এক্সপ্লোর

Hamim Mondal Case: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী

Hamim Mondal Case Update: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। হামিম, অর্পিতার পর এসটিএফ-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী।

কলকাতা: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি। হামিম, অর্পিতার পর এসটিএফ-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী।এবার  হাওড়ার বেলিলিয়াস রোড থেকে  বেঙ্গল STF-এর হাতে গ্রেফতার আদিত্য সিং ওরফে রাজু। জঙ্গিদের টার্গেট ছিলেন পুর প্রতিমন্ত্রী উমেশ রাই। হামিম-অর্পিতাকে উমেশ রাইয়ের ছবি দিয়েছিল আদিত্য, দাবি তদন্তকারীদের। হামিম, অর্পিতাকে জেরা করে গ্রেফতার আদিত্য সিং। 

আরও পড়ুন, বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

পিলখানায় হামিম মণ্ডলের বাড়ির দূরত্ব প্রায় ২ কিলোমিটার। আর পুর ও নগরোন্নয়ন দফতরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের বাড়ি আড়াই কিলোমিটার।  STF সূত্রে দাবি, আদিত্যকে জঙ্গি কার্যকলাপে নিযুক্ত করেছিল হামিম। মন্ত্রী উমেশ রাইয়ের পরিবারের যাবতীয় তথ্য ও ছবি তুলে এনক্রিপটেড অ্যাপের মাধ্যমে হামিম ও অর্পিতাকে পাঠিয়ে দেওয়ার কাজটা করেছিল আদিত্য সিং। ধৃতদের মোবাইল ফোন ও বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করার পর ষড়যন্ত্রটা ফাঁস হয়ে যায়। এরপরই আদিত্যের বাড়িতে পৌঁছে যায় STF-এর টিম। নিয়ে যাওয়া হয় তাঁর ল্যাপটপ। জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয় কলেজ পড়ুয়াকে।

জঙ্গি হামিম মণ্ডলের সঙ্গে সরাসরি যোগ ছিল আদিত্য সিং-এর তেমনটাই বেঙ্গল STF সূত্রে খবর, এই আদিত্য সিংকে গত শনিবার বেঙ্গল STF-এর তদন্তকারী আধিকারিকরা প্রথমে আটক করে, তার থেকে একটি ল্যাপটপ পাওয়া যায়, বেশকিছু নথিপত্র পাওয়া যায়। তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করার পর, তাঁকে বেঙ্গল STF-এর তদন্তকারীরা নিশ্চিত হন যে এই হামিমের সঙ্গে আদিত্যর সরাসরি যোগ ছিল। 

STF-এর জালে ধরা পড়েছেন জঙ্গি হামিম মণ্ডল। এবার এই হামিমেরই একটি দোকানের হদিশ মিলল হাওড়ার পিলখানায়। তবে প্রিন্টিং-এর আড়ালে ঠিক কী চলত এই দোকানে?  এখান থেকেই কি যাবতীয় জঙ্গি কার্যকলাপ চালাত হামিম? প্রশ্নের উত্তর খুঁজছেন STF-এর তদন্তকারীরা।হাওড়া পিলখানার এঁদো গলি থেকে বর্ধমানের অভিজাত আবাসনে ঘাঁটি। শেষমেশ সেখান থেকেই STF-এর জালে। জঙ্গি হামিম মণ্ডল আপাতত হাজতে। তাকে জেরা করে জানার চেষ্টা চলছে, কবে থেকে জঙ্গিগোষ্ঠীর সঙ্গে তার যোগাযোগ? কতদিন ধরে সে মুখ্য়মন্ত্রীর গতিবিধি ট্র্য়াক করছিল? এরপরের প্ল্য়ান কী ছিল?

বর্ধমানের আগে হামিম মণ্ডল থাকত হাওড়ার পিলখানায়। সেখান থেকেই কি জঙ্গি কার্যকলাপের সঙ্গে জড়িয়ে পড়েছিল সে?সন্দেহ উস্কে দিয়েছে এঁদো গলির মধ্য়ে হামিমের এই কারখানা।পিলখানার এঁদো গলির মধ্যে এই বিল্ডিংয়ের এক তলায় খোঁজ মিলল এই ঘরের। বাইরে থেকে তালা বন্ধ। অথচ ভিতরে জ্বলছে লাইট-ফ্যান। STF সূত্রে দাবি, এই ঘরটিকে কারখানা হিসেবে ব্যবহার করত জঙ্গি হামিম। ভিতরে চলত পোশাকের বারকোড প্রিন্টিং, স্ক্যানার, লেবেল সলিউশন, ট্যাগ বানানোর কাজ। সেই সঙ্গে স্মার্ট আইডি কার্ড-ও বানানো হত এখানে। মহিলা, পুরুষ মিলিয়ে বেশ কয়েকজন কাজ করতেন।প্রশ্ন উঠছে, এই কারখানায় কি শুধু এসব কাজই হত? নাকি কাজের আড়ালে এখান থেকেই জঙ্গি নেটওয়ার্ক অপারেট করত হামিম? 

 

Advertisement

সেরা শিরোনাম

News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Durga Puja: কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
কাঞ্চনবর্ণা প্রতিমা, মহালয়ার সন্ধ্যায় কালী আরাধনা! বৈকুণ্ঠপুর রাজবাড়ির দুর্গাপুজোয় অভিনবত্ব
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
West Bengal Live Blog: দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
দিল্লিতে ধর্না দিয়ে আটক মমতা, দোলা, ডেরেকরা, পরে দ্বারকা থানা থেকে মুক্ত
Advertisement

ভিডিও

Delhi Protest:
Sukanta Majumdar: উন্নয়নের দিশা নির্ধারণের গুরুত্বপূর্ণ সুযোগ Kolkata-বাসীর সামনে: সুকান্ত মজুমদার
CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget