এক্সপ্লোর

Board Exam: এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা, জানাল শিক্ষামন্ত্রক

Education News: একাদশ-দ্বাদশে পড়তে হবে দুটি ভাষা, একটি ভারতীয় ভাষা আবশ্যিক। বিষয় নির্বাচনে স্বাধীনতা থাকছে পড়ুয়াদের, জানাল শিক্ষামন্ত্রক। 

কলকাতা: একবার নয়, এবার থেকে বছরে ২ বার বোর্ডের পরীক্ষা। দুটি পরীক্ষার মধ্যে সেরা স্কোর নিয়ে তৈরি হবে মার্কশিট। নতুন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা শিক্ষামন্ত্রকের। একাদশ-দ্বাদশে পড়তে হবে দুটি ভাষা, একটি ভারতীয় ভাষা আবশ্যিক। বিষয় নির্বাচনে স্বাধীনতা থাকছে পড়ুয়াদের, জানাল শিক্ষামন্ত্রক। 

২০২০ সালে জাতীয় শিক্ষানীতিতে বদল এনেছিল কেন্দ্র। আর এদিন পাঠ্যক্রমের কাঠামো ঘোষণা করল শিক্ষামন্ত্রক। যেখানে একাধিক রদবদলের কথা ঘোষণা করা হয়েছে। পড়ুয়াদের উপর চাপ কমাতে নেওয়া হয়েছে উদ্যোগ। এমনকী পরীক্ষা পদ্ধতিতেও আনা হচ্ছে বদল। নতুন পাঠ্যক্রম নিয়ে শিক্ষামন্ত্রক জানিয়েছে, বছরে দু'বার বোর্ড পরীক্ষা হবে। যে পরীক্ষায় প্রাপ্ত বেশি নম্বর হবে সেই নম্বর দিয়েই তৈরি হবে মার্কশিট। ২০২৪ সালের শিক্ষাবর্ষ থেকে সেই নয়া পাঠ্যক্রমের ভিত্তিতে পাঠ্যবই তৈরি করা হবে। শিক্ষামন্ত্রক জানিয়েছে, পড়ুয়ারা যাতে প্রস্তুতির জন্য বেশি সুযোগ পান তাই এই সিদ্ধান্ত। নতুন পাঠ্যক্রম অনুযায়ী, একাদশ এবং দ্বাদশ শ্রেণির ক্ষেত্রে শুধুমাত্র কলা বিভাগ, বিজ্ঞান বিভাগ এবং বাণিজ্য বিভাগের বিষয় নেই। অর্থাৎ বিভাগ বেছে নেওয়ার বাধ্যবাধকতা নেই। পড়ুয়ারা নিজেদের ইচ্ছে মতো বিষয় বেছে নিতে পারবেন। 

গত মাসে কলকাতায় দেশের ৬০টি CISCE স্কুলের অধ্যক্ষদের বিশেষ প্রশিক্ষণ হয়। তাতে যোগ দিতে শহরে এসেছিলেন CISCE-র CEO জেরি অ্যারাথুন। তিনি জানান, ২০২৫ সালের ICSE হবে কি না তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর। CISCE-র CEO জেরি অ্যারাথুন বলেছিলেন, জাতীয় শিক্ষানীতি প্রয়োগের স্বার্থে ২০২৫ সালের ICSE হবে কি না তা নির্ভর করছে কেন্দ্রের সিদ্ধান্তের ওপর।

জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে, দশম শ্রেণির বোর্ড পরীক্ষা না দিয়ে সরাসরি দ্বাদশের বোর্ড পরীক্ষা দেওয়া যাবে। CISCE এই জাতীয় শিক্ষানীতি চালু করেছে। ICSE. ২০১১ সালে দশম শ্রেণির বোর্ড পরীক্ষাকে ঐচ্ছিক করেছিল CBSE। কিন্তু, চাপের মুখে, ২০১৭-১৮ শিক্ষাবর্ষে দশম শ্রেণির বোর্ড পরীক্ষা ফের বাধ্যতামূলক করে। আগেই জানা গিয়েছিল জাতীয় শিক্ষানীতির জেরে রদবদল করা হচ্ছে সিলেবাস ও প্রশ্নপত্র। CISCE-র শীর্ষকর্তা জানিয়েছিলেন, ২০২৪ সাল থেকে ICSE ও ISC-তে প্রতি বিষয়ে ১০ নম্বর করে চিন্তামূলক প্রশ্ন থাকবে। এবার কেন্দ্র জানিয়ে দিল বোর্ডের পরীক্ষা হবে। তবে এবার আর বছরে একবার নয়, পরীক্ষা হবে দুবার।

আরও পড়ুন: Jadavpur University Death : 'সে যার প্রাণ গেছে, তার ব্যাপার', সহানুভূতিহীন প্রতিক্রিয়া ধৃত দীপশেখরের বাবার

Education Loan Information:
Calculate Education Loan EMI

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Railway Recruitment 2026: পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
পরীক্ষার ঝামেলা ছাড়াই রেলে কাজের সুযোগ? হাওড়া ডিভিশনের বিভিন্ন স্টেশনে নিয়োগ
Bank of Baroda Jobs : ২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
২০৬টি পদে নিয়োগ করছে এই ব্যাঙ্ক, কী যোগ্যতা লাগবে, কবে আবেদনের শেষ তারিখ ?
Tea Taster Course : শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
শুধু 'চা চেখেই' লক্ষ টাকার চাকরি ! টি-টেস্টার হতে কোন কোর্সটি করবেন ? আবেদনের যোগ্য কারা ?
Success Story: ৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার
৫ বছরেই হারান বাবাকে, সংসার চালাতে বিলি করেছেন খবরের কাগজ! সেই ছেলেই আজ IAS অফিসার

ভিডিও

Debraj Chakraborty: দেবরাজের আরও কীর্তি প্রকাশ্যে,দেবরাজের বিরুদ্ধে তোলাবাজির নতুন অভিযোগ
Kolkata News: বাইক সারানোর গ্যারেজ থেকে তোলাবজির অভিযোগ,তোলা না দেওয়ায় গ্যারেজ মালিককে মারধর
Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget