এক্সপ্লোর

Gautam Deb Resign: শিলিগুড়ির মেয়রের পদ থেকে পদত্যাগ গৌতম দেবের

Siliguri Mayor: শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগ পত্র পাঠালেন গৌতম দেব। গত ২ দিন ধরে গৌতম দেবের ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

শিলিগুড়ি: শিলিগুড়ির মেয়র (Siliguri Mayor) পদ থেকে পদত্যাগ গৌতম দেবের (Gautam Deb)। শিলিগুড়ির পুর কমিশনারকে পদত্যাগ পত্র পাঠালেন গৌতম দেব। গত ২ দিন ধরে গৌতম দেবের ইস্তফা নিয়ে জল্পনা চলছিল। অবশেষে সিদ্ধান্ত নিয়েই ফেললেন। শিলিগুড়ির মানুষ বিজেপির উপর ভরসা রেখেছে, তাই মেয়রের চেয়ার আঁকড়ে রাখা তাঁর পক্ষে সমীচীন নয়, জানিয়েছিলেন গৌতম দেব।

ইস্তফা দিয়ে গৌতম দেব জানিয়েছেন, 'শিলিগুড়ি পুর নিগমের কমিশনারের কাছে, শিলিগুড়ি পুর নিগমের মেয়র হিসেবে আমার পদত্য়াগ পত্র আমি তুলে দিয়েছি। রাজ্যে পালা বদলের পর আমি সরকারের দায়িত্ব পালন করেছি। তারপরও আমার মনে হয়েছে কোথাও ছন্দপতন হচ্ছে। মেয়র হিসেবে খুব একটা আত্মবিশ্বাসী হতে পারছিলাম না। কাজের কোথাও কোথাও তালমিল হচ্ছিল। আমি কোনও বিদ্বেষের মনোভাব নিয়ে এই পদ ছাড়ছি না। ৩৩ নম্বর ওয়ার্ডের মানুষের প্রতি আমার দায়বদ্ধতা আছে। পুরসভা যতদিন থাকবে, আমি কাজ করব তাঁদের জন্য।' সরকারি গাড়ি ও নিরাপত্তারক্ষীও ছেড়ে দিয়েছেন গৌতম দেব।

মন্ত্রী শঙ্কর ঘোষ এই বিষয়ে জানিয়েছেন, 'একটি পুরসভাকে চালানোর জন্য যে দক্ষতার প্রয়োজন, তার অভাব ছিল। ক্ষণে ক্ষণে মেয়র পারিষদ ও মেয়রের মধ্যে বিভিন্নভাবে বিতর্ক তৈরি হয়েছিল। এই পরিস্থিতিতে মেয়র সাহেবের পদত্যাগের প্রয়োজন ছিল। আশা করি শিলিগুড়ি পুরসভার মানুষ দক্ষ হাতে সামলাবেন পুরোটা। মানুষ সঠিকভাবে পরিষেবা পাবেন এটাই আশা রাখব। তবে আমি ডিটেইলসে কিছু জানি না। ওঁনারই মেয়র পারিষদ অভিযোগ তুলেছিলেন আর্থিক অসচ্ছ্বতার। ব্যক্তি হিসেবে বা মন্ত্রী হিসেবে আমি শপথ নেওয়ার পর ওঁনার সঙ্গে সহযোগিতা ছাড়া আর কিছু করিনি।'

উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ডাবগ্রাম-ফুলবাড়ি কেন্দ্রে হারার পর আসন বদলে শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রে প্রার্থী হয়েছিলেন গৌতম দেব। সেই কেন্দ্রেই বিজেপির প্রার্থী হিসেবে দাঁড়িয়েছিলেন শঙ্কর ঘোষ। যিনি ২০২১ সালে নির্বাচনে শিলগুড়ি কেন্দ্র থেকেই তৃণমূল প্রার্থী ওমপ্রকাশ মিশ্রকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন। আর এবারের নির্বাচনেও বিপুল ভোটে জেতেন শঙ্কর ঘোষ। বর্তমানে তিনি রাজ্যে বিজেপি সরকারের মন্ত্রীও। কিন্তু মন্ত্রী হওয়ার পরই শঙ্কর ঘোষ জানিয়েছিলেন যে গৌতম দেব শিলিগুড়ির মেয়র হিসেবেই কাজ করবেন। এমনকী তাঁর যোগ্য সম্মানও দেওয়ার কথা শোনা গিয়েছিল শঙ্কর ঘোষের মুখে। কিন্তু এবার নিজে থেকেই মেয়র পদ থেকে সরে দাঁড়ালেন গৌতম দেব।

About the author গৌতম রায়

সাংবাদিকতা ও গণজ্ঞাপন বিভাগে স্নাতকোত্তর। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী। এবিপি লাইভ বাংলায় গত ৫ বছর ধরে কর্মরত। খেলাধূলো নিয়েই মূলত চর্চা। ক্রিকেট, ফুটবল সহ টেনিস, অ্য়াথলেটিক্স সহ ইন্ডোর ও অন্য়ান্য আউটডোর গেমস নিয়েও লেখালেখি করতে ও খবর রাখার বিষয়ী আগ্রহী। অনূর্ধ্ব ১৯ ফুটবল বিশ্বকাপের সঙ্গে আইপিএল,আই লিগ, আইএসএল, ডুরান্ড কাপ কভার করার অভিজ্ঞতা রয়েছে। খেলাধূলো ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ খবর দ্রুত পৌঁছে দেওয়াই লক্ষ্য। যোগযোগ:goutamr@abpnetwork.com

Read More
Advertisement

সেরা শিরোনাম

West Bengal News LIVE: অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণার টাকা পাবেন সকলে, ১জনও বঞ্চিত হবেন না, রাজ্যবাসীকে আশ্বাস মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana: অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
অন্নপূর্ণা যোজনার পোর্টাল ব্যবহার করতে জানেন না ? সাহায্য করবেন এই সব লোকেরা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
Annapurna Yojana : 'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
'আরও যদি লাগে...', অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
Advertisement

ভিডিও

Dilip Ghosh:
NCPI News: 'কাদের জন্য কাজ করব সেটা বোঝাতেই বিশেষণ', 'বহুজন' বিতর্কে Kakoli Ghosh Dastidar
BJP News: পুজোর দখল ঘিরে বিজেপির দ্বন্দ্ব, পুরসভার পার্কে তালা, ভাঙল পুরসভা | Entally | ABP Ananda
Jadavpur University: মেরামত করে ফিরল ঐতিহ্যের এমব্লেম, ৩ সদস্যের তদন্ত কমিটি যাদবপুরে
ED News : ইঞ্জিনিয়ারদের আপত্তি, তারপরেও কীভাবে প্রকল্পের অনুমোদন? আনন্দপুরে সাড়ে ৩ একর জমিতে আবাসন প্রকল্প, তদন্তে ED
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Embed widget