এক্সপ্লোর

Hooghly News: নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু, ধুন্ধুমার জাঙ্গিপাড়ায়

Hooghly Janipara News: মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি।

সত্যজিৎ বৈদ্য, সোমনাথ মিত্র ও সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যুর ঘটনায় তুলকালাম। জেলা কংগ্রেস নেতৃত্বকে মৃত নাবালিকার বাড়িতে যেতে বাধা স্থানীয়দের। কংগ্রেস নেতাদের রীতিমতো তাড়া করেন তাঁরা। স্থানীয়দের দাবি, মৃত্যু নিয়ে তাঁরা রাজনীতি চান না। কুত্সার রাজনীতি চায় না মানুষ, আক্রমণ তৃণমূলের। কংগ্রেসের প্রতিক্রিয়া এখনও মেলেনি। পাশাপাশি, এদিন জাঙ্গিপাড়া থানায় যায় বিজেপির প্রতিনিধিদল। নাবালিকাকে ধর্ষণ করে খুনের আশঙ্কা প্রকাশ বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা টিবরেওয়ালের।

হুগলির জাঙ্গিপাড়ায় নিখোঁজ নাবালিকার রহস্যমৃত্যু: অন্যদিকে, মৃত নাবালিকার পরিবারের দাবি, দশমীর দিন সাইকেল নিয়ে বেরিয়েছিল ১২ বছরের বালিকা। দেহ উদ্ধার হলেও তার সাইকেলের খোঁজ মেলেনি। পুলিশ সূত্রে খবর, যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে, সেখানে তথ্য প্রমাণের জন্য তল্লাশি শুরু হয়েছে। আজ সকাল থেকে আশপাশের জলাশয়ে ডুবুরি নামিয়ে খোঁজ সাইকেলের চালাচ্ছে হুগলি জেলা গ্রামীণ পুলিশ। ড্রোন উড়িয়েও চলছে তল্লাশি। পাশাপাশি, পুলিশ জানিয়েছে ময়নাতদন্তের রিপোর্ট পেলে জানা যাবে নাবালিকার মৃত্যুর কারণ। 

এদিন দেহ উদ্ধারের ধুন্ধুমার কাণ্ড ঘটে। ঘটনাস্থলে প্রথমে যান কংগ্রেসের নেতৃত্ব। কিন্তু নাবালিকার বাড়িতে যাওয়ার আগেই তাঁদের বাধা দেওয়া হয়। রুখে দাঁড়ান গ্রামবাসীরা। রীতিমতো তেড়ে যান তাঁরা। স্থানীয়দের সাফ কথা, এই মৃত্যু নিয়ে কোনওরকম রাজনীতি চান না তাঁরা। বাধার মুখে শেষপর্যন্ত পড়ে কংগ্রেস নেতৃত্ব চলে যান। এক গ্রামবাসীর কথায়, "আমরা কোনও রাজনীতি চাই না। এসপি এই কেসের দায়িত্ব নিয়েছেন। উনিই দেখছেন।'' বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল বলেন, "পুলিশ যা বলছে তা মানা যায় না। পুলিশ বলছে আরও ৪৮ ঘণ্টা সময় দিতে হবে। দশমীতেই পরিবার জানিয়েছে, মেয়েটি নিখোঁজ। সেই সময় খোঁজ নেওয়া শুরু করলে আজ হয়ত মেয়েটি বেঁচে থাকত। আইনি লড়াইয়ে পাশে থাকতে চাইছি পরিবারের। কিন্তু যেতে বাধা দিচ্ছে পুলিশ।'' এদিন রাজ্যের পরিবহণ মন্ত্রী তথা জাঙ্গিপাড়ার তৃণমূল বিধায়ক স্নেহাশিস চক্রবর্তী বলেন, বিরোধীরা আন্দোলন করবে, শাসক দলের ভুল থাকলে তা বলবে, গঠনমূলক সমালোচনা করবে, পরামর্শ দেবে সেটা স্বাভাবিক বিষয়। কিন্তু এরাজ্যের বিরোধী দলগুলির কাজ অপপ্রচার, কুৎসা করা। তাই তাদের কোনও গ্রহণযোগ্যতা নেই।''

আরও পড়ুন: Job Seekers Agitation: কবে মিলবে হকের চাকরি? কোজাগরী পূর্ণিমায় ধনদেবীর আরাধনায় চাকরিপ্রার্থীরা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
ভূমিকম্পের পর একডজন আফটারশক, নিহত ২০, ধ্বংসস্তূপের নীচে অনেকের চাপা পড়ে থাকার আশঙ্কা
West Bengal News Live: চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যাওয়ার অনুমতি দিল সুপ্রিম কোর্ট
News Live Updates: হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
হালিশহরে মমতা বন্দ্যোপাধ্যায়, গাড়ি লক্ষ্য করে কাদা-জুতো, উঠল 'চোর' স্লোগান
West Bengal News Live: অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
অন্নপূর্ণা যোজনার টাকা পাননি? কবে ঢুকবে টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget