এক্সপ্লোর

নির্বাচন এর ফল ২০২৬

(Source: ECI/ABP News)

Mao Poster : গড়বেতায় মাওবাদীকাণ্ডে ধৃতরা বিজেপি কর্মী, দাবি তৃণমূল বিধায়কের; অস্বীকার গেরুয়া শিবিরের

Garbeta : বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে মাওবাদী-পোস্টার নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

সৌমেন চক্রবর্তী, গড়বেতা : গড়বেতায় (Garbeta) মাওবাদীদের (Maoist) নামে পোস্টারের ঘটনায় ধৃতদের রাজনৈতিক পরিচয় ঘিরে নতুন বিতর্ক। ধৃত ৭ জনই বিজেপি কর্মী বলে দাবি করেছেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি। তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগ তুলে ধৃতদের দলীয় যোগ অস্বীকার করেছে বিজেপি।

পশ্চিম মেদিনীপুরের গড়বেতায় মাওবাদীদের নামে হুমকি পোস্টারের ঘটনায় ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পাঁচজনের বাড়ি গড়বেতায়, দুজন থাকেন ঝাড়গ্রামে।

আরও পড়ুন ; তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার

ধৃতদের রাজনৈতিক পরিচয় ঘিরে তীব্র হয়েছে চাপানউতোর। তৃণমূলের অভিযোগ, ধৃত ৭ জনই বিজেপি কর্মী। পাল্টা তৃণমূলের বিরুদ্ধে রাজনীতির অভিযোগে সরব হয়েছে বিজেপি। পিংলার তৃণমূল বিধায়ক অজিত মাইতি বলেন, এরা প্রত্যেকেই বিজেপি কর্মী। জঙ্গলমহলে বালি খাদান খোলার জন্য মাওবাদী জিগির তুলে ওই জায়গা ফ্রি জোন করতে চাইছে। জঙ্গলের সম্পদ পাচার করতে চাইছে।

যদিও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন, জঙ্গলমহলে যেহেতু সব আসনে বিজেপি জয়ী হয়েছে, তাই কয়েক বছর আগে থেকে প্রস্তুতি শুরু করেছে যাতে মানুষ ভীত হয়ে থাকে। সবটাই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

হাই অ্যালার্টের মধ্যে জঙ্গলমহলের একাধিক জেলায় পরপর পড়তে থাকে মাওবাদী পোস্টার। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে মাওবাদী-পোস্টার নিয়ে মুখ খোলেন মুখ্যমন্ত্রী। 

২১ এপ্রিল গড়বেতার ৭টি জায়গা থেকে মাওবাদীদের নামে হুমকি পোস্টারের ঘটনায় আগেই সাতজনকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

প্রসঙ্গত, দিনকয়েক আগে তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে (Jungalmahal) মাওবাদীদের (Maoist) নামে পোস্টার পড়ে। ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকার একাধিক জায়গায় পোস্টার মেলে। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক স্থানীয় নেতার নামে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয়। এর সঙ্গেই, কোনও কোনও পোস্টারে অভিযোগ তোলা হয়, মূল স্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজ নিয়ে দুর্নীতি চলছে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Tamanna Mother: 'যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে', বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা
'যা করবে, ওরা সবার জন্য করবে, আর অবশ্যই বিচার দেবে', বলছেন তৃণমূলের হারে খুশি তামান্নার মা
Chiranjeet Chakraborty:
"কামদুনি, চাকরি বাতিল, RG কর....মমতা ব্যবস্থা নিতে পারছিলেন না", এক্সক্লুসিভ সাক্ষাৎকারে চিরঞ্জত
Asit Mazumdar : 'অদক্ষ' দেবাংশুকে প্রার্থী করতেই হাতছাড়া চুঁচুড়া ? ক্ষোভ উগরে দিলেন অসিত মজুমদার
'অদক্ষ' দেবাংশুকে প্রার্থী করতেই হাতছাড়া চুঁচুড়া ? ক্ষোভ উগরে দিলেন অসিত মজুমদার
WB News Live Updates: ''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি
''আমি এখন মুক্ত বিহঙ্গ! ১৫ বছরে একটা পয়সা নিইনি", সাংবাদিক বৈঠক থেকে আর কী কী জানালেন

ভিডিও

Banglar Bidhan | ৯ জেলায় কার্যত নিশ্চিহ্ন তৃণমূল, হারলেন একডজনেরও বেশি মন্ত্রী
Banglar Bidhan | ভোট থেকে গণনা, ম্যান অফ দ্য ম্যাচ কমিশন, জনতার রায়ে 'ভ্যানিশ' হল তৃণমূলই
Banglar Bidhan | পদ্মাসনে বাংলা | মানুষের জমা ক্ষোভের ধাক্কায় ছারখার তৃণমূল। 'ভ্যানিশ' তৃণমূল
West Bengal Election Results 2026 : 'চিরস্মরণীয় হয়ে থাকবে ছাব্বিশের ভোট'। পোস্ট প্রধানমন্ত্রীর
WB Election Results 2026 : শ্যামপুকুর বিধানসভা কেন্দ্রে থেকে হেরে গেলেন তৃণমূল প্রার্থী শশী পাঁজা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
নির্বাচনে জিতেই ময়দানে সজল, জগন্নাথরা, ভোট পরবর্তী হিংসা রুখতে দিলেন কড়া বার্তা
Mamata Refuses to Resign : মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা না দিলে কী হতে পারে? জানুন বিশেষজ্ঞরা কী বলছেন
TMC Ratna Chatterjee: 'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
'সিন্ডিকেট কিছুটা হয়েছিল, নো ডাউট', হারের পরই রত্নার গলায় ক্ষোভের সুর, আর কী বললেন?
Prosenjit Chatterjee:
"দয়া করে আমার গায়ে কোনও রাজনৈতিক রং লাগাবেন না, আমি কাউকে ফোন করিনি", ভোটের ফলপ্রকাশের পর তাৎপর্যপূর্ণ পোস্ট প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের
Mamata Banerjee: 'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
'নির্লজ্জতার উদাহরণ রাখছেন... ১ নম্বর নির্লজ্জ ব্যক্তির নাম...', মমতাকে চরম কটাক্ষ তরুণজ্যোতির
Bengal Election Results Live: আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
আজ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা, ২৯৩টি কেন্দ্রে ভোটগণনা
IndiGo Flight Fire: IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
IndiGo-র বিমানে পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণ, ধোঁয়া-আগুনে আতঙ্ক, তড়িঘড়ি নামনো হল যাত্রীদের
Mamata Banerjee: 'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
'রাত জাগুন, অভিযোগ করুন', গভীর রাতে সোশ্যাল মিডিয়ায় বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
Embed widget