রোজ সন্ধেয় গঙ্গা আরতি দেখতে পাবেন বলে জানান তিনি। তার জন্য যথেষ্ট নিরাপত্তারও ব্যবস্থা থাকছে, যাতে কোনও অঘটন না ঘটে।

আরও পড়ুন: DA Protests: 'পাঁচ বছর অন্তর ভিক্ষা চাইতে হয়, না পারলে চেয়ার ছাড়ুন', ফিরহাদকে পাল্টা DA আন্দোলনকারীদের

উত্তরপ্রদেশের বারাণসীর দশাশ্বমেধ ঘাটের গঙ্গারতির দেশজোড়া নাম রয়েছে। প্রতিদিন শয়ে শয়ে মানুষ সেই আরতি দেখেন। সম্প্রতি সেই ধাঁচে কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা বলেন মুখ্যমন্ত্রী। তাঁকে বলতে শোনা যায়, "আমি চাই গঙ্গা আরতির একটা জায়গা আমাদের হোক। বিভিন্ন জায়গায়, যেমন উত্তপ্রদেশে গঙ্গা আরতি হয়।"

কলকাতাতেও গঙ্গার ঘাটে আরতির কথা প্রথম বলেন মুখ্যমন্ত্রী

এই গঙ্গা আরতির জন্য কলকাতা পুরসভাকে জায়গা খোঁজার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। এর পর বাবুঘাটকেই গঙ্গা আরতির জন্য বাছা হয়। শুরু হয় সাজিয়ে তোলার কাজ। বাবুঘাটে প্রতিবছর দুর্গাপ্রতিমা বিসর্জন হয়। সেকথা মাথায় রেখে, গঙ্গা আরতির ক্ষেত্রে সবই অস্থায়ী ব্যবস্থা করা হয়েছে।বৃহস্পতিবার থেকে প্রতিদিন সন্ধেয় এই গঙ্গা আরতি হলেও, দুর্গাপুজোর বিসর্জনের সময় এই গঙ্গা আরতি বন্ধ থাকবে।

এই গঙ্গা আরতি নিয়েও যদিও রাজনৈতিক তরজার সাক্ষী থেকেছে বাংলা। উত্তরপ্রদেশকে অনুকরণ করায় রাজ্যকে কটাক্ষ করেন বঙ্গ বিজেপি-র নেতৃত্ব। এমনকি বিজেপি-র গঙ্গা-আরতি ঘিরে বাবুঘাটে ধুন্ধুমার পরিস্থিতিও তৈরি হয়। তাতে গ্রেফতারও হন বিজেপি-র নেতা সজল ঘোষ। আবার পুলিশকে কার্যত ফাঁকি দিয়ে, গঙ্গা-আরতি করেন বঙ্গ বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার।

সেরা শিরোনাম

Book Lovers: বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
বইয়ের জন্য় হাঁটো... বই বাঁচাতে, বই হাতে বইপাড়ায় মিছিল, হাজির বিমান-সুজনরা
West Bengal News Live Updates: বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
বেহাল শিক্ষা থেকে মূল্যবৃদ্ধি, গণ-আন্দোলনে ফের উত্তাল প্যারিস, জার্মানি, ইটালিতেও বিক্ষোভ
Suvendu Adhikari: 'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
'সুজন-সূর্য বলে আমরা নাস্তিক...', CPM-কে 'মাকু' সম্মোধন করে জ্ঞানেশকাণ্ড নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর

ভিডিও

Suvendu Adhikari |
Raju Banerjee |
Municipal Election | চয়ন ভট্টাচার্য ও রাজু বন্দ্যোপাধ্যায় তুমুল তর্কবিতর্ক | #abpananda
Mamata Banerjee | দিল্লি পৌঁছলেন মমতা, জ্ঞানেশকাণ্ডে কাল দিল্লির রামলীলা ময়দানে ইন্ডি জোটের সমাবেশ
CM Suvendu Adhikari | ছোট আঙারিয়া থেকে শুরু করে গড়বেতা সব কেস রিওপেন হবে, হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Targets CPM-TMC: ‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
‘দিল্লিতে বেবি আর আন্টি...দু’জনের এখন ভাব-ভালবাসা হয়ে গিয়েছে’, একযোগে সিপিএম ও মমতা-তৃণমূলকে নিশানা শুভেন্দুর
Omar Abdullah Marries Nidhi Razdan: বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
বিয়ে করলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা, চারহাত এক হল সাংবাদিকের সঙ্গে, নববধূ লিখলেন, ‘ইটস ডান ব্রো’
IND A vs NZ A Day 1: সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে জুড়েল, নিউজ়িল্যান্ডের বিরুদ্ধে লড়াই পাড়িক্কল-আকাশেরও
ICICI Bank FD Interest Offers : দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
দীপাবলির আগেই বাড়ল সুদ , ICICI ব্যাঙ্ক বাড়াল FD ইন্টারেস্ট রেট, প্রবীণরা পাবেন আরও বেশি
SA vs AUS: হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
হার্মারের ভেল্কিতে কুপোকাত অস্ট্রেলিয়া, 'সর্বসেরা' সিরিজ় জিতে ব়্যাঙ্কিংয়ে শীর্ষে দক্ষিণ আফ্রিকা
Saptahik Rashifal: দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
দীপাবলির আগেই আর্থিক ক্ষেত্রে 'মালামাল' হতে পারে এই রাশিরা, কিন্তু ১টি রাশির ভাগ্য খুবই খারাপ, কেমন কাটবে সপ্তাহটি ?
New Dwarf Planet Discovery: সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
সৌরজগতে নতুন বামনগ্রহের সন্ধান মিলল, প্লুটোর প্রতিবেশী, অনেক দূর থেকে প্রদক্ষিণ করছে সূর্যকে
IND vs NZ: 'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
'ওকে দেশে ফেরত পাঠিয়ে দাও', একাদশ থেকে বৈভবের বাদ পড়া নিয়ে উষ্ণা প্রকাশ করে দাবি ভারতীয় প্রাক্তনীর
Embed widget