এক্সপ্লোর

BJP Meeting:'দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে হবে', বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির বিশেষ বৈঠকে

Meeting In ICCR: ‘দল যে দায়িত্ব দেবে, সেই দায়িত্ব পালন করতে হবে', বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির বিশেষ বৈঠকে। আইসিসিআরে রাজ্য পদাধিকারীদের সঙ্গে বৈঠক বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের।

শিবাশিস মৌলিক, কলকাতা: ‘দল (party) যে দায়িত্ব (responsibility) দেবে, সেই দায়িত্ব পালন করতে হবে', বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির (BJP) বিশেষ বৈঠকে (special meeting)। আইসিসিআরে (ICCR) রাজ্য পদাধিকারীদের সঙ্গে বৈঠক বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষকদের (central observer)। সূত্রের খবর, সেখানে এও বলা হয়েছে যে দায়িত্ব বণ্টন নিয়ে ক্ষোভ থাকলে ‍প্রকাশ্যে বলা যাবে না। 

বৈঠকে আরও কী?
আপাতত প্রথম পর্যায়ের বৈঠকই হয়েছে। সেখানেই রাজ্য নেতৃত্বকে বলা হয়, দল যে দায়িত্ব দিয়েছে সেটাই মানতে হবে। অতীতে বিভিন্ন সময়ই নানা কমিটি গঠন ঘিরে বিজেপির গোষ্ঠীকোন্দলের জল্পনা দানা বেঁধেছে। যাঁরা সেই কমিটিতে জায়গা পেয়েছেন বা যাঁরা পাননি, তাঁদের অনেকেই দল ছাড়ার কথাও বলেছেন। কখনও আবার তাঁরা প্রকাশ্যে সংবাদমাধ্যমে নিজেদের ক্ষোভও প্রকাশ করেছেন। সবটা মাথায় রেখেই এদিন কড়া বার্তা কেন্দ্রীয় পর্যবেক্ষকদের। তাঁরা জানিয়েছেন, দল তাঁদের যখন যে দায়িত্ব দিয়েছে তাঁরা সেটাই পালন করেছেন। বিজেপি তার সব কর্মীর কাছ থেকেই এই জিনিস প্রত্যাশা করে, মনে করান কেন্দ্রীয় পর্যবেক্ষকরা। এও বলা হয়, সেই দায়িত্ব পালন করে যাঁরা সফল হবেন তাঁরা নতুন দায়িত্ব পাবেন। এর পাশাপাশি আরও একটি বিষয় আলোচিত হয় এদিনের বৈঠকে। সূত্রের খবর, সরকার বদলাতে গেলে যে শক্তিশালী সংগঠন জরুরি সে কথা ফের মনে করানো হয়েছে এই বৈঠকে। একই সঙ্গে জানানো হয়, রাজ্য বিজেপি নেতারা যেন ইডি-সিবিআইয়ের ভরসায় না থাকেন। দলের কেন্দ্রীয় পর্যবেক্ষকদের বক্তব্য, যদি সরকার গড়তে হয় তা হলে নিজেদের তার যোগ্য করে তুলতে হবে। সেই জন্য সংগঠন তৈরি আবশ্যক, বলা হয়েছে প্রথম পর্যায়ের বৈঠকে।

এজেন্সির বিরুদ্ধে অভিযোগ...
ইডি ও সিবিআইকে কেন্দ্রের বিজেপি সরকার যে রাজনৈতিক উদ্দেশ্য়ে ব্যবহার করছে, এই অভিযোগ নতুন নয়। গত মাসের শেষ দিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায় ফের বলেন, 'ইডি-সিবিআইয়ের ভয় দেখিয়ে যত ভাববে যে তৃণমূল কংগ্রেসকে দমিয়ে রাখা যাবে তত আমরা আমাদের লক্ষ্যে অবিচল থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হব।' তার আগে, গত ফেব্রুয়ারিতে তৃণমূলের সাংগঠনিক নির্বাচনে জয়ের পর খোদ দলনেত্রীর মুখে শোনা গিয়েছিল, 'পিএম কেয়ার্স থেকে কোটি কোটি টাকা তুলে নিল। সিএসআরের টাকা নিয়ে নিয়েছে। টাকা, ইডি, সিবিআই - বিজেপির তিন রত্ন। বাদবাকি সবটাই অনর্থ। এই নিয়ে দেশ চলতে পারে না।' পাল্টা দিয়েছে বিজেপি। কম-বেশি তাদের একটাই যুক্তি। যদি তৃণমূলের কেউ কিছু না-ই করে থাকেন, তা হলে ইডি বা সিবিআই তদন্তে 'ভয়' কীসের? সেন্ট্রাল এজেন্সি নিয়ে তরজা তাই নতুন নয়।

আরও পড়ুন:'এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রীর কথা মিলে যাচ্ছে', বোমাবাজিকাণ্ডে কটাক্ষ সুকান্ত-র

      

 

 


‘উৎসবের মরসুমে মানুষের পাশে দাঁড়াতে হবে’
বিক্ষুব্ধদের কড়া বার্তা বিজেপির বিশেষ বৈঠকে

সেরা শিরোনাম

Trinamool: মেট্রোপলিটনে তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
তৃণমূল ভবনের 'দখল' নিল 'ঋতব্রত তৃণমূল', ঋতব্রতর সঙ্গে ফিরহাদ, জাভেদ খান, আখরুজ্জামান সহ একাধিক নেতা
Aparupa Poddar: তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
তৃণমূল সাংসদ অপরূপা পোদ্দারের স্বামীর জামিন, NIA হেফাজত শেষ হতেই...
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে FIR, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
সেবাশ্রয় নিয়ে এফআইআর, কোন কোন ধারায় মামলা হল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে?
Humayun Kabir: 'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!
'আমি যাবই না', সমনে হাজিরা না দিয়ে শক্তিপুর থানার পুলিশকেই চ্যালেঞ্জ হুমায়ুন কবীরের!

ভিডিও

Suvendu Adhikari:
Suvendu Adhikari: এবার থেকে অনলাইনে বিনামূল্যে পাওয়া যাবে জমি সংক্রান্ত সমস্ত রেকর্ড
Primary Teacher Scam: প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় CBI-এর দেওয়া চূড়ান্ত চার্জশিট গ্রহণ করল আদালত
Humayun Kabir : 'শক্তিপুর থানার ওসি-র আচরণ, তাঁর ঔদ্ধত্যের জন্যই হাজিরা দেব না', বললেন হুমায়ুন
Abhishek Banerjee: সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে FIR ডায়মন্ড হারবার থানায়।

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget