এক্সপ্লোর

Gangasagar Mela 2025: "গঙ্গাসাগরে গিয়েছিলাম... সরকার যথেষ্ট তৎপর'' প্রশাসনের ভূয়সী প্রশংসা প্রদেশ কংগ্রেস সভাপতির

West Bengal News: মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তাঁর কঠোর সমালোচক অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকম্য়ান্ড।

কলকাতা: কুম্ভ নিয়ে বিজেপিকে আক্রমণ করতে গিয়ে, গঙ্গাসাগরের আয়োজনের ভূয়সী প্রশংসা করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। এখানেই প্রশ্ন উঠছে, তাহলে কি কৌশলে তৃণমূলের পাশেই দাঁড়ালেন প্রদেশ কংগ্রেস সভাপতি?

ভূয়সী প্রশংসা: মহাকুম্ভের আয়োজনে খামতির অভিযোগ তুলে, উত্তরপ্রদেশের যোগি সরকারকে আক্রমণ করতে গিয়ে, তাৎপর্যপূর্ণভাবে বাংলার তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি শোনা গেল, প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের গলায়। তিনি বলেন, "মহাকুম্ভে কয়েকদিন যাওয়ার পর, আমার মনে হয়েছে, পুরোমাত্রায় ফেল করেছে রাজ্য সরকার, যোগী আদিত্যনাথ। আমি নিজে গঙ্গাসাগরে গিয়েছিলাম...সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর।''                           

মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে থাকাকালীন তাঁর কট্টর বিরোধী। মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল তৈরির পর থেকে তাঁর কঠোর সমালোচক অধীর চৌধুরীকে সরিয়ে শুভঙ্কর সরকারকে প্রদেশ কংগ্রেস সভাপতি করেছে কংগ্রেস হাইকম্য়ান্ড। সেই শুভঙ্কর সরকারের মুখেই এবার শোনা গেল তৃণমূল সরকারের উদ্যোগে আয়োজিত গঙ্গাসাগর মেলার প্রশস্তি। তিনি বলেন, "আমরা মনে করি, সব তীর্থ বারবার...আমাদের গঙ্গাসাগর একবার। আমি নিজে গঙ্গাসাগরে গিয়েছিলাম, সেখানে যে ব্যবস্থা ছিল, আমার মনে হয়েছিল সরকার যথেষ্ট তৎপর। যে ভিড় ছিল, যে ব্যবস্থা ছিল। আমি মনে করেছিলাম, আমরা বিরোধিতা করলেও, অনেক জিনিস রাজ্য সরকার খারাপ করলেও, গঙ্গাসাগরের যে পুরো ম্যানেজমেন্ট, ব্যবস্থাটা সেটা একটু বৈজ্ঞানিক পদ্ধতি, একটু আধুনিকতা বিষয় সহকারে ছিল।''

মমতা বন্দ্য়োপাধ্য়ায় লাগাতার কংগ্রেসের থেকে দূরত্ব তৈরি করে চলেছেন, কংগ্রেসের সমালোচনা করা হচ্ছে, ইন্ডিয়া জোটের শরিক হয়েও কংগ্রেসকে আক্রমণ করছেন তৃণমূলের নেতা-সাংসদরা...আর উল্টোদিকে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি তৃণমূলকে নরম বার্তা দিতে চাইছেন? মমতা বন্দ্য়োপাধ্য়ায় ইতিমধ্য়েই ঘোষণা করেছেন ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল একাই লড়বে। কিন্তু, তারপরও কুম্ভের সমালোচনা করতে গিয়ে, গঙ্গাসাগরের আয়োজনের প্রশংসা করে কি তৃণমূল শীর্ষনেতৃত্বের উদ্দেশে বিশেষ বার্তা দিতে চাইলেন প্রদেশ কংগ্রেস সভাপতি?                                                  

আরও পড়ুন: Tangra News Update: "ওঁরা প্রচণ্ড কেয়ারিং... একটাই মেয়ে'' সন্তান-নাতনিকে হারিয়ে শোকে পাথর রোমির পরিবার

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
Samik Bhattacharya : ডানকুনিতে লাক্স কোজির ম্যানুফ্যাকচারিং ইউনিটের শিলান্যাস, বড় আশ্বাস শমীকের
West Bengal News Live Updates: ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
ডানকুনিতে লাক্সের ৬০০ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত, শিলান্যাস অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
BJP MLA : 'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
'যারা আমাকে জেল খাটিয়েছে...', বৈঠক ছেড়ে বেরিয়ে গেলেন বিজেপি বিধায়ক
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?

ভিডিও

TMC News: এবার কি বিদ্রোহী শিবিরে নাম লেখাচ্ছেন Mamata Banerjee-র প্রিয় Anubrata Mondal?
TMC News: গ্রেফতার কলকাতার ১২৯ নং ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অঞ্জন দাস
Suvendu Adhikari:কামদুনির নির্যাতিতার পরিবারকে সরকার সরকারি আইনজীবী দিয়ে সহযোগিতা করবে: মুখ্যমন্ত্রী
BJP News: ডায়মন্ড হারবারে বিজেপি কর্মীকে অপহরণ করে মারধরের অভিযোগ
PM Modi:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
তৃণমূলের কার্যালয়ে উদ্ধার কন্ডোম, ফাইল ও কাগজপত্র! চাঞ্চল্য এলাকায়, কী অভিযোগ বিজেপির?
Indian Cricket Team: সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
সূর্যকেই নেতৃত্বে ফেরানোর দাবি তুললেন প্রাক্তন ভারতীয় ওপেনার, পছন্দের তালিকায় পাতিদারও
Astrology : জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
জগন্নাথের প্রিয় ৪ রাশি বলে মনে করা হয় এদের , ভক্তিভরে ডাকলেই রক্ষা করেন তিনি
Norway vs England: সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
সম্মুখ-সমরে দুই বিশ্ববন্দিত স্ট্রাইকার, হালান্ড-কেন দ্বৈরথ প্রসঙ্গে মুখ খুললেন ইংল্যান্ড অধিনায়ক
Sebaashray scam : 'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
'পঙ্গু হয়ে গেলাম'! সেবাশ্রয়ের ভুল চিকিৎসায়' বাদ পা, কী ঘটেছে মালতী বিশ্বাসের সঙ্গে ? হতবাক সকলে
Lakshmir Bhandar : 'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
'পুরুষ লক্ষ্মী'দের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, গ্রেফতার পঞ্চায়েত প্রধান, কীভাবে চলত এই স্ক্যাম ?
Petrol Diesel Price : পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
পশ্চিম এশিয়ায় ফের বাড়ছে সংঘর্ষের ঝাঁঝ ! তার জেরে বদলে গেল পেট্রোল-ডিজেলের দরও? সকাল ৬ টায় প্রকাশ আজকের দাম
FIFA World Cup 2026: রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
রেফারিকে দুর্নীতিগ্রস্ত দাবি করে মিশর ম্যাচশেষে আর্জেন্তাইন ফুটবল সংস্থার তরফেই পাঠানো হল মেল!
Embed widget