এক্সপ্লোর

HIDCO: সরলেন ফিরহাদ, এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো

Mamata Banerjee: পার্সোন্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ রিফর্মস বিভাগের অধীনে আনা হল হিডকোকে। যে বিভাগের দায়িত্বে রয়েছেন খোদ মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, কলকাতা: এবার মুখ্যমন্ত্রীর অধীনে হিডকো। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম ছিলেন হিডকোর চেয়ারম্যান। এবার হিডকোর কাজ সরাসরি দেখবে মুখ্যমন্ত্রীর অধীনে থাকা বিভাগ।

আর পুর ও নগরোন্নয় দফতরের অধীনে নয়, এবার থেকে রাজ্য সরকারের অন্যতম পরিকাঠামো উন্নয়ন সংস্থা HIDCO চলে এল মুখ্যমন্ত্রীর অধীনে। মুখ্যমন্ত্রীর অধীনে থাকা কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দফতরের আওতায় নিয়ে আসা হল HIDCO-কে। যার চেয়ারম্যান ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এখন থেকে হিডকোর কাজকর্ম সরাসরি দেখবেন মুখ্যমন্ত্রী নিজেই। রাজ্যে বাম সরকার ক্ষমতায় থাকাকালীন তৈরি হয়েছিল HIDCO. সেই সময় এই সংস্থা ছিল আবাসন দফতরের অধীনে। এর চেয়ারম্যান ছিলেন তৎকালীন আবাসনমন্ত্রী গৌতম দেব। ২০১১ সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর, HIDCO-কে নিয়ে আসেন পুর ও নগোরন্নয়ন দফতরের অধীনে। তখন থেকেই টানা ১৪ বছর HIDCO-র চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। এবার গোটা সংস্থাই নিজের দফতরের অধীনে নিয়ে নিলেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। 

এবিষয়ে ফিরহাদ হাকিম বলেন, "নিশ্চয়ই ওঁর মাথায় কিছু প্ল্যান আছেন সেজন্য উনি করেছেন। নেওয়া দেওয়া সাইড করা এসব কোনও ব্যাপার নেই। আমার হাতে এখনও যা কাজ আছে যথেষ্ট আছে। দ্বিতীয়ত, আমি দলের অনুগত সৈনিক। দল যে কাজটাই আমাকে দেবে বিশেষ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজটাই আমাকে দেবেন সেই কাজটাই আমি মাথা পেতে নেব। দলের প্রথম দিনের সৈনিক আমি।''

২০১৯ সালে দিঘায় পুরীর মন্দিরের আদলে জগন্নাথ মন্দির তৈরির কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। ২০২২ সালের মে মাসে মন্দির তৈরির কাজ শুরু করে হিডকো। অক্ষয় তৃতীয়ার দিন যে মন্দিরের উদ্বোধন হতে চলেছে। হিসেব মতো, হিডকোর চেয়ারম্যান হিসেবে জগন্নাথ মন্দিরের ট্রাস্টি বোর্ডে রাখতেই হত ফিরহাদ হাকিমকে। আর এখানেই রাজনৈতিক মহলের একাংশের প্রশ্ন, তবে কি বিজেপির হাতে নতুন 'অস্ত্র' তুলে দেওয়া রুখতেই আগেভাগে হিডকোকে নিজের অধীনে নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী? দিঘার জগন্নাথ মন্দির নিয়ে ধর্মীয় মেরুকরণের রাজনীতি এড়াতেই মাস্টারস্ট্রোক দিলেন মুখ্যমন্ত্রী? রাজনৈতিক মহলে এই প্রশ্ন উঠছে কারণ, এর আগে তারকেশ্বর মন্দিরেরও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান ছিলেন ফিরহাদ হাকিম। যা নিয়ে সুর চড়িয়েছিল বিজেপি। পরে তাঁকে তারকেশ্বর মন্দিরেরও ট্রাস্টি বোর্ড থেকে সরিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Dengue Case: শীতেও ডেঙ্গির চোখরাঙানি, ডিসেম্বরের শেষেও রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Birbhum Money Gold Recovered: সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
সরকারি বাসের চালক মিনারের বাড়িতে কীভাবে এল এত টাকা-সোনা? কীভাবে উত্থান টুলু মণ্ডলের আত্মীয়ের?
Birbhum Money Gold Recovered: ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
ডাকাত দলই পাইয়ে দিল বীরভূমের মিনারের বাড়ির সাড়ে ২৮ কোটি নগদ, ১৫ কেজি সোনার বাট-বিস্কুট
Madan Mitra: 'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
'ডেথ আর বার্থ সার্টিফিকেট ছাড়া সবই দিয়ে দিয়েছি', ED- র ৮ ঘণ্টা জেরার পর বললেন মদন মিত্র
Birbhum Money Found: ১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?
১৫ কেজি সোনা, সাড়ে ২৮ কোটি নগদ, বীরভূমে মিনার মণ্ডলের বাড়িতে অভিযান শেষে মিলল কী কী ?

ভিডিও

Mamata Banerjee: কার দখলে জোড়াফুল? নির্বাচন কমিশনকে মমতা বন্দ্যোপাধ্যায়ের চিঠি
Madan Mitra: মদন মিত্রকে প্রায় ৮ ঘণ্টা জিজ্ঞাসাবাদ ED-র
Farmer Protest At Bhopal: কৃষক বিদ্রোহে ফের উত্তপ্ত ভোপাল
Blood Scam: দানের রক্তেও 'রাহাজানি'! ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে অভিযোগ
Abhishek Banerjee: শালবনি থানার পরে এবার অভিষেকের পিএ-র খোঁজে নিউ আলিপুরের বাড়িতে পুলিশ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
শসা খেতের জন্য নেওয়া ৯৯ লক্ষ টাকা ভর্তুকি ফিরিয়ে দিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী, অভিষেকের প্রশ্নে জানাল সরকার
Weather Alert: ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
ভারী দুর্যোগের সতর্কতা উত্তর থেকে দক্ষিণে, উইকেন্ডে কোথায় কেমন থাকবে আবহাওয়া ? জানাল হাওয়া অফিস
Bombay High Court: বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
বিলাসবহুল হোটেলের কিচেনেও ককরোচ, মামলা শুনে বিচারপতি বললেন…
Birbhum News: চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
চোরা কুঠুরিতে থরে থরে লুকিয়ে রাখা টাকার বান্ডিল, আরও টাকা-সোনার জন্য বীরভূমে পাথর ব্যবসায়ীর আত্মীয় ও ছেলেকে পুলিশের জিজ্ঞাসাবাদ
IIT-Kanpur Website : 'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
'সাইট হ্যাক করা হয়েছে, ন্যায্য সুযোগ চাই', আইআইটি-কানপুরে তোলপাড় ফেলে দিল ছাত্র
Second Heart Attack Risks: হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
হাসপাতালে চিকিৎসা চলছিল, অস্ত্রোপচারের আগেই দ্বিতীয় হার্ট অ্যাটাক, দেব আনন্দের ছেলের মৃত্যুতে হৃদরোগ নিয়ে বাড়ল উদ্বেগ
Embed widget