এক্সপ্লোর

Haridevpur Update: ভারী বস্তু দিয়ে মাথায় আঘাত অয়নের, কে করেছে জানাল পুলিশ

Haridevpur Youth Murder Update: পুলিশ সূত্রে খবর, নিহত অয়নে মণ্ডলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই। আঘাতের জেরে মৃত্যু, জানাল পুলিশ।

পার্থ প্রতিম ঘোষ, কলকাতা: যুবক খুনের ঘটনায় ধুন্ধুমারকাণ্ড খাস কলকাতার বুকে। হরিদেবপুরের (Haridevpur) যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, নিহত অয়নে মণ্ডলের মাথায় ভারী বস্তু দিয়ে আঘাত করে বান্ধবীর ভাই। আঘাতের জেরে মৃত্যু, জানাল পুলিশ। খুনে জড়িত সন্দেহে গ্রেফতার বান্ধবী, বান্ধবীর ভাই ও বান্ধবীর মা। হরিদেবপুরের যুবকের দেহ উদ্ধার হয় মগরাহাটে। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করে পুলিশ।

যুবক খুনের ঘটনায় ধুন্ধুমার: নিহতের নাম অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন তিনি। দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি। মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। যুবক খুনে গ্রেফতার করা হল তাঁরই বান্ধবীকে। এরইসঙ্গে পুলিশের জালে খুনে অভিযুক্ত বান্ধবীর মা ও বান্ধবীর ভাই’ও। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা। অবরোধ করা হল রাস্তা। ভাঙচুর করা হল মৃতের বান্ধবীর বাড়িতে। ২১ বছরের তরতাজা যুবকের খুনের ঘটনায় ক্ষোভে ফেটে পড়লেন প্রতিবেশীরা। 

কলকাতা পুলিশের ডিসি (সাউথ-ওয়েস্ট) সৌম্য রায় বলেন, “গতকাল ২টো নাগাদ অয়নের বাবা রিপোর্ট করেন মিসিং, শেষ যার সঙ্গে দেখা গেছে তারও কথাও বলেন, বান্ধবীকেও ডাকা হয়। তাঁর অভিযোগ, অয়ন তাঁকে মারধর করে বাড়ি থেকে চলে যায়। সে না কি অয়নের বাবাকে জানিয়েছিল। সন্ধে নাগাদ নেপালগঞ্জে লোকেশন পাওয়া গেছিল। সেখানে অফিসার গেছে। খুনের কেস। ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে। এখনও পর্যন্ত তদন্ত - এটা ঠিক যে ছেলেটিকে শেষ দেখা গেছে বান্ধবীর সঙ্গে।’’

পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ছেলে ফিরে না আসায়, বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।  একদিন পেরিয়ে গেলেও ছেলের হদিশ না মেলায়, শুক্রবার লালবাজারে যান মৃতের বাড়ির লোকজন। তারপর সেখান থেকে জানানো হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  পরিবারের লোক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের বাড়ির ছেলেরই।

আরও পড়ুন: Haridevpur Update: হরিদেবপুরে যুবক খুনে ধুন্ধুমার, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
হাসপাতালে ভর্তি মিঠুন, দেখতে গেলেন মুখ্যমন্ত্রী, কী হয়েছে ?
Chandranath Rath Murder : চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন 'সবথেকে খারাপ লোকেরা...'
চন্দ্রনাথ রথ খুনে সিবিআই চার্জশিটে দুই বিজেপি কর্মীর নাম, দিলীপ বললেন...
Madan Mitra on Abhishek Banerjee: 'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
'সেটিং'-এর অভিযোগ সত্যি? অভিষেকের সঙ্গে কথা নিয়ে বিস্ফোরক মদন মিত্র, অস্বীকার করলেন না কুণাল ঘোষও!
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget