এক্সপ্লোর

Gopal Dalapati : ধার নিয়ে দেননি ফেরৎ, ব্যাঙ্কে বেনামে ঋণ, বিশাল-বিশাল গাড়িতে যাতায়াত, সন্দেহজনক উত্থান গোপালের

সেই গোপালকে ঘিরেই এখন তোলপাড় গোটা রাজ্য়!কোথায় তিনি?কোন দলপতির হাত তাঁর মাথায় ছিল?

সঞ্চয়ন মিত্র, কলকাতা : অঙ্কের শিক্ষক থেকে এক্কেবারে দুর্নীতির জটিল অঙ্কে। এবার, 'গোপাল ( উদজোত অোতোজোূগ ) স্যারের কোচিং'-এর হদিশ পেল এবিপি আনন্দ। দমদম ক্যান্টনমেন্টের ১৯ নম্বর পোস্ট অফিস রোড। স্থানীয় সূত্রে খবর, ২০০৪-২০০৫ সালে  একটি বাড়ি ভাড়া নিয়ে কোচিং শুরু করেন গোপাল দলপতি।

দমদম ক্যান্টনমেন্টে ১৯ নম্বর পোস্ট অফিস রোড। এখানেই ভাড়া থাকতেন গোপাল।  জানা যাচ্ছে, এলাকায় তিনি আগেই একটি অন্য কোচিং সেন্টারে অঙ্ক করাতেন, তাঁর যথেষ্ট নামডাক ছিল, পরবর্তীকালে তিনি নিজে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন ও কোচিং করাতেন। মূলত পড়াতেন, সায়েন্স ও কমার্সের অঙ্ক করাতেন।

স্থানীয়দের দাবি, একটা সময় সকাল থেকে রাত পর্যন্ত শ'খানেক ছাত্র-ছাত্রী এখানে পড়তে আসত গোপাল স্যরের কোচিং-এ। প্রতিবেশীর দাবি, গোপাল স্যারের কোচিং বলে নাম-ডাক ছিল বেশ। স্থানীয়দের দাবি, গোপাল দলপতি একসময় ধার-দেনায় জড়িয়ে পড়েন। সন্দেহ হওয়ায় উঠে যেতে বলেন বাড়িওয়ালা। ভেঙে যায় 'গোপাল স্যরের কোচিং'!

আরও পড়ুন :

অর্পিতার পর হৈমন্তী, নিয়োগ দুর্নীতির কেন্দ্রে দুই নারী , দুজনের কী মিল ! দেখুন


বাড়িওয়ালা মৃণাল দাশগুপ্তর দাবি, তাঁর কাছে ৫০ হাজার চেয়েছিলেন গোপাল।   পরে পাওয়ানাদাররা আসতে লাগল, অনেক অভিভাবক এসে টাকা চাইত। বিয়ে হল, তা নিয়ে অনেক গোলমাল হল, আমরা মিটিয়ে দিলাম, পরে শুনেছি ডিভোর্স হয়ে গেছে। পরে বেপাত্তা হয়ে যায়, পরে প্রচুর পুলিশও এসেছিল তাঁর কাছে। বাড়ির ঠিকানা নিয়ে ধার নেন গোপাল ব্যাঙ্ক থেকে। পরে তাঁর কাছে ব্যাঙ্ক ম্যানেজারের ফোন আসত।

অন্যদিকে আবার এবিপি আনন্দর ক্যামেরার সামনে মুখ খুলেছেন দলপতির প্রথম স্ত্রীর বাবা। গোপালের প্রাক্তন শ্বশুর তপন রায়চৌধুরীর দাবি, গোপাল ভাল ছিল না। আমার মেয়েকে ভুল বুঝিয়ে বিয়ে করেছিল। গোপালের সঙ্গে এমন কিছু হয়েছিল, যাতে মেয়ে ওকে ছেড়ে চলে আসে। ১৩ বছর আগে ডিভোর্স হয়ে যায়। গোপালকে মেরেওছিলাম। তিহাড় জেলে বন্দি ছিল কেন জানতে চাওয়ায়, গোপাল জানায়, জেল দেখতে গিয়েছিল। এমনই দাবি করলেন গোপাল দলপতির প্রাক্তন শ্বশুর। হৈমন্তী গঙ্গোপাধ্যায়কে চেনেন না বলেও তিনি জানিয়েছেন।                                                

সেই গোপালকে ঘিরেই এখন তোলপাড় গোটা রাজ্য়! কোথায় তিনি? কোন দলপতির হাত তাঁর মাথায় ছিল? আসল সেই দলপতি অবধি কি পৌঁছতে পারবে ইডি-সিবিআই?

 

সেরা শিরোনাম

Suvendu Adhikari : বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
বন্ধ হতে পারে স্কুলপড়ুয়াদের স্মার্টফোন কেনার টাকা দেওয়া? দেওয়া হতে পারে শিক্ষমূলক ট্যাব? মুখ্যমন্ত্রীর বড় ভাবনা
West Bengal News Live : ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
ইন্দ্রনীলের বাড়িতে ED, মারাত্মক অভিযোগ, এই মুহূর্তে সবচেয়ে বড় খবর
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
জ্ঞানেশকাণ্ডে একজোট সব বিরোধী, দিল্লি চললেন মমতা-অভিষেক, কী পরিকল্পনা?
Hasirani Rath : নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?
নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানির মাধ্যমিক পাশের সালে গরমিল মামলা, হাইকোর্ট কী জানাল?

ভিডিও

SRFTI Clash: ABGP-র বিরুদ্ধে হামলার অভিযোগ ক্যাম্পাসের আবাসিক ছাত্রদের,
Bad Road Condition: কলকাতা থেকে জেলা, পুজোর আগে বিভিন্ন জায়গায় রাস্তার বেহাল দশার ছবি! Kolkata
ED on Indranil Sen: দুর্গাপুজোকে সামনে রেখে কোটি কোটি টাকা দুর্নীতির অভিযোগ, ইন্দ্রনীলের বাড়িতে ED
Nandigram News: নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসিরানি রথের বিরুদ্ধে কংগ্রেসের মামলা খারিজ হাইকোর্টে
NIA Investigation: রাজ্যে জঙ্গি-যোগের অভিযোগে ফের গ্রেফতার! বজবজে NIA-র জালে যুবক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Drug Control News : প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
প্রেসক্রিপশন ছাড়া আর পাবেন না এই ওষুধ, জানিয়ে দিল সিডিএসসিও
Assam Home Stay Woman Death : হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
হোম-স্টে তে অত্যাচার করে খুন? পুরুষসঙ্গীর সঙ্গে আসাই কাল হল? পরতে পরতে রহস্য
Bangkok Flood: ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
ভয়ঙ্কর বৃষ্টিতে জলায় তলায় ব্যাংকক, বানভাসি গোটা শহর, কিলবিল করছে সাপ, ভয়াবহ পরিস্থিতি
NIA Operation: পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
পশ্চিমবঙ্গে ছড়িয়ে জামাতের মডিউল? রাজ্যের ৫ জায়গায় তল্লাশি NIA-এর
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
BJP News: শব্দ দূষণের প্রতিবাদ করায় বিজেপি নেতাকে ডিম বিজেপি কর্মীদের, শোরগোল রাজ্যে
Tata Sons: শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
শেয়ার বাজারে Tata Sons-কে লিস্ট করতে চাপ, বাঁচতে নয়া পরিকল্পনা টাটা গ্রুপের, কী করতে চাইছে টাটা ট্রাস্ট?
Winter: এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
এবছর শীত আগে ঢুকছে ? নেপথ্যের কারণ এল-নিনো ? জানুন আইএমডি-র বড় পূর্বাভাস
Mecheda News: দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
দোকানদারদের কাছ থেকে তোলাবাজির অভিযোগ BMS নেতা পরিচয় দেওয়া ৩ জনের বিরুদ্ধে, মেচেদায় গ্রেফতার
Embed widget