এক্সপ্লোর

Hawker Eviction: মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শুরু উচ্ছেদ অভিযান, 'আইনি নোটিস দিন..', পাল্টা হুঁশিয়ারি শুভেন্দুর

 Suvendu Warns Mamata: মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পর দিকে দিকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান, কী বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ?

কলকাতা: মুখ্যমন্ত্রীর সোমবারের কড়া বার্তার পর দিকে দিকে শুরু হয়েছে উচ্ছেদ অভিযান। এরপরেই আজ পাল্টা হুঁশিয়ারি দিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তুললেন একাধিক প্রশ্ন।

 মাননীয়া মুখ্যমন্ত্রীর কাছে কী প্রশ্ন শুভেন্দুর ?

এদিন শুভেন্দু বলেন, 'আমি আপনার কাছে প্রশ্ন করতে চাই, মাননীয়া মুখ্যমন্ত্রী এই যে সরকারি জমি উদ্ধার, এটা দার্জিলিং থেকে দিঘা ? নাকি কেবলমাত্র বিধাননগর, হাতিবাগান, গড়িয়াহাট ? আপনার সওকত মোল্লা-শাহজাহান বাহিনীর অত্যাচারে যে বাসন্তি, গোসাবা, সন্দেশখালি, হিঙ্গলগঞ্জ, বসিরহাটের গরীব লোকগুলি কলকাতায় এসে, সামান্য হকারি খায়, তাঁদের জন্য ? নাকি এটা গোটা রাজ্য়ে আপনার কোনও নীতি-নিয়ম বা কোনও SOP তৈরি হয়েছে ? '

' প্রথমে SOP তৈরি করুন, নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে, আইনি নোটিস দিন'

শুভেন্দু আরও বলেন,' আমি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে বলব, আপনি প্রথমে SOP তৈরি করুন।আপনার সমস্ত ডিপার্টমেন্টগুলিকে নিয়ে ভূমি রাজস্ব দফতরে, নোডাল ডিপার্টমেন্ট করে আগে সরকারি জমি চিহ্নিত করুন। আপনি জনগণকে সঠিকভাবে নোটিস দিন।তাঁদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে সরকারি জমি ছেড়ে দেওয়ার জন্য বলে, আইনি নোটিস দিন।'

'....এটা হল আপনার গাত্রদাহের আসল কারণ', কী নিয়ে বললেন শুভেন্দু ?

অন্যদিকে, শুভেন্দু মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করে বলেন, আপনি পুরসভাতে ভিভিপ্যাট বাদ দিয়ে, পুরনো ইভিএম মেশিনগুলিতে ভোট করিয়ে ছাপ্পা মেরে যে জিতেছিলেন, এবারের ভোটে সেটা প্রমাণ হয়েছে, সেই কারণ কলকাতা পুরসভা সহ ৬৯ টি পৌরসভাতে ভারতীয় জনতা পার্টি জিতেছে।এটা হল আপনার গাত্রদাহের আসল কারণ..।'

আরও পড়ুন, শিলদা EFR ক্যাম্পে হামলায় জেলবন্দি, Ph.D-র জন্য ইন্টারভিউ প্রাক্তন মাওবাদী নেতার..

মুখ্যমন্ত্রীর বার্তার পরেই শুরু উচ্ছেদ অভিযান

মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরে ঘুম ভাঙল পুলিশের। বেহালা, নিউটাউন, আলিপুর, হাওড়া থেকে সিউড়ি, আলিপুরদুয়ার-ফুটপাথ দখলমুক্ত করতে নামল বুলডোজার। জবরদখল মুক্ত করতে কলকাতা-সহ ৭ জায়গায় নামল বুলডোজার । অ্যাপোলো হাসপাতালের সামনেও নামল বুলডোজার। হাওড়া, সিউড়ি, আলিপুরদুয়ারেও বুলডোজার নিয়ে ফুটপাথ দখলমুক্ত করতে অভিযান। কলকাতা থেকে জেলা, ফুটপাথ জবরদখল মুক্ত করতে অভিযান। ফুটপাথ দখলমুক্তে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পরেই সক্রিয় পুলিশ-পুরসভা। সরেজমিনে নামলেন সিপি। আগামীকাল নবান্নে ডিএম-এসপি-সচিবদের সঙ্গে বৈঠক। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 

 

সেরা শিরোনাম

Kolkata Flyover: রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
রামধনু রংয়ের উড়ালপুলে হড়কে পড়ল বাইক, অগ্নিমিত্রাকে নিশানা মমতা-তৃণমূলের, বিজেপি বলল…
West Bengal Live News Update: আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
আশুতোষ রাঙ্কা, সৌরভ দাসকে ৫ দিনের জেল হেফাজত, নিয়ে যাওয়া হয়েছে তিহাড়ে
News Live Updates: যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
যন্তর মন্তরে বিনা অনুমতিতে বিক্ষোভের অভিযোগে গ্রেফতার ককরোচ জনতা পার্টির ৩ নেতা
Calcutta High Court: ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস
ভোটের আগে আটক, ভোট মিটতেই মুক্তি? পুলিশ দিয়ে জেলা পরিষদ দখলের অভিযোগ, হাইকোর্টে মামলা করল কংগ্রেস

ভিডিও

India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো
Barisha Sarbojonin Durga Puja | কীভাবে সেজে উঠছে, বড়িষা সর্বজনীনের পুজো, দেখে নেব | ABP ANANDA LIVE
Adi Ballygunge Durga puja | আদি বালিগঞ্জ সর্বজনীন এবারে ৭৭-এ পা দিল | ABP ANANDA LIVE
Hatibagan Nabin Pally | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল হাতিবাগান নবীন পল্লি | Durga Puja 2026

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget