এক্সপ্লোর

Halisahar Blast: হালিশহরে গঙ্গার ঘাটে ভয়াবহ বিস্ফোরণ, কলেজ পড়ুয়ার মৃত্যু

বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত। গঙ্গার পাড়ে মজুত বোমা বিস্ফোরণ, অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম।

সমীরণ পাল, হালিশহর: হালিশহরের (Halisahar) জগন্নাথ ঘাটে বিস্ফোরণ (Halisahar Blast)। বোমা ফেটে মৃত্যু হল প্রথম বর্ষের এক কলেজ পড়ুয়ার। বিস্ফোরণের অভিঘাতে ঘটনাস্থলে প্রায় আড়াই ফুট গর্ত হয়ে গিয়েছে বলে খবর। গঙ্গার পাড়ে মজুত বোমা থেকেই বিস্ফোরণ বলে অনুমান পুলিশের। ঘটনাস্থলে যাচ্ছে ফরেন্সিক টিম। স্থানী সূত্রে খবর, বৃহস্পতিবার বিকেলে নৈহাটি থানার অন্তর্গত হালিশহর কোনা মোড় গঙ্গার ঘাটে হঠাৎই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। ঘটনা আরও বেশ কয়েকজন আহত হয়েছে বলে স্থানীয় সূত্রে জানা গিয়েছে।

গঙ্গাপাড়ে হঠাৎই বিস্ফোরণ। যার অভিঘাতে আড়াই ফুট গভীর গর্ত হয়ে গেল রাস্তায় ঘটনাস্থলেই প্রাণ গেল এক কলেজ পড়ুয়ার। প্রজাতন্ত্র দিবসের পরদিন এই ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার হালিশহরের জগন্নাথ ঘাট এলাকায়‍। যাকে কেন্দ্রে করে ফের সরগরম উত্তর ২৪ পরগনার রাজনীতি। 

প্রত্যক্ষদর্শীদের দাবি, দুপুর সাড়ে ৩টের পর। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। খবর পেয়ে ঘটনাস্থলে এসে মৃতদেহ উদ্ধার করে নৈহাটি থানার পুলিশ। মৃতের নাম সুমিত সিংহ। বয়স ১৯ বছর। তিনি ব্যারাকপুর সুরেন্দ্রনাথ কলেজের বাণিজ্য বিভাগের প্রথম বর্ষের ছাত্র ছিলেন। 

এই ঘটনায় বিজেপির দিকে আঙুল তুলেছে রাজ্যের শাসক দল। অভিযোগ উড়িয়ে পাল্টা জবাব দিয়েছে পদ্ম শিবির। 

নৈহাটির  তৃণমূল বিধায়ক পার্থ ভৌমিকের কথায়, অর্জুন সিংহের নির্দেশে বিট্টু জয়সোয়াল বোমা তৈরি করছিল। সেই বোমা ফেটে মৃত্যু হয়েছে। ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংহের কথায়, দুষ্কৃতীদের সঙ্গে তৃণমূলের যোগাযোগ। মিথ্যে অভিযোগ করা হচ্ছে।

এদিন বিস্ফোরণের খবর পেয়ে ঘটনাস্থলে আসে আসে বিপর্যয় মোকাবিলা দল। আসেন  ব্যারাকপুরের পুলিশ কমিশনারও। গত ২৩ জানুয়ারি। নেতাজির মূর্তিতে মাল্যদানকে কেন্দ্র করে তৃণমূল-বিজেপি অশান্তিতে রণক্ষেত্র হয়ে ওঠে ভাটপাড়া! চলে গুলিও। 

সেই ঘটনার রেশ কাটতে না কাটতে এবার বিস্ফোরণে মৃত্যু হল হালিশহরে। শুক্রবার ঘটনাস্থলে যাবে ফরেন্সিক টিম ও বম্ব স্কোয়াড। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : 'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
'মাদ্রাসাগুলো থাকা উচিত নয়, মাদ্রাসাগুলোতে জিহাদি তৈরি হচ্ছে', বিস্ফোরক মন্তব্য তসলিমা নাসরিনের
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Dilip Ghosh: 'বিজেপির বহু নেতা তোলাবাজির মধুতে আসক্ত' ! কারা তাঁরা ? বিস্ফোরক দিলীপ ঘোষ
Tripura CM in Tarakeswar: তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
তারকেশ্বরে ফের পুষ্পবৃষ্টি, জল ঢালতে এলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা
Taslima Nasrin:
"শুধু জয়কে অপমান নয়, ওটা আমাকেও অপমান করা...", রবীন্দ্র সদনের ঘটনায় ক্ষোভ প্রকাশ করলেন তসলিমা নাসরিন

ভিডিও

Jaish-E-Mohammed Terrorist Arrested | কীভাবে নিয়োগ হামিমদের? কী বললেন ব্রিগেডিয়ার দাস?
Birbhum Tulu Mondal | ট্রেড লাইসেন্স ছাড়াই কোটি-কোটি টাকার ব্যবসা চালাচ্ছিল 'স্টোন-কিং' টুলু?
East Bengal | বরানগর ইস্টবেঙ্গল পরিবারের ১০৭ তম জন্ম দিবস পালন
Birbhum Tulu Mondal | মঙ্গলকোটে টুলু মণ্ডলের আত্মীয়র বাড়িতে পুলিশি হানা
Census 2027: শুরু জাতিভিত্তিক জনগণনা, সেলফ এনুমারেশন করার জন্য, কীভাবে করবেন ওয়েবসাইটে ফিলাপ ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget