এক্সপ্লোর

Tala Bridge: চতুর্থীতেই সুখবর, টালা ব্রিজে শুরু বাস চলাচল

Tala Bridge Reopen: তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ২০২০-র ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ।

আবির দত্ত, কলকাতা: চতুর্থী থেকে টালা ব্রিজে বাস চলাচল। পুজোর আগে বাস চালু হওয়ায় খুশি উত্তরের বাসিন্দারা। ২২ সেপ্টেম্বর, ৮০০ মিটার লম্বা চার লেনের নতুন টালা ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। ২০২০-র ফেব্রুয়ারি মাসে বন্ধ হয়ে যায় টালা ব্রিজ। মেরামতির পর, ছাড়পত্র মিলতেই আড়াই বছর পর ফের চালু হয় যান চলাচল। টালা ব্রিজ খোলায় কমবে যানজটের ভোগান্তি। 

আজ থেকে টালা ব্রিজে (Tallah Bridge) শুরু হল যান চলাচল। কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ডেপুটি মেয়র জানিয়েছেন, আগামী ২৯ সেপ্টেম্বর, চতুর্থীর দিন থেকে বাস চলাচল শুরু হবে টালা ব্রিজে। আগামী ৬ অক্টোবর থেকে শুরু হবে বাকি গাড়ির চলাচল। 

মহালয়ার আগেই যান চলাচল: মহালয়ার (Mahalaya) আগের দিনই চালু হয়ে গিয়েছিল টালা ব্রিজ। শনিবার থেকেই টালা ব্রিজে শুরু হয়েছে যান চলাচল। তবে আপাতত শুধুমাত্র ছোট গাড়িই চলবে। কাশীপুর বেলগাছিয়ার বিধায়ক ও কলকাতা পুরসভার ডেপুটি মেয়র অতীন ঘোষ জানিয়েছিলেন, ২৯ সেপ্টেম্বর অর্থাৎ চতুর্থীর দিন থেকে শুরু হবে টালা ব্রিজে বাস চলাচল (Bus Services to be Resumed)। ভারী গাড়ি-সহ বাকি গাড়ি চলাচল শুরু হবে ৬ অক্টোবর থেকে। 

খুশি উত্তর কলকাতার বাসিন্দারা

প্রায় ২ বছর পর পুজোর আগে টালা ব্রিজ খুলে যাওয়ায় বরানগর থেকে বিটি রোড হয়ে শ্যামবাজারের দিকে আসতে সময় অনেক কম লাগবে।  গত বৃহস্পতিবার চার লেনের এই ব্রিজের উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। এ দিন কলকাতা পুরসভার ডেপুটি মেয়র নিজেই টালা ব্রিজ দিয়ে গাড়িতে যান।

নতুন টালা ব্রিজ

২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে পড়ার পর সবকটি ব্রিজেরই স্বাস্থ্য পরীক্ষার সিদ্ধান্ত হয়। ২০১৯-এর অক্টোবরে স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট দেখে টালা ব্রিজ ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। ৪ লেনের ৮০০ মিটার লম্বা নতুন টালা ব্রিজ তৈরি করতে খরচ হয়েছে ৪৬৮ কোটি টাকা। এই সেতু ১২টি স্তম্ভের ওপর তৈরি। এর আগে টালা ব্রিজের ওপর একটি বাস স্ট্যান্ড ছিল। নতুন ব্রিজে তা সরিয়ে দেওয়া হয়েছে। 

নতুন টালা ব্রিজের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর মুখে শোনা যায় রাজ্যের অর্থনৈতিক অবস্থার প্রসঙ্গ। তিনি বলেন, '১১ বছরে পরিকাঠামো ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে। আগেও একাধিক ব্রিজ করেছিল, মা-৪৫০ কোটি, কামালগাজি - ১০০ কোটি, এই ভাবে অনেক টাকা খরচ। এর ফলে কলকাতায় যান চলাচলে গতি এসেছে।'

নতুন রূপে টালা ব্রিজ চালু হওয়ায়, অবশেষে যানজটের যন্ত্রণা থেকে রেহাই মিলবে বলে আশাবাদী নিত্যযাত্রীরা। পুজোর ঠিক আগে আগে, মহালয়া থেকে টালা ব্রিজে যান চলাচল শুরু হয়ে যাওয়ায় বাকি সমস্যা মিটে যাবে বলে মনে করছেন শহরবাসী।

সেরা শিরোনাম

Sheikh Hasina : বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
বাংলাদেশে গ্রেফতার এবার শেখ হাসিনার প্রাক্তন ডেপুটি প্রেস সেক্রেটারি-সহ ৩
West Bengal News Live: কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
কলকাতা জুড়ে ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে রিং রোড প্রকল্প, ওপরে মেট্রো, নীচে রাস্তায় চলবে যানবাহন
Babun On Abhishek: অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
অভিষেকের বিরুদ্ধে কালীঘাট থানায় গেলেন কাকু বাবুন বন্দ্যোপাধ্যায়, ভাইপোর বিরুদ্ধে কী অভিযোগ মমতার ভাইয়ের ?
Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ
দিঘার জগন্নাথ মন্দির বিতর্কে ইতি, বাদ পড়ছে 'ধাম' শব্দ, ওড়িশার ধন্যবাদ

ভিডিও

Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল
Doctors Rally: জিজ্ঞাসাবাদের নামে Junior Doctor-দের হেনস্থার অভিযোগে মিছিলের ডাক, পথে চিকিৎসকরা| ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget