এক্সপ্লোর

Abhishek Banerjee: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

SC On Abhishek TMC: দেশের বাইরে এবার যেতে পারবেন কি অভিষেক ? আজ কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট

কলকাতা: বিদেশ যেতে পারবেন অভিষেক? তৃণমূলের অ্যাকাউন্ট ফ্রিজ মামলার ভবিষ্যৎ কী? আজ জোড়া মামলায় কী নির্দেশ দেবে সুপ্রিম কোর্ট? মূলত আদালতের নির্দেশ ছাড়া দেশ ছাড়তে পারবেন না তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেকের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত বহাল থাকবে এই রক্ষাকবচ, শুনানিতে এই মর্মেই নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

আরও পড়ুন," পুলিশই হোক, আর BJP-র নেতা, এসব করলে পার্টি রেয়াত করবে না ", নাম না করে দলীয় কর্মীদের একাংশকে কড়া বার্তা শমীকের

অপরদিকে, পুলিশের তরফে তৃণমূলের ৩টি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডেবিট ফ্রিজ করে দেওয়া হয়।পরে ECIR দায়ের করে তদন্তে নেমে ED তরফে ফ্রিজ করে দেওয়া হয় অ্যাকাউন্টগুলিতে থাকা সমস্ত টাকা। যা নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট তৃণমূল'। দৃষ্টি আকর্ষণ করা হয় বিচারপতি কৃষ্ণ রাওয়ের।অন্যদিকে, এই অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলাতেই  কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় ব্যাঙ্ক কর্তৃপক্ষ। সেসময় কয়েকটি শর্ত বেঁধে বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন, দৈনন্দিন কাজ ও মামলার খরচের জন্য ৩টি অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে। তবে অ্যাকাউন্টগুলি পরিচালনার ভার 'কালীঘাট তৃণমূল'-এর হাতে থাকবে না। সেগুলি পরিচালনা করবেন আদালতের নিয়োগ করা একজন স্পেশাল অফিসার।

এদিকে ED-র ফ্রিজ করা ৩টি অ্যাকাউন্ট আদালতের নজরদারিতে ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় 'কালীঘাট-তৃণমূল'। সেই আবেদন খারিজ করে সোমবার বিচারপতি কৃষ্ণ রাও জানিয়ে দেন, আপাতত ওই সংক্রান্ত মামলায় কোনও হস্তক্ষেপ করবেন না তিনি। তৃণমূলের তহবিল সংক্রান্ত মামলায়, চলতি মাসের ৭ তারিখ, কলকাতার কয়েকটি জায়গায় অভিযান চালায় ED.তৃণমূল আমলে দলীয় তহবিল থেকে সন্দেহজনক লেনদেনের অভিযোগে, ৩টি অ্যাকাউন্টে থাকা ৪৪০ কোটি ৪২ লক্ষ টাকা ফ্রিজ করে দেয় ED.

প্রসঙ্গত, মাটি চুরি, ত্রাণ দুর্নীতি, সেবাশ্রয় থেকে করোনাকালীন শিবিরের পর সম্প্রতি জমি হস্তান্তর সংক্রান্ত বিতর্কে জড়ায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম। মহেশতলা থানায় অভিযোগ দায়ের করলেন বিজেপি নেতা অভিজিৎ দাস ববি। বিজেপি নেতা অভিজিৎ দাস ববি বলেন,জমিটা হচ্ছে ৫২ বিঘা। সেই জমিতে ১১টা বড় বড় দিঘি ছিল, পুকুর না দিঘি। সেখানে ক্লজ ছিল যে, ফ্যাক্টরিগুলোতে এক্সটেনশন করতে পারে, কিন্তু  কখনও কমার্শিয়াল কাজ করা যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় ২০১৪ সালে MP হওয়ার পর ২০১৬ সালে একটা সংশোধিত ডিড তৈরি হয়। সেখানে ক্লজগুলোকে কেটে দেওয়া হয় এবং ওখানে লেখা হয়, যেখানে লেখা ছিল যে, ফ্যাক্টরির জন্য এক্সটেন করতে পারবে, তো সেখানে লিখে দেওয়া হয় কমার্শিয়াল পারপাসে ইউজ করতে পারবে, বিক্রিও করতে পারবে।' যদিও পাল্টা জবাব দিয়েছে কালীঘাট তৃণমূল। 

সেরা শিরোনাম

Train Services : জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
জলমগ্ন কলকাতা স্টেশন, এই ট্রেন পরিষেবায় সাময়িক নিয়ন্ত্রণ রেলের ; কী হল সময়সূচি ?
West Bengal News Live : 'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
'তদন্ত রয়ে গেছে সেই তিমিরেই', ফের পথে নামল অভয়া মঞ্চ
Raiganj Incident Update : 'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা 
'খুশিমতো আইন হাতে তুলে নেবেন, এটা কোন নিয়ম ?' এনকাউন্টার নিয়ে সরব বিরোধীরা ; অপব্যবহারের আশঙ্কা
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী

ভিডিও

CM Suvendu Adhikari | পুনরায় খোলা হবে পার্ক, চালু হবে হেলিকপ্টার পরিষেবা, Digha নিয়ে বড় পরিকল্পনা CM Suvendu Adhikari-এর
Kali Puja 2026 |
CM Suvendu Adhikari | তোলাবাজি নিয়ে ফের হুঙ্কার দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget