এক্সপ্লোর

Governor: 'কেউ আমাকে দায়িত্বশীল বলেছেন দেখে ভাল লাগল' শিক্ষামন্ত্রীর মন্তব্যের পাল্টা রাজ্যপাল

C V Anand Bose: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে জীবন গড়তে এসে, মাত্র ১৭ বছর বয়সে জীবনটাই চলে গেছে নদিয়ার বাসিন্দা মেধাবী ছাত্রের।

কলকাতা: “কেউ আমাকে দায়িত্বশীল বলেছেন দেখে ভালো লাগল।’’ গতকাল যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় একশ শতাংশ দায় রাজ্যপালের বলে বিধানসভায় মন্তব্য করেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। সেই প্রেক্ষিতেই কটাক্ষ রাজ্যপাল সিভি আনন্দ বোসের।

কটাক্ষ রাজ্যপাল সিভি আনন্দ বোসের: যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ে (Jadavpur University) জীবন গড়তে এসে, মাত্র ১৭ বছর বয়সে জীবনটাই চলে গেছে নদিয়ার বাসিন্দা মেধাবী ছাত্রের। মৃত্য়ুর কারণ হিসেবে উঠে এসেছে ভয়ঙ্কর র‍্যাগিং-এর অভিযোগ। যাদবপুরের মতো পাঁচতারা বিশ্ববিদ্য়ালয়ে এই ঘটনায় কর্তৃপক্ষের দায় নিয়ে যেমন প্রশ্ন উঠছে রাজ্য় সরকারের দায়িত্ব নিয়ে যেমন নানা মহলে প্রশ্ন তোলা হচ্ছে। আবার উল্টো দিকে যেহেতু রাজ্য়পাল বিশ্ববিদ্য়ালয়ের আচার্য এবং তিনিই বর্তমানে অস্থায়ী উপচার্য নিয়োগ করছেন এবং ছাত্র মৃত্য়ুর ঘটনার সময় যাদবপুরে কোনও স্থায়ী উপাচার্য ছিল না, তাই রাজ্য়পালকে লাগাতার কাঠগড়ায় তুলেছেন শিক্ষামন্ত্রী থেকে তৃণমূলের হেভিওয়েট নেতারা।

মঙ্গলবারই এনিয়ে উত্তপ্ত হয়ে ওঠে বিধানসভা। ব্রাত্য় বসু বলেন,যাদবপুরের বর্তমান পরিস্থিতির জন্য রাজ্যপাল ১০০ শতাংশ দায়ী। রাঘবন কমিটি যে সুপারিশ করেছিল সেই সমস্ত নির্দেশিকা আমাদের রাজ্যের ৩০ টি বিশ্ববিদ্যালয়ে আছে। আমরা নির্দেশিকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছি। কিন্তু এই নির্দেশিকা কার্যকর করার দায়িত্ব বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের।                                 

এর আগেও, যাদবপুরকাণ্ডে রাজ্য়পালকে আক্রমণ করে, শিক্ষামন্ত্রী সোশাল মিডিয়ায় লেখেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় তো রাজ্যপালের নিয়ন্ত্রণে! তাহলে এটা তো তাঁরই ব্য়র্থতা। তারই প্রত্য়ুত্তরে বুধবার রাজ্য়পাল বললেন, এতে তিনি গর্বিত। কারণ, কেউ স্বীকার করেছে, তিনি একজন দায়িত্বশীল রাজ্য়পাল। সি ভি আনন্দ বোস বলেন, “আমি খুবই গর্বিত, কেউ স্বীকার করছেন আমি একজন দায়িত্বশীল গভর্নর।’’

উপাচার্য নিয়োগের ক্ষমতা রাজ্য় সরকারের তৈরি কমিটির থাকা উচিত না কি রাজ্য়পালের, তা নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। ইতিমধ্য়েই জল গড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত। যদিও রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অস্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে আচার্য তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের সিদ্ধান্তে আপাতত হস্তক্ষেপ করেনি সুপ্রিম কোর্ট। দু’সপ্তাহ পরে মামলাটির পরবর্তী শুনানি হবে। এই সময়ের মধ্যে স্থায়ী উপাচার্য নিয়োগ নিয়ে দু’পক্ষ আলোচনায় বসে সমাধানসূত্র বার করা যায় কি না দেখবে সর্বোচ্চ আদালত।

আরও পড়ুন: Board Exam: এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা, জানাল শিক্ষামন্ত্রক

সেরা শিরোনাম

News Live Updates: গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
গ্রেফতারির পরের দিনই অভিজিৎ দীপকের জামিন
Suvendu Adhikari:
"ওড়িশার ১৩টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনে ABVP-র বিপুল জয়", অভিনন্দন পোস্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
CPIM Bookstall: কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
কোথাও ভাঙা হচ্ছে, কোথাও অভিযোগ আগুন লাগানোর, পুজোয় রাজনৈতিক চাপানউতোরের কেন্দ্রে CPIM-র বুকস্টল
West Bengal News Live Updates: ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই
ফেস্টিভ মুডে কলকাতা, ভক্তের ভিড়ে সরগরম পুজো মণ্ডপ, রাস্তায় মানুষের ঢল, নানা জায়গায় থিমের লড়াই

ভিডিও

Mamata Banerjee: 'তোমাদের দিদি দৃঢ়ভাবে তোমাদের পাশে আছে', CJP-র পাশে থাকার বার্তা মমতার | ABP Ananda
Calcutta High Court: রাজ্যে স্ট্যাম্প পেপারের 'আকাল', অভিযোগ তুলে জনস্বার্থ মামলা | ABP Ananda
Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget