এক্সপ্লোর

Haridevpur Update: হরিদেবপুরে যুবক খুনে ধুন্ধুমার, খুনের মামলা রুজু করে তদন্ত শুরু পুলিশের

Haridevpur Murder Update: দশমীর রাতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, মগরাহাটে উদ্ধার যুবকের মৃতদেহ। অবশেষে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ।

কলকাতা: হরিদেবপুরে (Haridevpur Murder Update) যুবক খুনে ধুন্ধুমার, অভিযুক্ত বান্ধবীর বাড়ি ভাঙচুর। দশমীর রাতে বান্ধবীর সঙ্গে বেরিয়ে নিখোঁজ, মগরাহাটে উদ্ধার যুবকের মৃতদেহ। অবশেষে খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করল পুলিশ। নিহত অয়ন মণ্ডলের বান্ধবীর বাড়ি ভাঙচুর স্থানীয়দের। পুলিশ আগে কিছুই করেনি, অভিযোগ মৃতের পরিবারের। হরিদেবপুর থানা থেকে বলা হয় নিজেরা খুঁজে নিন, দাবি মৃতের পরিবারের। মৃতের পরিবারের অভিযোগ খতিয়ে দেখা হবে, জানালেন ডিসি সাউথ-ওয়েস্ট। অয়ন মণ্ডলের বান্ধবীর পরিবারের তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ পুলিশের। 

যুবক খুনে ধুন্ধুমার: দশমীর রাতে বান্ধবীর বাড়িতে গিয়ে আর ফেরেননি, তাঁরপর মৃতদেহ উদ্ধার হল বাড়ি থেকে ৩৫ কিলোমিটার দূরে। যুবক খুনের ঘটনায় ধুন্ধুমারকাণ্ড দক্ষিণ কলকাতার হরিদেবপুরে। পুলিশের বিরুদ্ধে তদন্তে গাফিলতির অভিযোগে থানায় বিক্ষোভ দেখালেন মৃতের পরিজনরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকেও রাস্তায় নামতে হয়। অবরোধ করা হল রাস্তা, ভাঙচুর করা হল মৃতের বান্ধবীর বাড়িতে। প্রথমে ইট ছুড়ে ভাঙচুর করা হয় দরজা-জানলা। ভেঙে ফেলা হয় বাড়ির সামনে রাখা CC ক্যামেরা। বাড়ির ভিতরে ঢুকেও চলে তাণ্ডব।  এমনকী প্রতিবেশীর বাড়িতেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ। সমালোচনার মুখে পড়ে শেষমেশ খুনের মামলা রুজু করে পুলিশ।

নিহতের নাম অয়ন মণ্ডল। পেশায় অ্যাপ নির্ভর বাইক চালক ছিলেন তিনি। পরিবারের দাবি, বুধবার দশমীতে বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে আড্ডা মারছিলেন অয়ন। তারপর কাছেই বান্ধবীর বাড়িতে যান তিনি। এরপর আর বাড়ি ফেরেননি তিনি। ছেলে ফিরে না আসায়, বৃহস্পতিবার দুপুরে হরিদেবপুর থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।  একদিন পেরিয়ে গেলেও ছেলের হদিশ না মেলায়, শুক্রবার লালবাজারে যান মৃতের বাড়ির লোকজন। তারপর সেখান থেকে জানানো হয়, দক্ষিণ চব্বিশ পরগনার মগরাহাটে এক যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে।  পরিবারের লোক নিশ্চিত করেন, উদ্ধার হওয়া মৃতদেহ তাঁদের বাড়ির ছেলেরই।

ডায়মন্ডহারবার পুলিশ জেলা সূত্রে খবর, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা নাগাদ মগরাহাটে যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছিল। কিন্তু, পরিবারের লোক জানতে পারলেন শুক্রবার দুপুরের পর। এই সময়ের মাঝে হরিদেবপুর থানার পুলিশ কোনও তৎপরতাই দেখায়নি বলে অভিযোগ নিহতের পরিবারের। মৃতের মা বলেন, “থানা থেকে কেউ এল না, জেরা করে ওদের ছেড়ে দিল। বলল মেয়েটার বাড়িতে কেউ যাবেন না। পুলিশ আসেনি, কারও টনক নড়েনি। ছেলেকে দশমীতে ফোন করেছিলাম, রিং হয়ে গেছে তোলেনি। তারপর থেকে টানা সুইচড অফ।’’

আরও পড়ুন: Dengue: পুজোর মরসুমে ভয়াবহ রূপ নিয়েছে ডেঙ্গি, আতঙ্ক বাড়াচ্ছে স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান

সেরা শিরোনাম

Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
News Live Updates: মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
মুম্বইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি, অল্পের জন্য রক্ষা অভিনেতার, আহত ২
Chorbagan Stampede Incident: কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
কাঁথি থেকে এসে চোরবাগান পুজোর মাথায় ‘শুভেন্দুর ভাইপো’, কটাক্ষ শতরূপের, তৃণমূলের সময় গ্রেফতার হন আমরির মালিক, স্মরণ করালেন
Chorbagan Durga Puja: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতার পুজো আগে সামলেছেন এমন ৯ IPS অফিসারকে আনল রাজ্য সরকার

ভিডিও

Durga Puja 2026 | প্রবাসেও উমার আরাধনা, লন্ডন থেকে ইংল্যান্ড! পুজোর আনন্দে গা ভাসিয়েছে বাঙালি
Durga Puja 2026 | যেখানে বাঙালি, সেখানেই দুর্গোৎসব, বেঙ্গালুরুর বুকে উমার আরাধনা
Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Chorbagan Stampede: বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
বেসরকারি হাসপাতালে যেতে বলেন স্বাস্থ্যমন্ত্রী! ক্ষোভ জুনিয়র চিকিৎকদের, কী বললেন শারদ্বত?
Saurav Das: বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
বিগ বসের বাড়িতে সৌরভ, তার মধ্যেই প্রকাশ্যে তাঁর নতুন কাজের খবর! সঙ্গে 'টুম্পা' সুমনা
Road Accident News: গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
গুগল ম্যাপের শর্টকাট নিতে গিয়েই সম্ভবত বিপত্তি, মন্দিরের সামনে ট্রাক উল্টে মৃত বহু দর্শনার্থী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Embed widget