এক্সপ্লোর

CV Ananda Bose:বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগ শুনলেন রাজ্যপাল

Sikkim Disaster:১০০ দিনের বকেয়ার দাবিতে তৃণমূল যখন রাজভবন অভিযান করছে, তখন বিপর্যস্ত উত্তরবঙ্গ সফরে গিয়ে ১০০ দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।

শিলিগুড়ি: ১০০ দিনের বকেয়ার দাবিতে তৃণমূল (TMC Raj Bhawan Abhijan) যখন রাজভবন অভিযান করছে, তখন বিপর্যস্ত উত্তরবঙ্গ (North Bengal Visit) সফরে গিয়ে ১০০ (MGNREGA) দিনের কাজের টাকা না পাওয়ার অভিযোগে ক্ষোভের মুখে পড়লেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস (Governor CV Ananda Bose)। এতেই শেষ নয়। প্রয়োজনীয় পদক্ষেপেরও আশ্বাস দিয়েছেন তিনি। তার আগেই অবশ্য রাজ্যপালকে শিলিগুড়ি সার্কিট হাউসে ঢোকার মুখে কালো পতাকা দেখিয়েছেন তৃণমূল সমর্থকরা। সার্কিট হাউসের বাইরে এখনও বিক্ষোভ দেখাচ্ছেন তৃণমূল সমর্থকরা। ফের রাজ্যপালের কাছে সাক্ষাতের সময় চাইল তৃণমূল। সাংসদ ডেরেক ও'ব্রায়েন ই-মেল করে বলেন, 'উত্তরবঙ্গ সফর সেরে কলকাতায় ফিরলে সাক্ষাতের জন্য সময় দিন। আমরা অপেক্ষায় আছি, আশা করি কবে ফিরবেন, জানাবেন।' সঙ্গে কটাক্ষ, 'রাজ্যপাল বলেছিলেন উত্তরবঙ্গে এসে দেখা করুন। এই জমিদারি সংস্কৃতির বিরুদ্ধেই আমাদের লড়াই।'

কী ছবি?
উত্তরবঙ্গের পরিস্থিতি পরিদর্শনে গিয়ে এদিন স্থানীয়দের বেশ কয়েকজনের অসন্তোষের মুখে পড়তে হয় রাজ্যপালকে। এক মহিলাকে বলতে দেখা যায়, '১০০ দিনের কাজের টাকা পাচ্ছি না। এই পরিস্থিতিতে কী করব?' বিলাপের সুরে তাঁকে আরও বলতে শোনা যায়, '১ কেজি চাল কেনারও টাকা নেই। এখন কী করব?' পাশে দাঁড়িয়ে থাকা আর এক বাসিন্দাকে বলতে দেখা যায়, 'আপনার কাছে একটাই আর্জি, ১০০ দিনের কাজের ব্যবস্থা করুন।' ঘটনা হল, কয়েকদিন আগেই এই ১০০ দিনেরল কাজের বকেয়া আদায়ের দাবি জানাতে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছিলেন তৃণমূল সাংসদরা। তাঁদের অভিযোগ ছিল, কেন্দ্রীয় গ্রামোন্নয়ন প্রতিমন্ত্রী সময় দিয়েও দেখা করেননি। দেখা না করে কিছুতেই তাঁরা ফিরবেন না, এই মর্মে কৃষি ভবনে বেশ কয়েক ঘণ্টা বসে থাকতে দেখা যায় তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ দোলা সেন, মহুয়া মৈত্র, শান্তনু সেন, বীরবাহা হাঁসদাদের। কিন্তু তার পর, দিল্লি পুলিশ ঢুকে কার্যত টেনেহিঁচড়ে তাঁদের বের করে দেয় বলে অভিযোগ। প্রতিবাদে এই রাজ্যে সরব হন তৃণমূল নেতাকর্মীরা।

থামবে না...
রাজ্যের শাসকদল সাফ জানিয়ে দিয়েছিল, দিল্লিতে যা-ই হয়ে থাক, বকেয়া আদায় না হওয়া পর্যন্ত এই আন্দোলন থামবে না। এদিন তাই রাজভবন অভিযান ছিল তাঁদের। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডাকে রবীন্দ্র সদনের সামনে থেকে মিছিল করা হয়। কিন্তু যখন এই মিছিল হচ্ছে, তখন উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গিয়েছেন রাজ্যপাল। ঘটনাচক্রে সেখানেও একই জিনিস নিয়ে অভিযোগ শুনতে হল তাঁকে।

 

আরও পড়ুন:ইউজিসি নির্ধারিত যোগ্যতা নেই', যোগেশচন্দ্র চৌধুরী ল কলেজের অধ্যক্ষকে অপসারণের নির্দেশ হাইকোর্টের

 

সেরা শিরোনাম

BJP News: তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
তোলাবাজির প্রতিবাদ করায় দলেরই একাংশের হাতে আক্রান্ত হওয়ার অভিযোগ, গ্রেফতার হয়নি কেউই, পুলিশের ভূমিকায় ক্ষুব্ধ BJP বিধায়ক
District News: ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
ক্লাস নাইনের হাফ ইয়ারলি পরীক্ষায় ভাল রেজাল্ট, ছেলেকে BMW কিনে দিলেন বাবা!
Kolkata News: ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
ক্যাম্পাসে স্বামী বিবেকানন্দর ছবির পোস্টারে আপত্তিকর শব্দ, দুই পড়ুয়াকে বহিষ্কার করল প্রেসিডেন্সি কর্তৃপক্ষ
CM Suvendu Adhikari: পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..
পুরভোটে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ রাজ্য সরকারের, মুখ্যমন্ত্রী জানিয়েছেন..

ভিডিও

Hangla Bhog Compitition 2026 | বেছে নেওয়া হল হ্য়াংলা পুজোর সেরা ভোগ ২০২৬-এর বিজয়ীদের |
Dhanteras 2026 | ধনতেরসে সেনকো গোল্ড অ্য়ান্ড ডায়মন্ডস এবং বি সরকার জহুরি-তে দেখা গেল চোখে পড়ার মতো ভিড়
Malda News: মালদা জেলার ২টি নার্সিংহোমকে জরিমানা, ৪টি নার্সিংহোমকে নোটিস
Abhishek Banerjee: তৃণমূলের পার্টি অফিসে টাকা উদ্ধারকাণ্ডে অভিষেকের নিশানায় পুলিশ | TMC | ABP Ananda
Abhishek Banerjee:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Virat Kohli: ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
ফের এক ম্যাচ, আবারও কোহলির সামনে বিরাট রেকর্ড গড়ার সুযোগ
DA News: কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
কবে মিলবে বকেয়া ডিএ ? রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর
Post Office Vs SBI RD : পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
পোস্ট অফিস না স্টেটব্যাঙ্কে রেকারিং করবেন ? মাসে ১০,০০০ টাকা ১০ বছরের জন্য রাখলে কোথায় বেশি লাভ ? 
CM Suvendu Adhikari: পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর,
পালাবদলের রাজ্যের নতুন শিল্প নীতি ঘোষণা মুখ্যমন্ত্রীর, "রাজ্য জমি কিনে.."
News Live Update: 'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
'রাজ্যে বন্ধ হয়ে গেছে তোলাবাজি, অভিযোগ জানালে ১৫ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হচ্ছে', কী বার্তা মুখ্যমন্ত্রীর ?
Jeetu-Srijla: জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
জিতু আর সৃজলার মান-অভিমান... দেখেই দুর্নিবার গান ধরলেন, 'গল্প হল শুরু..'
Embed widget