Balurghat ABHA Card: বালুরঘাটে স্বাস্থ্য কর্মসূচির উদ্বোধন, ABHA কার্ড কেন দরকার, বোঝালেন সুকান্ত মজুমদার
Dr. Sukanta Majumder: অনুষ্ঠানে ABHA কার্ডের গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তিনি জানান, ABHA কার্ড আধার কার্ডের মতো একটি ডিজিটাল হেলথ কার্ড।

মুন্না আগরওয়াল, বালুরঘাট: বুধবার বালুরঘাটে স্বাস্থ্য দফতরের একাধিক কর্মসূচির উদ্বোধন করা হল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার, বালুরঘাটের বিধায়ক বিদ্যুৎ কুমার রায়-সহ জেলার স্বাস্থ্য দফতরের আধিকারিক ও বিশিষ্টজনেরা।
আরও পড়ুন: টানা বৃষ্টিতে জলের তলায় কেঞ্জাকুড়া সেতু, বন্ধ যাতায়াত, সমস্যায় দুই পাড়ের বাসিন্দারা
অনুষ্ঠানে ABHA কার্ডের গুরুত্বের উপর বিশেষভাবে জোর দেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী ড. সুকান্ত মজুমদার। তিনি জানান, ABHA কার্ড আধার কার্ডের মতো একটি ডিজিটাল হেলথ কার্ড। এই কার্ডের মাধ্যমে রোগীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত তথ্য এক জায়গায় সংরক্ষিত থাকবে।
সুকান্ত মজুমদারের বক্তব্য অনুযায়ী, রোগীর ব্লাড গ্রুপ, বিভিন্ন পরীক্ষার রিপোর্ট-সহ প্রায় ১০ ধরনের স্বাস্থ্য সংক্রান্ত তথ্য ABHA কার্ডের সঙ্গে যুক্ত থাকবে। ফলে চিকিৎসার সময় রোগীকে একাধিক রিপোর্টের নথি সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। শুধু কার্ড নম্বর ব্যবহার করেই প্রয়োজনীয় স্বাস্থ্য সংক্রান্ত তথ্য পাওয়া যাবে বলে জানান তিনি।
ABHA কার্ড তৈরির জন্য ব্লক স্তরে আলাদা কাউন্টার খোলা হচ্ছে বলেও জানান কেন্দ্রীয় মন্ত্রী। তাঁর দাবি, দেশে এখনও পর্যন্ত ৯০ কোটি ABHA কার্ড তৈরি হয়েছে। একই অনুষ্ঠানে রক্তদান শিবির এবং টিবি রোগীদের জন্য পুষ্টিকর খাবারের স্পন্সরশিপ প্রকল্পেরও সূচনা করা হয়। স্বাস্থ্য পরিষেবার সঙ্গে যুক্ত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সাধারণ মানুষের কাছে পরিষেবা পৌঁছে দেওয়ার উপর গুরুত্ব দেওয়া হয়।
অনুষ্ঠানে দক্ষিণ দিনাজপুর জেলার DM, CMOH, স্বাস্থ্য দফতরের আধিকারিকরা উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় মন্ত্রী ড. সুকান্ত মজুমদার বলেন, কেন্দ্রের প্রকল্পগুলি সরাসরি মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁদের লক্ষ্য। শিক্ষা এবং স্বাস্থ্য পরিষেবাকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
বালুরঘাটের এই অনুষ্ঠানের মাধ্যমে একদিকে ABHA কার্ড তৈরির উপর জোর দেওয়া হয়, অন্যদিকে রক্তদান এবং টিবি রোগীদের পুষ্টিকর খাবার সরবরাহের মতো স্বাস্থ্য কর্মসূচিরও সূচনা করা হয়।
Before You Go
Naushad Siddique | "এর দায়ভার প্রশাসনকে নিতে হবে", কলকাতা-তারাপীঠের ঘটনা নিয়ে বললেন নওশাদ | ABP Ananda LIVE






















