এক্সপ্লোর

Tangra News Update: "ওঁরা প্রচণ্ড কেয়ারিং... একটাই মেয়ে'' সন্তান-নাতনিকে হারিয়ে শোকে পাথর রোমির পরিবার

Kolkata News: দে বাড়ির ছোট ছেলে প্রসূনের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল বেহালার শীলপাড়ার বাসিন্দা, রোমির। তাঁদের মেয়ে প্রিয়ম্বদার আগামী বছর মাধ্য়মিক পরীক্ষা দেওয়ার কথা ছিল।

কলকাতা: সোমবার পর্যন্তও সবকিছু ঠিক ছিল। কিন্তু মঙ্গলবার মেয়ে, জামাই, পরিবারের কেউ ফোন না ধরায় চিন্তা শুরু হয়, ট্য়াংরাকাণ্ডে (Tangra News Update) নিহত রোমি দে'র মা-বাবার। বুধবার ট্য়াংরার বাড়িতে গিয়ে দেখেন সব শেষ। নির্মমভাবে মৃত্য়ু হয়েছে তাঁদের মেয়ে, নাতনির। কিন্তু শুধুমাত্র আর্থিক দেনার জেরেই এই ঘটনা, মানতে নারাজ রোমির পরিবার। 

শোকে পাথর রোমির পরিবার: দে বাড়ির ছোট ছেলে প্রসূনের সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল বেহালার শীলপাড়ার বাসিন্দা, রোমির। তাঁদের মেয়ে প্রিয়ম্বদার আগামী বছর মাধ্য়মিক পরীক্ষা দেওয়ার কথা ছিল। মেয়ে-জামাইয়ের পরিবারে কোনওদিনও অশান্তির আঁচ পাননি রোমির মা-বাবা। পরিবার সূত্রে দাবি, সোমবার পর্যন্তও সবকিছু ঠিক ছিল। মঙ্গলবার রাতে ফোন করে কাউকে না পাওয়ায় সন্দেহ হয়। এরপর, বুধবার সকালে ট্য়াংরায় গিয়ে দেখেন, পুলিশে ছয়লাপ গোটা বাড়ি। ভয়াবহভাবে ৩ জনের মৃত্য়ু হয়েছে। 

নিহত রোমি দে'র মা জানান, সোমবারই শেষ কথা বলেছি রাত্রিবেলায়। রাত্তিরে ওই নাতনির পড়া হয়, শেষ হয়। তারপর ওই নাতনি মেয়ে আর আমি...পরীক্ষা চলছে নাতনির। কথা হয়েছে, বলল, ঘুমিয়ে পড়ো। এই আমিও বললাম তোরাও ঘুমিয়ে পড়। নাতনির পরীক্ষা...কাল তো নেই পরীক্ষা। এই কথা হয়েছে। আর তারপর, মঙ্গলবার দিন ফোন করছি...সব ফোন বন্ধ। কোনওদিন না। ওঁরা প্রচণ্ড কেয়ারিং। আমরা দু'জনে, ওর আর আমার একটাই মেয়ে। আমার জামাই, জামাইয়ের দাদা আর মেয়ের জা, ওঁরা ছ'জন হচ্ছে একাত্মা একপ্রাণ। আমাদের দু'জনকে ওঁরা খুব ভালোবাসে। কারণ, বড় জায়ের বাবা-মা কেউ নেই। জানতে তো পারিনি। তারপরে যখন ও বলছে একবার, চলে যাব চলে যাব করছে খালি, ওদের বাড়ি। তখন আমি বললাম, দাঁড়াও পরের দিন প্রিয়ার পরীক্ষা আছে, বায়োলজি পরীক্ষা আছে। রোমি ঠিক গাড়িতে উঠে ফোন করবে। ফোন তো দূরের কথা, আমি শুধু ড্রাইভারকে ফোন করার চেষ্টা করছি, পাচ্ছি না। তারপরে ওঁর বাবা চলে গেছে। তারপর তো এই ঘটনা।

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, রোমি, তাঁর জা সুদেষ্ণা এবং রোমি ও প্রসূনের মেয়ে প্রিয়ম্বদাকে খুন করা হয়েছে। দুই মহিলাকে হাতের শিরা ও নলি কেটে এবং মেয়েটিকে বিষ দিয়ে মারা হয়। তার মানে কি বিপুল দেনার জেরেই নিজেদের শেষ করে ফেলার সিদ্ধান্ত নেয় এই পরিবার? তিনজনকে খুনের পর দুই ভাই, একমাত্র ছেলেকে গাড়িতে নিয়ে আত্মহত্য়ার জন্য় বেরিয়ে পড়েন? এই প্রশ্নের নির্দিষ্ট উত্তর এখনও পাওয়া যায়নি।

মৃত রোমি দে'র বাবার প্রতিবেশী, "খুব ভালো মানুষ, ভীষণ ভালো পরিবার। এ হতেই পারে না। কেন ঘটেছে, সেটাও বলতে পারছি না। ওরা কোনও অভিযোগও করতে চাইছে না। আমি গেছিলাম। আমাকে এই কথাগুলোই বলেছে। আগেরদিনও আমাদের সঙ্গে কথা হয়েছে। মাংস রান্না করে রেখেছি। আসবে, নিয়ে যাবে। জামাই আসবে, নিয়ে যাবে। রোমির স্বামী। করোনার সময় একমাস থেকেছি। এত ভালো পরিবার, সবার সঙ্গে এত ভালো সম্পর্ক। পরশুদিন ফোন করে বোধহয় লাইন পাচ্ছিল না, কালকে সকালে গেছে, গিয়ে দেখছে এইরকম।'' রোমি দে-র বাবার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই খুনের মামলা রুজু করেছে ট্যাংরা থানার পুলিশ।

আরও পড়ুন: Tangra News Update: ট্যাংরায় ৩ জনকেই খুন করা হয়েছে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উল্লেখ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kunal Ghosh: বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
বিধানসভায় বলতে 'বাধা', মামলা করেছিলেন কুণাল ঘোষ, তা খারিজ হাইকোর্টে
National Commission for Women:
"ধর্ষকদের এনকাউন্টার নয়, বিচার আইনি পথেই হওয়া উচিত", বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনে মন্তব্য জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সনের
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Har Ghar Tiranga: পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?
পশ্চিমবঙ্গেও 'হর ঘর তিরঙ্গা' কর্মসূচি, কেন এই উদ্যোগ ? কী জানালেন মুখ্যমন্ত্রী ও শিল্পমন্ত্রী ?

ভিডিও

Bankura News: বাঁকুড়ার গঙ্গাজলঘাটিতে মৃত আশাকর্মীর বাড়িতে গেলেন Kunal Ghosh, Dola Sen | ABP Ananda
TMC News:
Har Ghar Tiranga Yatra: জাতীয় পতাকা নিয়ে পদযাত্রায় সামিল বহু মানুষ | ABP Ananda
NEET Paper Leak: 'NTA-র বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী',CBI-এর চার্জশিটে তথ্য, দাবি সূত্রের
Debraj Chakraborty: বিধাননগর পুরনিগমকে সামনে রেখে চলত দেবরাজের 'তোলাবাজি-চক্র', দাবি পুলিশের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget