এক্সপ্লোর

Kali Puja 2024: দু'লক্ষ টাকা নিয়ে চম্পট, প্যান্ডেল তৈরির নামে প্রতারণার অভিযোগ

Nadia News: রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কালীপুজো উদ্যোক্তারা।

সুজিত মণ্ডল, রানাঘাট: কালীপুজোর (Kali Puja 2024) প্যান্ডেল তৈরি করার নাম করে দু লক্ষ টাকা নিয়ে চম্পট প্যান্ডেল মালিক। নতুন করে মণ্ডপ তৈরি করতে না পারায়, ক্লাব কর্তৃপক্ষ এ বছরের মতো পুজো করা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। 

দু লক্ষ টাকা নিয়ে চম্পট: নদিয়ার রানাঘাট পুরসভা এলাকার ১৩ নম্বর ওয়ার্ডের উত্তর নাসরা কার্টজু স্কুলের মাঠে কালীপুজোর আগে বিপত্তি। রানাঘাট নেতাজি স্পোর্টিং ক্লাবের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হবে কি না তা নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন কালীপুজো উদ্যোক্তারা। উদ্যোক্তাদের অভিযোগ, বিগত বছরের মত এবারও থিমের মণ্ডপের আয়োজন করা হয়েছিল। পূর্ব মেদিনীপুরের কাঁথির পণ্ডা ডেকোরেটার্স নামে একটি ডেকোরেটার্সের মালিকের সঙ্গে তাদের কথা হয়। সাড়ে পাঁচ লক্ষ টাকায় ‘কৃষকের অবদান’ নামে থিমের মণ্ডপ করার সিদ্ধান্ত নেওয়া হয়। সেই অনুযায়ী কয়েক দফায় প্রায় ২ লক্ষ টাকা পুজো উদ্যোক্তারা ওই ডেকোরেটার্স মালিককে দেন। অভিযোগ, গত ২২ অক্টোবর থেকে ওই ডেকোরেটার্স-এর মালিকের সঙ্গে কোনও ভাবেই যোগাযোগ করা সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে ওই ডেকোরেটার্স-এর বিরুদ্ধে রানাঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযোগের ভিত্তিতে প্রতারক ডেকোরেটার্স-এর মালিক রাজ পণ্ডার খোঁজে তল্লাশি চালাচ্ছে। পুজো উদ্যোক্তারা জানান, ডেকোরেটার্স মালিকের প্রতারণার কারণে অনাড়ম্বরের সঙ্গে এ বছরের ৩৮ তম বর্ষের কালীপুজো করা হলেও, পুজো ঘিরে ৫ দিনের যে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক অনুষ্ঠান, তা বন্ধ রাখা হবে। একইসঙ্গে পুজো মণ্ডপের সামনে বসা মেলার আয়োজনও বন্ধ রাখা হবে বলে ক্লাব কর্তৃপক্ষ জানান।

এর আগে নবমীর ভোরে পূর্ব বর্ধমানের কেতুগ্রামে শতাব্দী প্রাচীন দুর্গা মন্দিরে প্রতিমার গয়না চুরির অভিযোগ ওঠে। সিসি ক্য়ামেরায় ধরা পড়ে সেই ছবি। স্থানীয় পাঁচুন্দি গ্রামের চট্টোপাধ্য়ায়ের বাড়িতে শতাব্দী প্রাচীন দু্র্গা মন্দির রয়েছে। ওদিন ভোরে পরিবারের এক সদস্য় লক্ষ্য করেন মায়ের গায়ে গয়না নেই। এরপর সিসিটিভি ফুটেজ দেখা যায় রাত ১টা নাগাদ এক ব্য়ক্তি মুখে কাপড় দিয়ে তালা ভেঙে মন্দিরে ঢোকে। সিসিটিভি ফুটেজে ধরা পড়ে ওই ব্য়ক্তি প্রতিমার গায়ে থাকা সমস্ত গয়না খুলে নিয়ে যাচ্ছে। চট্টোপাধ্য়ায় পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়, মায়ের গায়ের সমস্ত গয়না খোয়া গিয়েছে। যার আনুমানিক বাজার মূল্য় ৫০ লক্ষ টাকা। পরিবারের তরফে কেতুগ্রাম থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।    

আরও পড়ুন: Durgapur Steel Plant: দুর্গাপুর স্টিল প্লান্টে আধিকারিকের রহস্যমৃত্যু, লিফটের নীচ থেকে উদ্ধার দেহ

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live : যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা,ঘোষণা মুখ্যমন্ত্রীর
যোগ্য হলেই এই দিন থেকে পাবেন অন্নপূর্ণা যোজনার টাকা, ঘোষণা মুখ্যমন্ত্রীর
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
ফোর্ট উইলিয়ামের ম্যাপ, ভিডিও, ভারতের রেল নেটওয়ার্কের ছবি পাচার পাকিস্তানে! হাবড়া থেকে জঙ্গিকে ধরতেই কী কী জানা গেল?
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Kolkata News: ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?
ভরসন্ধ্যায় ভবানীপুরে হুড়মুড়িয়ে ভাঙল লাইব্রেরির একাংশ, লাগাতার ভারী বৃষ্টিতেই কি বিপর্যয় ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget