এক্সপ্লোর

Haridevpur Update: দশমীতে রাত তিনটের পরে খুন অয়ন, দাবি নিহতের বন্ধুর

Haridevpur Murder Update: বন্ধু রাজু প্রামাণিকের দাবি, ওইদিন অয়নের বান্ধবীর বাড়ির বাইরে তিনি অপেক্ষা করছিলেন। একাধিকবার মোবাইল ফোনে দুই বন্ধুর কথা হয়। রাত ৩টে ৩-এ শেষবার কথা হয় বন্ধুর সঙ্গে।

কলকাতা: হরিদেবপুরে অয়ন (Haridevpur Murder Update) মণ্ডলকে খুনের ঘটনায় চাঞ্চল্যকর দাবি বন্ধুর। ওই যুবকের কথামতো খুনের ঘটনা ঘটেছে রাত ৩টের পর। বন্ধু রাজু প্রামাণিকের দাবি, ওইদিন অয়নের বান্ধবীর বাড়ির বাইরে তিনি অপেক্ষা করছিলেন। একাধিকবার মোবাইল ফোনে দুই বন্ধুর কথা হয়। রাত ৩টে ৩-এ শেষবার কথা হয় বন্ধুর সঙ্গে। মাঝে একবার অয়ন জানান, বান্ধবীর মা তাঁর বুকে আঘাত করায়, ব্যথা করছে। এরপর বন্ধুরা সবাই মিলে ওই বাড়িতে যাওয়ার প্রস্তাব দিলে অয়ন আপত্তি করেন। মাঝে ছাদে গিয়েও লুকিয়েছিলেন ওই তরুণ। বন্ধুর দাবি, বান্ধবী ওইদিন বাড়িতেই ছিলেন। বান্ধবীর বাবা আসার পরেই আটকে পড়েন অয়ন। এরপরই মারধর শুরু হয় বলে অভিযোগ।

হরিদেবপুরকাণ্ডে ধৃতদের জেরা করে গতকালই চাঞ্চল্যকর দাবি করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, অয়ন মণ্ডল খুনের ব্লু-প্রিন্ট ছিল বান্ধবীর মায়ের। মারধরে প্ররোচনা দিয়েছিলেন তিনিই। হরিদেবপুরে দশমীর রাতেই বান্ধবীর বাড়িতে মারধরের জেরে মৃত্যু হয় বছর ২১-এর এই যুবকের। খুনের পর দেহ লোপাটের নির্দেশ দেন অয়নের বান্ধবীর বাবা। কিন্তু কী করে নৃশংসভাবে খুন করা হল অয়নকে? দেহ লোপাটের ছকই বা কষা হয়েছিল কীভাবে? পুলিশ সূত্রে খবর, বুধবার দশমীর রাতে বান্ধবীর সঙ্গে ফোনে কথা হয় অয়নের। রাত ১১টা নাগাদ, বান্ধবীর বাড়িতে পৌঁছন অয়ন। কিন্তু সেখানে তখন তাঁর বান্ধবী ছিল না। তাঁর মাকে জিজ্ঞেস করতে, তিনি অয়নকে জানান, মেয়ে অন্য বন্ধুদের সঙ্গে ঘুরতে গেছে। পুলিশ সূত্রে দাবি, এ কথা শোনার পরই অয়নের সঙ্গে তাঁর বান্ধবীর মায়ের কথা কাটাকাটি শুরু হয়। অশান্তি চলাকালীনই বাড়িতে ফেরে বান্ধবী ও তাঁর ভাই। জেরায় ধৃতদের দাবি করেছেন, উত্তেজিত অয়ন তখন চড়াও হন বান্ধবীর উপরে। সূত্রের খবর, উত্তপ্ত পরিস্থিতিতে অয়নকে মারধরে প্ররোচনা দেন বান্ধবীর মা। অভিযোগ, এরপরেই ২১ বছরের অয়নের মাথায় ইট দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই। যুবকের বান্ধবীও বাঁশ নিয়ে তাঁর ওপর ঝাপিয়ে পড়ে। পুলিশ সূত্রে দাবি, মারধরের জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়ে অয়ন। সেখানেই তাঁর মৃত্যু হয়।

হরিদেবপুরে খুনের তদন্তে চাঞ্চল্যকর তথ্য: পুলিশ সূত্রে খবর, টার্গেট ছিল অয়নের মোবাইল ফোন। ওই ফোনে ছিল একাধিক ঘনিষ্ঠ ছবি ও ভিডিও। এই ভিডিও ও ছবি তোলাকে কেন্দ্র করেই বান্ধবী ও তাঁর মায়ের সঙ্গে গণ্ডগোলের সূত্রপাত অয়নের। তাই পরিকল্পনা করেই খুন করা হয় ওই তরুণকে, অনুমান পুলিশের।পুলিশ সূত্রে খবর, বান্ধবীর বাড়ির দোতলার ঘরে খুন হন অয়ন। অথচ ফরেন্সিক পরীক্ষায় এক ফোঁটা রক্তের নমুনা মেলেনি। খুনের পর শুধু দেহ লোপাট নয়, মুছে ফেলা হয় রক্তের দাগ। পুলিশ সূত্রে খবর, দশমীর রাতে অয়ন যখন বান্ধবীর বাড়িতে যান, তখন বাড়িতে একাই ছিলেন বান্ধবীর মা। তাঁর সঙ্গে অয়নের হাতাহাতি হয়। এরপরেই বাড়িতে আসেন অয়নের বান্ধবী, তাঁর বাবা, ভাই ও বন্ধুরা। এরপরই অয়নকে মারধর করা হয় বলে পুলিশের অনুমান। 

আরও পড়ুন: Hooghly News: নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু, ধুন্ধুমার জাঙ্গিপাড়ায়

সেরা শিরোনাম

West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Mahalaya Eden Gardens Program : হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
হাজার হাজার ঢাক, ড্রোন-শো, তারকাশিল্পীর পারফর্ম্যান্স, ইডেনে মহালয়ার মেগা শো, কোন কোন রাস্তায় যান নিয়ন্ত্রণ?
Mamata Banerjee Detained : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ধর্না, মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
News Live Update : মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ
মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল দিল্লি পুলিশ

ভিডিও

CJP Protest Delhi: নয়ডা বর্ডারেও নিরাপত্তার চাদর, মোতায়েন প্রচুর মহিলা পুলিশ | Noida | ABP Ananda
CM Suvendu Adhikari:
CJP Protest Delhi:
Mamata Banerjee News: মমতা বন্দ্যোপাধ্যায়কে আটক করল Delhi Police | CJP Protest
Weather News : পুজোর সময় কি ফের বিগড়ে যেতে পারে বরুণ দেবের মেজাজ? কী বলছে হাওয়া অফিস? | Durga Puja

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget