এক্সপ্লোর

Sukanta Majumdar: 'এগিয়ে বাংলা, মুখ্যমন্ত্রীর কথা মিলে যাচ্ছে', বোমাবাজিকাণ্ডে কটাক্ষ সুকান্ত-র

Sukanta Attacks Mamata on Titagarh Blast: টিটাগড়ে সরকারি স্কুলের ছাদে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।

টিটাগড়, উত্তর ২৪ পরগনা: টিটাগড়ে (Titagarh) সরকারি স্কুলের ছাদে বোমাবাজির ঘটনায় বিস্ফোরক বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। পুরনো আক্রোশ, না কি অন্য কোনও কারণে বোমা ছোড়া হয়েছে তা খতিয়ে দেখছে টিটাগড় থানার পুলিশ। ঘটনার পর থেকে শিক্ষাঙ্গনে পড়য়াদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।  ইতিমধ্যেই এই ঘটনায় প্রাক্তন ছাত্র-সহ গ্রেফতার ৪ জন। এই ইস্যুতে এদিন প্রতিক্রিয়া দিলেন সুকান্ত মজুমদার (Sukanta Majumdar)।

এদিন সুকান্ত মজুমদার বলেন, 'আমরা তদন্তের দাবি করছি। বোম-বন্দুকে ভরে গিয়েছে। বোম-বন্দুককে কুটির শিল্প মনে হচ্ছে। স্কুলের উপরে বোমা বাস্ট হচ্ছে, সত্যিই এগিয়ে বাংলা ! মুখ্যমন্ত্রী যা বলেছেন, একেবারে অক্ষরে অক্ষরে মিলে যাচ্ছে। স্কুলে বোমব্লাস্ট ভারতবর্ষের খুব কম জায়গাতেই হয়।' প্রসঙ্গত, উত্তর ২৪ পরগনার টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাইস্কুলে বিস্ফোরণের জেরে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্কুলে ক্লাস চলাকালীন বোমা বিস্ফোরণ হয়।  বেলা প্রায় পৌনে ১২টা নাগাদ, স্কুলে সেকেন্ড পিরিয়ড চলছে। স্কুলে তখন উপস্থিত প্রায় ৮০০ জন পড়ুয়া। আচমকা বিকট শব্দে কেঁপে ওঠে বিল্ডিং। হুড়মুড় করে বেরিয়ে আসে পড়ুয়া ও শিক্ষকরা। বাইরে তখন ধোঁয়ায় ঢেকে গেছে চারদিক। দৌড়ে ছাদে যেতেই দেখা যায়, তাজা বোমার দাগ। ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে বোমার সুতলি, স্প্লিন্টার।

আরও পড়ুন,'জেল খানায় ছিল কদিন আগে, আবার যাবে', মদনের 'বোমা-হুমকিতে' বিস্ফোরক রাহুল

টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আরএ সিদ্দিকি বলেন, সেকেন্ড পিরিয়ড চলছিল। হঠাত্‍ আওয়াজ। বাইরে বেরিয়ে দেখি ধোঁয়া। সবাই ছুটল। ছাদ সবসময় বন্ধ থাকে। এসে দেখলাম বোমা পড়েছে। স্প্লিন্টার পড়েছে। কালেক্ট করে নিয়ে এল। ওপর থেকেই ফেলেছে। নিচ থেকে সম্ভব নয়। তবে টিটাগড়ে স্কুলের ছাদে কীভাবে বিস্ফোরণ ঘটল ? বোমা কি ছোড়া হয়েছে ? নাকি ছাদে বোমা মজুত ছিল ? টিটাগড় ফ্রি ইন্ডিয়া হাই স্কুলের শিক্ষক খালিদ তনবীর বলেন, ওপরের দিক থেকে ফেলেছে মনে হচ্ছে। একটা বিল্ডিং উঁচু। বাদবাকি সব নীচু। এত বছরে কখনও হয়নি। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন ব্যারাকপুরের পুলিশ কমিশনার অলোক রাজোরিয়া। তিনি বলেন, এখানে কোথা থেকে বোমাটা ছোড়া হয়েছে, এই জিনিসটা আমরা ফরেন্সিককে ডেকে, আমরা খুবই প্রাইমারি স্টেজে আছি, কারা ছুড়েছে ? কেন ছুড়েছে ?এই জানার জন্য আমাদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত চলছে। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করেন তদন্তকারী অফিসাররা।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Ayushman Bharat: কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
কার্ড নেই ? তাও পাবেন স্বাস্থ্য বিমার পরিষেবা, কোন কোন হাসপাতালে ? কী জানাচ্ছে স্বাস্থ্য ভবন
Coal Smuggling: কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
কয়লা পাচারকাণ্ডে প্রায় ৭ কোটি আত্মসাৎ করেছেন প্রাক্তন ওসি, চার্জশিটে চাঞ্চল্যকর দাবি ED- র
News Live:   আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
  আয়ুষ্মান ভারত, মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা, পূর্বতন সরকারের স্বাস্থ্যসাথী কার্ড - ৩ কার্ডের কোনটাই নেই ? কী করবেন ? জানাল স্বাস্থ্যভবন
Kolkata Metro: স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন
স্বাধীনতা দিবসে মেট্রোর এই লাইনে কোনও পরিষেবা মিলবে না, ১৫ অগাস্টে বাকি শাখাগুলিতেও থাকছে কিছু পরিবর্তন

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget