এক্সপ্লোর

Chinar Park Fire:দুই বহুতলের মধ্যে ব্যবধান এক ফুটেরও কম, চিনার পার্কে অগ্নিকাণ্ডে নজরদারি নিয়ে প্রশ্ন

Kolkata News: চিনার পার্কে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এসেছে বেনিয়মের ছবি। বহুতলের গা ঘেঁষে তৈরি হয়েছে আরও একটি বহুতল।

কলকাতা: রাতের কলকাতায় ফের অগ্নিকাণ্ড (Chinar Park Fire)। রাত ১২টা নাগাদ চিনার পার্কে বহুতলের তিনতলায় আগুন লাগে। বহুতলের একতলায় বিউটি পার্লার, ওপরের তিনটি তলায় স্পা রয়েছে। বহুতল বন্ধ থাকায় দাউদাউ করে আগুন ছড়িয়ে পড়ে। আর এই ঘটনায় ফের একবার প্রশাসনের নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন। 

নজরদারি নিয়ে উঠছে প্রশ্ন: এ বছরের ১৭ মার্চ, গার্ডেনরিচের পাহাড়পুরে নির্মীয়মাণ বহুতল ভেঙে বেঘোরে মৃত্যু হয় ১৩ জনের। ৩১ মার্চ, বিরাটিতে নির্মীয়মাণ বহুতলের একাংশ ভেঙে মৃত্যু হয় পাশের বাড়ির মহিলার। তারপরেও যে প্রশাসনের টনক নড়েনি চিনার পার্কের ঘটনা তার প্রমাণ। চিনার পার্কে বহুতলে অগ্নিকাণ্ডের ঘটনায় সামনে এসেছে বেনিয়মের ছবি। বহুতলের গা ঘেঁষে তৈরি হয়েছে আরও একটি বহুতল। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত বহুতল ও পাশের বহুতলটির মধ্যে ব্যবধান এক ফুটেরও কম। মাঝে শুধু একটা পাঁচিল। যা উসকে দিয়েছে চলতি বছরে গার্ডেনরিচে নির্মীয়মাণ বহুতল-বিপর্যয়ের স্মৃতি। ফের প্রশ্নের মুখে প্রশাসনের নজরদারি। প্রশ্ন উঠছে,  নিউটাউনের মতো এলাকায় এভাবে গা ঘেঁষে বহুতল তৈরির অনুমতি কীভাবে মিলল? আইন ভাঙলে ব্যবস্থা নেওয়া হবে, আশ্বাস রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্যায়ের। 

গত রাতে আগুন লাগার পর পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। দমকল কর্মীরা প্রথমে কাচ ভেঙে পরিস্থিতি বাগে আনার চেষ্টা করেন। তাতে কাজ না হয়নি, উল্টে পাশের বহুতলে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দেয়। তখন শাটার ভেঙে ভিতরে ঢোকেন দমকল কর্মীরা। আশেপাশের বাড়ি থেকেই জল দেওয়ার কাজ শুরু হয়। শেষপর্যন্ত ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। 

চলতি সপ্তাহে এজরা স্ট্রিটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়ে ছাই হয়ে যায় ইলেকট্রনিক্স ও আলোর বাজারের একাংশ। স্থানীয় সূত্রে খবর, ওইদিন রাত ৮টা নাগাদ এজরা স্ট্রিটে কাঠের বাক্স তৈরির কারখানায় আগুন লাগে। সেখান থেকে দ্রুত ছড়াতে থাকে আগুন। এদিকে ঘিঞ্জি এলাকা হওয়ায় দমকল পৌঁছলেও আগুনের উৎসস্থলে পৌঁছতে বেগ পেতে হয়। যা নিয়ে ক্ষোভ উগরে দেন স্থানীয় ব্যবসায়ীরা। লেলিহান শিখায় পুড়ে ছাই হয়ে যায় পরপর দোকান, গোডাউন। ঘটনাস্থলে আসেন দমকলমন্ত্রী সুজিত বসু। প্রায় দু ঘণ্টা পর রাত দশটা নাগাদ, দমকলের ১৫টি ইঞ্জিনের চেষ্টায় খানিকটা নিয়ন্ত্রণে আসে আগুন।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Kali Puja 2024: দু'লক্ষ টাকা নিয়ে চম্পট, প্যান্ডেল তৈরির নামে প্রতারণার অভিযোগ

সেরা শিরোনাম

CPM Book Stall Vandalized: রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের,
রাজ্যের দিকে দিকে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ, কড়া প্রতিক্রিয়া এবার সেলিমের, "..কোনও শাসক আটকাতে পারে না"
Durga Puja 2026: সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
সাড়ম্বরে সেজেছে নিউটাউন সনাতনী দুর্গাপুজো, চেয়ারম্যান খোদ মুখ্যমন্ত্রীর উপদেষ্টা, কী বললেন বিশেষ সাক্ষাৎকারে ?
Live News Update: 'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
'লেহরা দো তিরঙ্গা' কর্মসূচির আগেই আটক অভিজিৎ দীপকে, 'প্রতিরোধমূলক আটক', দাবি পুলিশের
Sandip Ghosh: RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ
RG Kar দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে জামিন পেলেন সন্দীপ ঘোষ, CBI-এর হাতে গ্রেফতার হয়েছিলেন এই প্রাক্তন অধ্যক্ষ

ভিডিও

Durga Puja 2026 : এক ঝলকে দেখে নিন হায়দরাবাদ সান সিটি দুর্গাপুজা সমিতির পুজো | ABP Ananda
Durga Puja 2026: ৯৫ বছরে পা দিল সোদপুর ক্লাবের পুজো, ঠাকুরদালানের আদলে তৈরি হয়েছে মণ্ডপ | ABP Ananda
Durga Puja 2026 | দুর্গাপুজোয় মাতল গোটা রাজ্য, আলোর মালায় সেজে উঠেছে হাওড়া ব্রিজ
Durga Puja 2026 | ৪৮ তম বর্ষে পদার্পণ সল্টলেক BD ব্লকের, এবছর তাদের থিম বহমান | #abpananda
Durga Puja 2026 | ৯০ বছরে পা, প্যাগোডার আদলে মণ্ডপ, শারদ আনন্দে 'সারল্যে' সেরা পদ্মপুকুর বারোয়ারি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget