এক্সপ্লোর

Maoist: তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে মাওবাদী পোস্টার

এর আগেও ঝাড়গ্রামে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। গত ২৫ এপ্রিল সকালে বিনপুর থানার নারায়ণপুরে মাওবাদীদের নামে পোস্টার মেলে। স্থানীয় বাসিন্দারা পোস্টার দেখে পুলিশকে জানান।

জঙ্গলমহল: এবার তৃণমূল নেতাদের গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দিয়ে জঙ্গলমহলে (Jungalmahal) মাওবাদীদের (Maoist) নামে পোস্টার। আজ ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকার একাধিক জায়গায় পোস্টার মেলে। পোস্টারে তৃণমূলের অঞ্চল সভাপতি ও এক স্থানীয় নেতার নামে গণ আদালতে বিচারের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। এর সঙ্গেই, কোনও কোনও পোস্টারে অভিযোগ তোলা হয়েছে, মূল স্রোতে ফিরতে চাওয়া মাওবাদীদের প্যাকেজ নিয়ে দুর্নীতি চলছে। বিনপুরে মাওবাদীদের হুঁশিয়ারি পোস্টার নিয়ে তৃণমূলের প্রতিক্রিয়া এখনও মেলেনি।

এর আগেও ঝাড়গ্রামে ফের মাওবাদীদের নামে পোস্টার ঘিরে আতঙ্ক ছড়াল। গত ২৫ এপ্রিল সকালে বিনপুর থানার নারায়ণপুরে মাওবাদীদের নামে পোস্টার মেলে। স্থানীয় বাসিন্দারা পোস্টার দেখে পুলিশকে জানান। পরে পুলিশ এসে পোস্টারগুলি খুলে নিয়ে যায়। গত শনিবার ঝাড়গ্রামেরই (Jhargram) মানিকপাড়া ও সরডিহায় মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল। গত ১৫ এপ্রিল থেকে জঙ্গলমহলে (Junglemahal) জারি হয়েছে হাই অ্যালার্ট। তার মধ্যেই একের পর এক জায়গায় মাওবাদীদের নামে পোস্টার । 

বাঁকুড়ায় মাওবাদী পোস্টার: ফের উদ্ধার হল মাওবাদীদের নামে পোস্টার। বাঁকুড়ার তালডাংরা থানা এলাকায় কাছে রাস্তার দুপাশে ৪টি পোস্টার উদ্ধার হয়েছে। সাদা কাগজে লাল কালিতে লেখা পোস্টার কারা লাগাল, তা নিয়ে তদন্তে পুলিশ। এর আগে সারেঙ্গা ও বারিকুলে মাওবাদীদের নামে পোস্টার উদ্ধার হয়েছিল

জঙ্গলমহলে হাই অ্যালার্ট: অন্যদিকে মাওবাদী আতঙ্কে জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট (High Alert)। এই পরিস্থিতিতে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান রানিবাঁধের (Ranibandh) তৃণমূলের (TMC) ব্লক সভাপতি। জঙ্গলমহলের কয়েকজন শাসক নেতা একই আর্জি জানিয়েছেন। যা নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি।

মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলে জারি হয়েছে হাই অ্যালার্ট। রাস্তায় গাড়ি থামিয়ে নাকা তল্লাশির পাশাপাশি, অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র হাতে গভীর জঙ্গলে টহল দিচ্ছে স্ট্র্যাকো বাহিনী। তৈরি রাখা হয়েছে অ্যান্টি ল্যান্ডমাইন ভেহিকল।

এই প্রেক্ষাপটে নিরাপত্তা চেয়ে পুলিশের কাছে আবেদন জানান খোদ তৃণমূলের ব্লক সভাপতি। সূত্রের খবর, শুধু রানিবাঁধের তৃণমূল সভাপতি নন, বাঁকুড়ার জঙ্গলমহলের আরও বেশ কয়েকজন তৃণমূল নেতা পুলিশের কাছে একই আর্জি জানিয়েছেন। 

আরও পড়ুন: Kolkata: বেপরোয়া গতির জের! সাতসকালে পথদুর্ঘটনায় গুরুতর জখম গাড়ির চালক

আরও পড়ুন: Narendrapur News: অনলাইনে জুতো কিনতে গিয়ে প্রতারণার শিকার, খোয়া গেল প্রায় ২০ হাজার

বাঁকুড়ায় বিতর্ক: জঙ্গলমহলে (Junglemahal) মাওবাদী (Maoist) নেই। বাঁকুড়ার (Bankura) রানিবাঁধের তৃণমূল (TMC) বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী এই চাঞ্চল্যকর দাবি করেন সম্প্রতি। যদিও এ নিয়ে তাঁকে কটাক্ষ করে বিজেপি (BJP)। 

মাওবাদী নাশকতার আশঙ্কায় জঙ্গলমহলে (Junglemahal) জারি হয় হাই অ্যালার্ট। এ নিয়ে তত্‍পরতা বেড়েছে নিরাপত্তা বাহিনীর। বিভিন্ন রাস্তায় চলছে নাকা তল্লাশি। গভীর জঙ্গলে টহল দিচ্ছে সশস্ত্র বাহিনী। 

সূত্রের দাবি, এই পরিস্থিতিতে বাঁকুড়ার রানিবাঁধের ব্লক তৃণমূল সভাপতি সহ শাসকদলের ৫ জন নেতা বাড়তি নিরাপত্তারক্ষী চেয়ে প্রশাসনের কাছে আবেদন করেছেন।  এই যখন অবস্থা, তখন রানিবাঁধের তৃণমূল বিধায়ক ও খাদ্য সরবরাহ দফতরের প্রতিমন্ত্রী জ্যোত্‍স্না মান্ডি চাঞ্চল্যকর দাবি করলেন। তাঁর দাবি, জঙ্গলমহলে মাওবাদী নেই। 

মাওবাদী প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্য: বনধ এবং একের পর এক পোস্টারে, জঙ্গলমহলে আবার মাথাচাড়া দিচ্ছে মাওবাদী-আতঙ্ক। বুধবার পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠকে এই বিষয়টা তোলেন মুখ্যমন্ত্রী। ঝাড়গ্রামের জেলাশাসক এবং পুলিশ সুপারকে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেন তিনি। বিরোধীরা অবশ্য মাওবাদী-ইস্যুতে তৃণমূলকে পাল্টা কটাক্ষ করতে ছাড়েনি।

সেরা শিরোনাম

Nandigram By Election: নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
নন্দীগ্রামে উপনির্বাচনে বিজেপিই জিতবে, দাবি তৃণমূল নেতার
West Bengal Live Blog: খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
খাদ্য-বিধি শিকেয়, পুজোর আগেই কলকাতার ৪০টি রেস্তোরাঁ, মিষ্টির দোকানের লাইসেন্স সাসপেন্ড
Purna Das Baul: জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
জমি দখল করে রেখেছেন অনুব্রত মণ্ডল! অভিযোগ জানাতে শুভেন্দু অধিকারীর দ্বারস্থ পূর্ণদাস বাউল
West Bengal: 'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা
'রাজনীতির ময়দানে নতুন ছাতার অপেক্ষায়', পুরপ্রধানের পদে ইস্তফা দিয়ে জল্পনা বাড়ালেন TMC নেতা

ভিডিও

Jalpaiguri News | জলপাইগুড়িতে CPM-এর পার্টি অফিসে অগ্নিসংযোগের অভিযোগ | ABP Ananda LIVE
Delhi News | কলকাতায় ভগ্নদশায় থাকা হস্টেলগুলো নিয়ে আতঙ্কে আবাসিকরা | ABP Ananda LIVE
Food Safety |
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ২ | বাঙালিকে 'ভণ্ড' বলা বাগেশ্বর বাবার বিরুদ্ধে বিক্ষোভ
Ghantakhanek Sange Suman(০৮.০৯.২৬)পর্ব ১ | খাবারে 'বিষ'! ৪০ আউটলেটের লাইসেন্স সাসপেন্ড

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live Updates: রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
রেজিনগরে প্রার্থী হচ্ছেন হুমায়ুন কবীরের ছেলে গোলাম নবি আজাদ
PM Modi News : জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
জনসেবায় ২৫ বছরের পথে মোদি, একমাস ধরে 'সেবা সংকল্প অভিযান' ঘোষণা বিজেপির
Gold Price : পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
পুজোর আগে কলকাতায় সোনার দামে উল্লেখযোগ্য বদল, রুপোর দামেও বড় পরিবর্তন, আজ কত দাম?
Food Safety : বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
বাসি-পচা খাবার খেয়ে খারাপ কিছু ঘটলে করতে পারেন FIR? অপরাধীর ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা? জানুন আইনি উপায়
Vijay Mallya News: সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
সরকার ‘অবিচার’ করেছে, তিনি ‘পলাতক’ নন, বললেন বিজয় মাল্য, জানালেন, ৬২০৩ কোটির ঋণ ছিল, ১৪১৩১ কোটি আদায় করেছে ED
Kolkata Hotel: কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
কলকাতায় পুরসভার অভিযান, ৯৫ শতাংশ হোটেলই বন্ধের নোটিশ জারি
Fake Currency Case : ১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
১৭.২৯ কোটি টাকার জালনোট কীভাবে পৌঁছাল ব্যাঙ্কের চেস্টে ? আরও কি ছড়িয়ে পড়েছে ? নেপাল-সংযোগের তদন্তে NIA
India vs Brazil: ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
ভিনিসিয়াসদের বিরুদ্ধে মাঠে নামার আগে ব্রাজিলের কিংবদন্তির বার্তা সন্দেশদের
Embed widget