এক্সপ্লোর

Haimanti Gopal : হৈমন্তী কি সম্পর্কে ছিলেন ? নাকি বিচ্ছেদ হয়েছিল গোপালের সঙ্গে? ব্যাঙ্ক নমিনি ঘিরে চাঞ্চল্যকর তথ্য

Haimanti Ganguly Gopal Dalapati Update : হৈমন্তীর মা দাবি করেন, মেয়ের ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। কিন্তু, বেহালার ফ্ল্যাটের বাসিন্দারা দাবি করছেন, জানুয়ারিতেও দেখা গিয়েছিল দু-জনকে।

প্রকাশ সিন্হা, হিন্দোল দে, ঋত্বিক প্রধান, কলকাতা : হৈমন্তী গঙ্গোপাধ্যায়, গোপাল দলপতি। এই মুহূর্তে শিরোনামে দুইজনের নাম। একদিকে যখন পরিবার দাবি করছে, তাঁদের বিচ্ছেদ হয়ে গিয়েছে। তখনই আবার জানা যাচ্ছে, তাঁরা একসঙ্গেই থাকতেন। তাহলে কার দাবি সত্যি ? 

শুক্রবার হৈমন্তীর মা দাবি করেন, গোপাল দলপতির সঙ্গে মেয়ের ডিভোর্স হয়ে গেছে অনেক বছর আগে। কিন্তু, বেহালার ফ্ল্যাটের বাসিন্দারা দাবি করছেন, জানুয়ারিতেও দেখা গিয়েছিল দু-জনকে। এমনকী জানুয়ারি পর্যন্ত, গোপালের ব্যাঙ্ক অ্যাকাউন্টে নমিনি ছিলেন হৈমন্তী। দু-জনের নামে সংস্থাও আছে। 

হৈমন্তীর মা দাবি করছেন, গোপাল দলপতির সঙ্গে মেয়ের বিয়ে হলেও, পরে ডিভোর্স হয়ে গেছে। কিন্তু, হৈমন্তীর মায়ের এই দাবি প্রতিবেশীদের একাংশ যেমন মানতে চাইছেন না, তেমনই বিভিন্ন তথ্য অন্য কথা বলছে। 

আরও পড়ুন :

ধার নিয়ে দেননি ফেরৎ, ব্যাঙ্কে বেনামে ঋণ, বিশাল-বিশাল গাড়িতে যাতায়াত, সন্দেহজনক উত্থান গোপালের

ফ্ল্যাটের দরজা তালাবন্ধ থাকলেও, ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক দাবি করছেন, জানুয়ারির শেষেও দেখা গেছিল গোপাল ও হৈমন্তীকে। ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অঙ্কুর দে এবিপি আনন্দ-কে জানান, ২০২৩-এর জানুয়ারির শেষ সপ্তাহে যুগলকে দেখা গিয়েছিল এই ফ্ল্যাটে।           

একটি বেসরকারি ব্যাঙ্কের বড়বাজার শাখায় যুগলের অ্যাকাউন্ট রয়েছে, গোপাল দলপতি ওরফে আরমান গঙ্গোপাধ্যায়ের। কাগজের তথ্য বলছে, চলতি বছরের ৩০ জানুয়ারি পর্যন্ত,  নমিনি ছিলেন হৈমন্তী গঙ্গোপাধ্যায়। এখানেই শেষ নয়, কেন্দ্রীয় বাণিজ্য বিষয়ক মন্ত্রকের অধীনে, রেজিস্ট্রার অফ কোম্পানিসের নথিতে তথ্য বলছে, ২০১৩-র মার্চে তৈরি হওয়া এই কোম্পানির ডিরেক্টর পদে দু-জন রয়েছেন। প্রথম নামটিই হচ্ছে হৈমন্তী গঙ্গোপাধ্যায়ের। উল্লেখ রয়েছে একটি কোম্পানির নাম, হৈমন্তী অ্যাগ্রো প্রোডাক্টস প্রাইভেট লিমিটেড। আর ডিরেক্টর হিসেবে দ্বিতীয় নাম গোপাল দলপতির। অফিসের ঠিকানা ডালহৌসি!

রহস্যজনকভাবে এখানে দেওয়ালে লেখা রয়েছে, অফিসের টাইমিং রাত ১২টা থেকে সন্ধে সাতটা।  তার নীচে দেওয়া একটি ফোন নম্বর! একাধিক ঠিকানার উল্লেখ মিলেছে, যেখানে হৈমন্তী গঙ্গোপাধ্যায় থাকেন বা তাঁর অফিস থাকার কথা বলা হয়েছে। তেমনই একটি ঠিকানা হল হাওড়ার জগাছা।  হৈমন্তীর পাশাপাশি, যে গোপাল দলপতি এখন সবার চর্চার বিষয়, তাঁর পৈতৃক বাড়ি হল পূর্ব মেদিনীপুরে ভূপতিনগর থানার বাজকূলে। গোপালের মা জানান, ' বিয়ে করেছে কলকাতার মেয়েকে, ভালবাসা করে বিয়ে করেছে।  বউমা দু'বছর আগে এসেছিল। এখানে তাঁর পোষায় না। কলকাতার মেয়ে তো..'

তাহলে কোথায় গোপাল দলপতি? কোথায় হৈমন্তী?

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live: রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
রাজ্যের প্রাক্তন মন্ত্রীর দেহ উদ্ধার, ৫ বারের বিধায়কের মৃত্যু ঘিরে রহস্য
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
North 24 Parganas News: রাজ্যের এই অংশে আচমকাই চলল গুলি ..
Former State Minister Asish Banerjee Death Mystery:
"রাতেও আমরা সবাই বসে গল্প করেছি..", রাজ্যের প্রাক্তন মন্ত্রীর রহস্যমৃত্যুতে বাকরুদ্ধ আশিস বন্দ্যোপাধ্যায়ের ভাই
Rampurhat TMC Leader Death Mystery: ‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার
‘দুর্নীতি করিনি’, লেখা রয়েছে নোটে, রাজ্যের প্রাক্তন মন্ত্রী, ডেপুটি স্পিকার, বর্ষীয়ান তৃণমূল নেতার ঝুলন্ত দেহ উদ্ধার

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
রবিতে দুর্যোগ, সোমেও দিনভর ঝড়বৃষ্টি, জারি লাল-কমলা-হলুদ সতর্কতা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও
RG Kar Case: RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও,
RG Kar-এ অভয়ার খুন-ধর্ষণের মামলায় অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবি BJP বিধায়ক রত্নার, নিশানা মমতাকেও, "এরা যা অত্যাচার করেছে, মেয়েটার ওপর .."
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
Suspected Terrorist Arrested: জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
জঙ্গি সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেফতার বাদুড়িয়ার যুবক, ধৃতের সঙ্গে পাক জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে বলে অভিযোগ
RRB JE Vacancy: রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ৩৯৯৩টি, কারা আবেদনের যোগ্য ? শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 16 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Embed widget