এক্সপ্লোর

Gangasagar Mela 2023: শনি ও রবিবার মকর সংক্রান্তির পুণ্যস্নান, পুণ্যার্থীদের ঢল, জমজমাট সাগরতীর্থ

Makarsankranti 2023: নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি৷ পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি।

কলকাতা: শনি ও রবিবার মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্যস্নান। গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল। এসেছেন বিদেশি পর্যটরাও। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ি, শুক্রবার দুপুর ৩টে পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী।                                                 

গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ঢল: সাগরতীর্থ জমজমাট। নানা বয়সের নানা মুখ, নানা অভিব্যক্তি৷ পূণ্যলাভের আশায় হাজার হাজার মাইল ছুটে আসা ভক্তকূল, ধ্যানমগ্ন সন্ন্যাসী, দেশি-বিদেশি অতিথি। সব মিলে মিশে একাকার হয়ে গেছে এই ভারতের মহামানবের সাগরতীরে। এবার শনি ও রবিবার দুই দিনই মকর সংক্রান্তি। বিশুদ্ধ সিদ্ধান্ত ও গুপ্ত প্রেস পঞ্জিকা অনুযায়ী, দু'দিনই সাগরে স্নান করতে পারবেন পুণার্থীরা।

মকর সংক্রান্তির পুণ্যস্নান: ইতিমধ্যেই লক্ষাধিক পুণ্যার্থী ভিড় করেছেন সাগরে। দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে গঙ্গাসাগরে পুণ্য়স্নান করতে ভিড় করছেন মানুষজন। জোরদার করা হয়েছে সাগরমেলার নিরাপত্তা। জলপথের পাশাপাশি, নজরদারি চলছে আকাশপথেও। এদিন মেলাপ্রাঙ্গন ঘুরে দেখার পাশাপাশি, মেলার মেগা কন্ট্রোল রুম ঘুরে দেখেন রাজ্যের একাধিক মন্ত্রী ও প্রশাসনের আধিকারিকরা। এদিকে, আউট্রাম ঘাটের ট্রানসিট ক্য়াম্পেও উপচে পড়া ভিড়। সাধু সন্ত থেকে শুরু করে এসেছেন পুণ্য়ার্থীরা। এখান থেকেই বাসে করে গঙ্গাসাগরের উদ্দেশে রওনা দেবেন তাঁরা। প্রশাসনের পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার দুপুর পর্যন্ত গঙ্গাসাগরে এসেছেন প্রায় ৩১ লক্ষ পুণ্যার্থী।

মকর সংক্রান্তির স্নানের আগে এবার সাময়িক বিরতি নিয়েছে শীত। হাওয়া বদলের জেরে মকর স্নানের সময় কনকনে ঠান্ডা থাকবে না বলে জানিয়েছে আবহাওয়া দফতর। ফের উর্ধ্বমুখী তাপমাত্রার পারদ। এক ধাক্কায় প্রায় ২ ডিগ্রি বাড়ল তাপমাত্রা।  আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৪ ডিগ্রি। তা বলে রাজ্য থেকে এখনই বিদায় নিচ্ছে না শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার পর্যন্ত তাপমাত্রা কিছুটা বাড়বে। সোমবারের পর থেকে ফের নামতে শুরু করবে পারদ। আগামী সপ্তাহে রাজ্যে ঢুকতে শুরু করবে অবাধ উত্তুরে হাওয়া। তার হাত ধরে ধরে রাজ্যে ফের ঝোড়ো ইনিংস খেলবে শীত। জেলায় জেলায় জাঁকিয়ে ঠান্ডা পড়ার সম্ভাবনা রয়েছে।       

আরও পড়ুন: Dakshineshwar Shootout: দক্ষিণেশ্বরে শ্যুটআউট, গুলিবিদ্ধ সিভিক ভলান্টিয়ার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kalyan Banerjee: সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
সংসদ ভবন চত্বরে, আচমকা NCPI- সাংসদের ছবি দেওয়া প্ল্যাকার্ড কেন গায়ে জড়ালেন কল্যাণ ?
Weather Updates: কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
কলকাতায় ফের দুর্যোগের ইঙ্গিত? আবহাওয়া আরও খারাপ হবে আজ বিকেল থেকেই? পূর্বাভাসে কী বলা হয়েছে?
Sayani Ghosh: তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
তৃণমূল বিধায়ক অনুমতি দেননি, সায়নীকে ডেকে কালনা স্য়ুইমিংপুলের দরজা খুলে দিলেন বিজেপি বিধায়ক
News Live: অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?
অমিত শাহ, জে পি নাড্ডার লাঞ্চের টেবিলে সৌগত রায়, এবার কি 'কালীঘাট-তৃণমূল' বিজেপির কাছাকাছি?

ভিডিও

Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?
Birbhum Money Seized | সিল হয়েছে বাড়ি, মিনারকে টানতে-টানতে নিয়ে গেল পুলিশ
Birbhum Money Seized | গ্রেফতার মিনার মণ্ডল, সিল হয়েছে বাড়ি, কী বলছে পুলিশ?
Birbhum News | বাড়ির মধ্যেই পড়ে রয়েছে কোটি-কোটি টাকা! জানতেন না মিনারের স্ত্রী?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Birbhum News: গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
গ্রেফতার অনুব্রত-ঘনিষ্ঠর আত্মীয়, টানতে টানতে নেওয়া হল থানায়, চাঞ্চল্যকর মোড় বীরভূমে, সকাল অবধি কত টাকা ও সোনার বাট উদ্ধার ?
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Liton Das: বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
বাঙালি লিটনের ওপরই বিশ্বকাপের আগে ভরসা, হাল ফিরবে কি বাংলাদেশ ক্রিকেটের?
Buttler On Rohit: 'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
'হয়ত আর একসঙ্গে খেলা হবে না', ভারতীয় তারকাকে নিয়ে আবেগঘন বার্তা বাটলারের
Embed widget