এক্সপ্লোর

Heavy Rain In Raiganj : আগুন নেভাতে নয় ; জমা জল বের করতে এবার মাঠে দমকল

Waterlogging Raiganj : বাড়িঘরে জল ঢুকে পড়া, রাস্তায় হাঁটু সমান জল জমে থাকা ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার দেহশ্রী মোড় এলাকায় পথ অবরোধ করেছিলেন শতাধিক বাসিন্দা।

রায়গঞ্জ, সুদীপ : গত কয়েক দিনের টানা বৃষ্টিতে রায়গঞ্জ পুরসভার ৪ নম্বর ওয়ার্ড কার্যত জলমগ্ন হয়ে পড়েছিল। চরম দুর্ভোগে পড়েছিলেন সাধারণ মানুষ।  বাড়িঘরে জল ঢুকে পড়া, রাস্তায় হাঁটু সমান জল জমে থাকা ও নিকাশি ব্যবস্থার বেহাল অবস্থার প্রতিবাদে রবিবার দেহশ্রী মোড় এলাকায় পথ অবরোধ করেছিলেন শতাধিক বাসিন্দা। প্রশাসনের তরফে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছ। তারই অঙ্গ হিসেবে মঙ্গলবার সেই আশ্বাস বাস্তবায়নের কাজ শুরু হয়।

যৌথ উদ্যোগে শুরু কাজ, পরিত্রাণ বাসিন্দাদের

রায়গঞ্জ পুরসভা ও রায়গঞ্জ দমকল কেন্দ্রের যৌথ উদ্যোগে এলাকায় বসানো হয়েছে দুটি পোর্টেবল পাম্প। যুদ্ধকালীন তৎপরতায় জমে থাকা জল নিষ্কাশনের কাজ চলছে। প্রশাসনের আশা, এতে আপাতত সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে এবং স্বাভাবিক জনজীবন ফিরতে শুরু করবে। এদিন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সহ-সভাপতি মানস কুমার ঘোষ। তিনি জানান, পুরসভা ও দমকল বিভাগের কর্মীরা সমস্ত পরিকাঠামো কাজে লাগিয়ে দ্রুত জল নিষ্কাশনের চেষ্টা করছেন। মানুষের দুর্ভোগ কমাতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে তিনি মন্তব্য করেন।

জল কমাল দমকল

দমকল রায়গঞ্জ দমকল কেন্দ্রের আধিকারিক রতন কুমার সিংহ জানান, দমকলের কাজ শুধু অগ্নিনির্বাপণ নয়, যে কোনও জরুরি পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়ানো। সেই দায়িত্বের অংশ হিসেবেই ৪ নম্বর ওয়ার্ডে পোর্টেবল পাম্প বসিয়ে দ্রুত জল নিষ্কাশনের কাজ চলছে। প্রয়োজনে ভবিষ্যতেও একইভাবে প্রশাসনের পাশে থেকে কাজ করবে দমকল বিভাগ। প্রশাসনের এই তৎপরতায় আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে ৪ নম্বর ওয়ার্ডে। তবে স্থানীয়দের একটাই দাবি, প্রতি বর্ষায় একই দুর্ভোগের পুনরাবৃত্তি রুখতে দ্রুত স্থায়ী নিকাশি ব্যবস্থার উন্নয়ন করা হোক। এখন দেখার, অস্থায়ী জল নিষ্কাশনের পাশাপাশি দীর্ঘমেয়াদি সমাধানে পৌরসভা কত দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করে।

সম্প্রতি তুমুল বৃষ্টিতে বিপর্যস্ত হয় উত্তরবঙ্গের সমতল ও পাহাড়। রাতভর বৃষ্টিতে ফুঁসছে বালাসন নদী। কার্শিয়ঙের দুধিয়ায় ভাঙল অস্থায়ী সেতু। সেতু ভেঙে পড়ায় আপাতত যোগাযোগ বিচ্ছিন্ন শিলিগুড়ি-মিরিকের। কার্শিয়াঙের মাহানতির কাছে, ১১০ নম্বর জাতীয় সড়কের কাছে রাস্তায় নেমেছে ধস। এ বাদেও পাহাড়ের একাধিক ছোট-বড় ধস নেমেছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্তভাবে অতি ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে।   

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Voter List: ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
ভোটার লিস্টে নাম বাদ গিয়েছে ? রাজ্যজুড়ে বিশেষ শিবিরের আয়োজন, বড় বার্তা CEO দফতরের
News Live Update : গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
গণতন্ত্র রক্ষায় ফের রাস্তায় রাহুল গান্ধী, প্রিয়ঙ্কা গান্ধী, আইসা-র সভাপতি নেহা বোরা
West Bengal News Live : অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে ঢুকল পুলিশ
Durga Puja 2026: ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
ভাসানের পরে জল থেকে তুলে আনা হয় কাঠামো, ৪০০ বছর ধরে চলে আসছে এই দুর্গাপুজো
Advertisement

ভিডিও

BJP Protest: খড়গপুর পুরসভার গেটে BJP-র পক্ষ থেকে বিক্ষোভ , গেটে তালা লাগিয়ে বিক্ষোভ
Mahua Maitra | SFI নেত্রী ঐশী ঘোষকে আটক করে বাসে তুলছে পুলিশ, ভিডিও পোস্ট মহুয়া মৈত্রের
Sagar News | স্থানীয়দের রোষের মুখে তৃণমূল নেতা | ABP Ananda LIVE
Kharagpur Municipality | খড়গপুর পুরসভার গেটে তালা লাগিয়ে বিক্ষোভ | ABP Ananda LIVE
Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Science News: মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
মানুষের অস্তিত্বই থাকবে না পৃথিবীতে? চলতি শতাব্দীর শেষেই? বড় বিপদ ডেকে আনতে পারে AI, বলছে ল্যান্সেটের রিপোর্ট
Kolkata: দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
দিল্লিতে ‘দোস্তি’, রাজ্যে ‘কুস্তি’? মমতা-তৃণমূলের কাছাকাছি সিপিএম? ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিমান-সুজনের
Cockroach Janta Party: মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
মোটা মাইনের চাকরি ছেড়ে রাজনীতিতে, পোড় খাওয়া, ঠেকে শেখা, ককরোচ জনতা পার্টির নতুন মুখ অজিঙ্ক্য শিন্ডে
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Embed widget