এক্সপ্লোর

Halisahar Blast: মাটির নীচে মজুত ছিল বোমা! হালিশহরে বিস্ফোরণস্থল থেকে উদ্ধার দেহাংশ, আটক ১

Halisahar Blast: বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, তার অভিঘাতে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয়।

হালিশহর: বিগত ২৪ ঘণ্টা ধরে তুঙ্গে রাজনৈতিক তরজা। দোষারোপ, পাল্টা দোষারোপের পালা চলছেই। কিন্তু বিস্ফোরণের (Halisahar Blast)অভিঘাত এখনও কাটিয়ে উঠতে পারছেন না হালিশহরবাসী। তার মধ্যেই শুক্রবার গঙ্গার ঘাটে বিস্ফোরণস্থল থেকে মিলল দেহাংশ। এ দিন ঘটনাস্থলে গিয়েছিলেন ফরেন্সিক বিভাগ এবং বম্ব স্কোয়াডের আধিকারিকরা। তাঁরাই দেহাংশ উদ্ধার করেন। 

পুলিশের সন্দেহ, মাটির নীচে বোমা মজুত করে রাখা ছিল। তা থেকেই তীব্র শব্দে বিস্ফোরণ ঘটে এবং তাতেই মৃত্যু হয় প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে,  ১৫ ফুট দূরে ছিটকে পড়ে তাঁর দেহ। নৈহাটি থানার পুলিশ বিষয়টি তদন্ত করে দেখছে। এখনও পর্যন্ত এই ঘটনায় এক জনকে আটক করেছে পুলিশ। সন্দেহভাজন আরও দু’জন নিখোঁজ। 

বৃহস্পতিবার দুপুর ৩টে নাগাদ আচমকাই তীব্র বিস্ফোরণ ঘটে উত্তর ২৪ পরগনার (North 24 Parganas News) নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে। বিস্ফোরণ এতটাই তীব্র ছিল যে, তার অভিঘাতে প্রায় আড়াই ফুট গভীর গর্ত তৈরি হয় ঘটনাস্থলে। তাতে মৃত্যু হয় সুমিত সিংহ নামের ১৯ বছরের এক কলেজ পড়ুয়ার। ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজে পাঠরত ছিলেন তিনি। পুলিশ এসে তাঁর ছিন্ন-বিচ্ছিন্ন দেহ উদ্ধার করে। 

আরও পড়ুন: Halisahar Blast: হালিশহরে গঙ্গার ঘাটে ভয়াবহ বিস্ফোরণ, কলেজ পড়ুয়ার মৃত্যু

 এই ঘটনাকে ঘিরে গত কালথেকেই রাজনৈতিক উত্তাপ বেড়েছে হালিশহরে। ব্যারাকপুরের বিজেপি (BJP) সাংসদ অর্জুন সিংহের (Arjun Singh) দিকে আঙুল তুলেছে তৃণমূল। তাদের অভিযোগ, অর্জুনের নির্দেশে সেখানে বোমা তৈরি হচ্ছিল। তা ফেটেই বিস্ফোরণ ঘটেছে। যদিও এই ঘটনার সঙ্গে তৃণমূল (TMC_ আশ্রিত দুষ্কৃতীদের স‌ংযোগ রয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছেন অর্জুন। নিজেদের গা বাঁচাতে তৃণমূল তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে বলে দাবি অর্জুনের।

অর্জুনের এলাকা বলে পরিচিত ভাটপাড়ায় এমনিতেই হিংসা লেগে থাকে। নেতাজির জন্মজয়ন্তীতেও মাল্যদান ঘিরে সেখানে তুমুল অশান্তি বাঁধে। এমনকি গুলি চলার খবরও সামনে আসে। তার মধ্যেই বিস্ফোরণের ঘটনা। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jharkhand Student Protest : রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
রাঁচিতে পড়ুয়াদের বিক্ষোভে পুলিশের লাঠিচার্জ , জলকামান, প্রতিবাদে আজ বনধ ডাকল BJP
West Bengal News : তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কী নির্দেশ সুপ্রিম কোর্টের? আজকের বড় খবর
Mamata Banerjee News : মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
মমতার গাড়ি ঘিরে বিক্ষোভের প্রতিবাদ কর্মসূচিতে 'ঋতব্রত তৃণমূলে'র ৩ বিধায়ক, '২০-২৩ জনের পুরোদস্তুর নিন্দা'
Mamata Banerjee: 'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু
'উনি লাশের রাজনীতি করতেই ভালোবাসেন, বাবা যেদিন মারা গেলেন...', মমতাকে নিয়ে কী বললেন মুকুলপুত্র শুভ্রাংশু

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget