এক্সপ্লোর

Dengue Case: শীতেও ডেঙ্গির চোখরাঙানি, ডিসেম্বরের শেষেও রাজ্যে বাড়ছে আক্রান্তের সংখ্যা

WB Dengue Update: ভরা শীতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ।

সন্দীপ সরকার, কলকাতা: ঠান্ডাতেও কমছে না ডেঙ্গির (Dengue Case) উদ্বেগ। চলতি ডিসেম্বরে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ। স্বাস্থ্যদফতর সূত্রে খবর, আক্রান্তরা বেশিরভাগই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদার বাসিন্দা।

কমছে না ডেঙ্গির উদ্বেগ: ভরা শীতেও ভয় ধরাচ্ছে ডেঙ্গি। ঘরে ঘরে বাড়ছে মশাবাহিত রোগের প্রকোপ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, ডিসেম্বরের তৃতীয় সপ্তাহের মধ্যে এরাজ্যে মোট ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৩১ হাজার পেরিয়ে গেছে। যা নিয়ে কপালে চিন্তার ভাঁজ পড়ছে চিকিৎসক থেকে স্বাস্থ্য আধিকারিকদের। বিশেষজ্ঞদের মতে, সাধারণত ভরা বর্ষায় ডেঙ্গির বাহক এডিস ইজিপ্টাই মশার দাপট থাকে। কিন্তু, ঠান্ডাতেও ভাল দাপট দেখাচ্ছে সে। স্বাস্থ্য দফতরের রিপোর্ট অনুযায়ী, ২২ ডিসেম্বর পর্যন্ত রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৩১ হাজার ৫৮ জন। যার মধ্যে সরকারি হাসপাতাল থেকে ডেঙ্গি পজিটিভের রিপোর্ট এসেছে ২৪ হাজার ৩০৮ জনের। বেসরকারি হাসপাতাল ও ল্যাব থেকে ডেঙ্গি পজিটিভ হওয়ার রিপোর্ট এসেছে ৬ হাজার ৭৫০ জনের। জেলায় জেলায় নতুন করে ডেঙ্গি আক্রান্ত হচ্ছে বহু মানুষ।

স্বাস্থ্য দফতর সূত্রে শেষ পাওয়া পরিসংখ্যান অনুযায়ী, ডিসেম্বর মাসে রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্ত ১ হাজার ৬৪০ জন। যার বেশিরভাগই উত্তর ২৪ পরগনা, মুর্শিদাবাদ ও মালদার বাসিন্দা বলে জানা গেছে। চলতি বছরে বর্ষার মরশুম থেকে গত ৬ মাস লাগাতার ওঠানামা করেছে রাজ্যের ডেঙ্গির গ্রাফ। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, চলতি বছরের জুলাইয়ে ডেঙ্গিতে আক্রান্ত হন ১ হাজার ৮৮৮ জন। অগাস্টে একলাফে সেই সংখ্যা বেড়ে হয় ৪ হাজার ৫১৬। সেপ্টেম্বরে রাজ্যে ৭ হাজার ১৯৯ জন ডেঙ্গি আক্রান্ত হন।অক্টোবরে উৎসবের মরশুমে ডেঙ্গির কোপে পড়েন ৭ হাজার ৫১ জন। নভেম্বরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল ৬ হাজার ৬৭৫।
আর চলতি ডিসেম্বরে রাজ্যে এডিস ইজিপ্টির কামড়ে কাবু হয়েছেন ১ হাজার ৬৪০ জন। সব দেখেশুনে চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন, টানা জ্বর আর গায়ে ব্যথা হলে, দেরি না করে ডেঙ্গি টেস্ট করিয়ে নিলে এড়ানো যাবে বড়সড় ক্ষতি।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: WB Primary Semester System: বদলে যাচ্ছে খোলনলচে, এবার প্রাথমিকে পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের সিদ্ধান্ত

সেরা শিরোনাম

Kolkata Fire: প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
প্রায় মধ্যরাতে কলকাতার বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, আতঙ্কে রাস্তায় নামলেন বাসিন্দারা
Alipurduar News: নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
নাবালিকাকে গণধর্ষণের পর পুড়িয়ে খুন, মূল অভিযুক্তর ফাঁসির সাজা ঘোষণা, বাকি ৩ অভিযুক্তর যাবজ্জীবন
West Bengal News Live Updates: আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
আড়াই মাসেই ফুল বদল, এবার রাজ্যসভায় বিজেপি প্রার্থী কোয়েল
Madan Mitra: মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী
মমতার '১৫ দিনের ডেডলাইন', পাল্টা মদন বলছেন, 'রাজনীতি যে জায়গায় গিয়েছে...', কী বলছেন অধীর চৌধুরী

ভিডিও

Subrata Gupta:
Bankshall Court | ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে আইনজীবীদের বিক্ষোভ, রাস্তা অবরোধ
Mamata Banerjee News: আইনি পদক্ষেপের হুঁশিয়ারি মমতা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর |
Maheshtala Chaos: মহেশতলায় রাস্তা তৈরিকে ঘিরে সংঘর্ষ, ইটের ঘায়ে মাথা ফাটল এক স্কুল ছাত্রের!
CM Suvendu Adhikari: নামেই Buxa Tiger Reserve ছিল, বাঘ একটাও ছিল না: মুখ্যমন্ত্রী |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: ৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
৪৯ শতাংশ নম্বর থেকে UPSC-তে সাফল্য, পঞ্চম প্রচেষ্টায় সিভিল সার্ভিস ক্র্যাক করেন 'ব্যাকবেঞ্চার' উৎকর্ষ
IPL: কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
কেকেআরে আসছেন হার্দিক পাণ্ড্য? ট্রেডিং নিয়ে মুম্বই ইন্ডিয়ান্সের সঙ্গে আলোচনা করল কোন দল?
Saurav Palodhi: 'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
'অঙ্ক কি কঠিন' এনে দিয়েছিল জাতীয় পুরষ্কার, এবার সৌরভ পালোধি বলবেন গল্পের 'শেষ অবধি'
Russia News : ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
ল্যাবে টেস্ট টিউব ভেঙে প্লেগ আতঙ্ক ? ভয়ঙ্কর সংক্রমণের আশঙ্কা রাশিয়ায়; গবেষকের মৃত্যু; শতাধিক কোয়ারেন্টাইনে
Gold Price: পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
পুজোর আগে ক্রেতাদের জন্য বড় সুযোগ, সোনা-রুপোর দাম শুনলে আজ অবাক হবেন!
Jalpaiguri: নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
নাগরাকাটায় রাতে গাড়ির ধাক্কায় প্রাণ গেল চিতাবাঘের, ডায়না সেতুর কাছে উদ্ধার দেহ
Kainat Imtiaz Retires: এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
এশিয়ান গেমসের পরই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর পাক তারকার, শুরু করলেন দ্বিতীয় ইনিংস
Gavaskar On Rohit: 'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
'অবসরের আগে রোহিত যেন ...', হিটম্য়ানের প্রশংসা করেও এক চ্যালেঞ্জ ছুড়ে দিলেন গাওস্কর
Embed widget